Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

শিল্পোদ্যোক্তা নন নুরুল ইসলাম ছিলেন স্বপ্নের নির্মাতা

সালমা ইসলাম
agamir somoy
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৩:৫৪
শিল্পোদ্যোক্তা নন নুরুল ইসলাম ছিলেন স্বপ্নের নির্মাতা

যমুনা গ্রুপের চেমারম্যান সালমা ইসলাম

দেশের শিল্পায়নের ইতিহাসে সফল উদ্যোক্তাদের অন্যতম নুরুল ইসলাম। তিনি ছিলেন স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার এক অনন্য কারিগর। সীমিত পরিসর থেকে যাত্রা শুরু করে গড়ে তুলেছিলেন যমুনা গ্রুপ, যা আজ দেশের সবচেয়ে বড় শিল্পগোষ্ঠীগুলোর একটি। যমুনা গ্রুপ এখন লাখো মানুষের আস্থা, কর্মসংস্থান ও সম্ভাবনার প্রতীক।

শিল্পোদ্যোক্তা নুরুল ইসলামের সবচেয়ে বড় গুণ ছিল মানুষকে মূল্য দেওয়ার দর্শন। তিনি বিশ্বাস করতেন, একটি প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি তার যন্ত্র, ভবন বা পুঁজি নয়; তার সবচেয়ে বড় সম্পদ মানুষ। প্রতিষ্ঠানের প্রত্যেক কর্মীকে তিনি পরিবারের সদস্য হিসেবে দেখতেন। সেইসঙ্গে এটিও মনে করতেন, জাতীয় উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হলো দেশের শিল্পভিত্তি শক্তিশালী করা। তাই আজীবন সেই চেষ্টাই করে গেছেন তিনি।

ব্যক্তিগত সাফল্যের জন্য কখনো ছোটেননি তিনি, বরং তার লক্ষ্য ছিল দেশের অর্থনীতি ও মানুষের জীবনমানের উন্নয়ন ঘটানো। ফলে তিনি আজ আমাদের মাঝে না থাকলেও তার আদর্শ, কর্মদর্শন ও মূল্যবোধই যমুনা গ্রুপের পথচলার সবচেয়ে বড় শক্তি এবং আগামী দিনের প্রেরণা।

আজকের এই দিনটি আমাদের জন্য একই সঙ্গে বেদনার, স্মৃতির এবং অনুপ্রেরণার। আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করছি যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা, দেশের বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, দূরদর্শী ব্যবসায়িক নেতা এবং অসাধারণ মানবিক ব্যক্তিত্ব মরহুম নুরুল ইসলামকে। যিনি বিশ্বাস করতেন— স্বপ্ন দেখতে হয়, আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন কঠোর পরিশ্রম, সততা এবং অদম্য সাহস। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ তিনি দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবিলা করেছেন। সীমিত পরিসর থেকে শুরু করে তিনি যে শিল্প সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, তা আজ শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়; এটি লাখো মানুষের আস্থা, কর্মসংস্থান এবং সম্ভাবনার প্রতীক।

যমুনা গ্রুপের প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি কারখানা, প্রতিটি সফলতার গল্পে তার চিন্তা, শ্রম এবং দূরদর্শিতার ছাপ অমলিন হয়ে আছে। তিনি সব সময় বলতেন, ‘একটি প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি তার মানুষ।’ তাই তিনি সহকর্মীদের শুধু কর্মী হিসেবে নয়, একটি পরিবারের সদস্য হিসেবে দেখতেন।

আমি জীবনসঙ্গী হিসেবে খুব কাছ থেকে দেখেছি তার সংগ্রাম, নিষ্ঠা এবং দেশের প্রতি গভীর ভালোবাসা। তিনি কখনো ব্যক্তিগত সাফল্যের জন্য কাজ করেননি; তিনি বিশ্বাস করতেন, একটি শক্তিশালী শিল্পভিত্তি গড়ে উঠলে দেশ এগিয়ে যাবে, মানুষের জীবনমান উন্নত হবে এবং নতুন প্রজন্মের জন্য সৃষ্টি হবে অসংখ্য সম্ভাবনা।

তিনি হয়তো শারীরিকভাবে আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ, তার কর্মদর্শন এবং তার স্বপ্ন আমাদের প্রতিদিন পথ দেখায়। তার শূন্যতা তো কোনোদিন পূরণ হবে না। কিন্তু তার দেখানো পথেই আমরা হেঁটে চলেছি। তার রেখে যাওয়া মূল্যবোধই আমাদের শক্তি, আমাদের সাহস এবং আমাদের এগিয়ে চলার প্রেরণা।

যমুনা গ্রুপ আজ যে অবস্থানে রয়েছে, তা ধরে রাখা এবং আরও এগিয়ে নেওয়া আমাদের দায়িত্ব। সততা, গুণগত মান, উদ্ভাবন, গ্রাহকের আস্থা এবং দেশের প্রতি দায়বদ্ধতার যে ভিত্তির ওপর তিনি এই প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, সেই আদর্শ আমরা সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে ধারণ করব— এ বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

আমি যমুনা পরিবারের প্রত্যেক সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের বলতে চাই— আপনাদের শ্রম, নিষ্ঠা এবং আন্তরিকতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আসুন, আমরা সবাই একসঙ্গে নুরুল ইসলামের স্বপ্নকে আরও বড় পরিসরে বাস্তবায়নের জন্য কাজ করি। এটিই হবে তার প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধাঞ্জলি।

আজকের এই দিনে আমি তার রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহতাআলা যেন তাকে বেহেশতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, সেই দোয়া করি। সেইসঙ্গে আমাদের সবাইকে তার আদর্শ অনুসরণ করে দেশ, মানুষ এবং প্রতিষ্ঠানের কল্যাণে কাজ করার তাওফিক দান করেন।

লেখক: চেয়ারম্যান, যমুনা গ্রুপ

সালমা ইসলামযমুনা গ্রুপউদ্যোক্তা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise