Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

আগামীর চোখ

‘নকল’ আমাদের মৌলিক অধিকার

agamir somoy
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০২:২৪
‘নকল’ আমাদের মৌলিক অধিকার

বরাবর

মাননীয় পরীক্ষা নিয়ন্ত্রক, উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

মহোদয়, আমরা চরফ্যাশন সরকারি কলেজের একঝাঁক আইসিটিপীড়িত এবং অত্যন্ত ‘অধিকার-সচেতন’ পরীক্ষার্থী। অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি, গত শনিবার ফাতেমা-মতিন মহিলা কলেজ কেন্দ্রে আমাদের মৌলিক মানবাধিকারের ওপর এক চরম ও নজিরবিহীন কুঠারাঘাত করা হয়েছে।

আমরা অত্যন্ত কষ্ট করে সারা বছর পড়াশোনা না করে, ফেসবুক-ইউটিউবে রিলস দেখে পরীক্ষার হলের জন্য নিজেদের প্রস্তুত করেছিলাম। দৃঢ় বিশ্বাস ছিল, শিক্ষকরা অন্তত পরীক্ষার হলে একটু ‘মানবিক’ হবেন। কিন্তু হায়! পরীক্ষার হলে গিয়ে দেখি পরিস্থিতি পুরো উল্টো। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর আমাদের মনে হয়েছে, আমরা আইসিটি পরীক্ষা দিতে আসিনি, নাসার কোনো গোপন রকেটের কোডিং করতে বসেছি! একটি প্রশ্নও আমাদের চেনা-জানার মধ্যে ছিল না।

এমতাবস্থায়, বিপদে পড়লে মানুষ যেমন একে অন্যকে সাহায্য করে, আমরাও সেই ‘পারস্পরিক সহযোগিতা’ বা ‘দেখাদেখি’র মহান নীতিতে বিশ্বাস রেখে একটু ঘাড় ঘোরানোর চেষ্টা করেছিলাম। কিন্তু কেন্দ্রের নিষ্ঠুর শিক্ষকরা আমাদের সেই সৎ উদ্দেশ্যকে ‘নকল’ আখ্যা দিয়ে বাধা দেন। এমনকি খাতা কেড়ে নিয়ে বসিয়ে রাখা হয়েছে! এটি কি কোনো সভ্য দেশের লক্ষণ? প্রশ্ন কমন না পড়লে ছাত্ররা একটু নকলের দাবি তুলবে— এটা তো ঐতিহ্য। সেই চিরায়ত ঐতিহ্যে বাধা দিয়ে শিক্ষকরা আমাদের আবেগে চরম আঘাত করেছেন।

শেষমেশ পুলিশ এসে টিয়ার গ্যাসের শেল মেরে আমাদের ‘নকলের দাবি’র আবেগকে অশ্রুজলে রূপান্তর করেছে

ফলে, পরীক্ষা শেষে আমাদের ক্ষোভের আগুন আর ধরে রাখা সম্ভব হয়নি। আমরা গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে এবং মনের দুঃখ হালকা করতে কলেজের কিছু জানালার কাচ, প্রিন্সিপাল স্যারের রুমের এসি এবং কিছু আসবাবপত্র একটু ‘পরিমার্জন’ ও ‘পুনর্গঠন’ (পড়ুন ভাঙচুর) করেছি। আসলে প্রচণ্ড গরমে আইসিটি প্রশ্নের ধাক্কায় আমাদের মাথা এত গরম হয়ে গিয়েছিল যে, কলেজের এসি দুটো দেখেই আমাদের বেশি রাগ উঠেছিল। তবে শিক্ষকরা যে আমাদের খাতা ছিনিয়ে নেওয়ার ‘মহৎ প্রচেষ্টা’ নস্যাৎ করে দিয়েছেন, তা অত্যন্ত দুঃখজনক। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল যে, শেষমেশ পুলিশ এসে টিয়ার গ্যাসের শেল মেরে আমাদের ‘নকলের দাবি’র আবেগকে অশ্রুজলে রূপান্তর করেছে।

আমাদের আকুল আবেদন, পরবর্তী পরীক্ষাগুলোতে যেন প্রশ্নপত্র অত্যন্ত সহজ করা হয় অথবা পরীক্ষার হলে ‘নকল করার উন্মুক্ত কোটা’ চালু করা হয়। শিক্ষকরা যেন একটু বন্ধুসুলভভাবে খাতা দেখাদেখির ব্যবস্থা করেন। অন্যথায়, আমাদের এই ভাঙচুর ও ‘অধিকার আদায়ের সংগ্রাম’ অব্যাহত থাকবে।

 

ইতি

নকলের অধিকার আদায়ে সচেষ্ট শিক্ষার্থীরা

নকলমৌলিকঅধিকারউচ্চমাধ্যমিকপরীক্ষা নিয়ন্ত্রক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে