Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

তৃণমূলের কোষাগারের নিয়ন্ত্রণ কার হাতে যাবে?

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১৫:১৩
তৃণমূলের কোষাগারের নিয়ন্ত্রণ কার হাতে যাবে?

সংগৃহীত ছবি

পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার আবহে এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তৃণমূল কংগ্রেসের বিপুল আর্থিক তহবিল। দলীয় নেতৃত্ব নিয়ে টানাপোড়েনের পাশাপাশি কয়েকশ কোটি টাকার দলীয় কোষাগারের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নিয়েও কানাঘুষা শুরু হয়েছে।

নির্বাচন কমিশনে জমা দেওয়া অডিট রিপোর্ট ও বিভিন্ন স্বচ্ছতা সংস্থার তথ্য অনুযায়ী, গত পাঁচ অর্থবছরে তৃণমূল কংগ্রেসের আয় কয়েক হাজার কোটি টাকার ঘর ছুঁয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে দলটির মোট আয় ছিল ২১৯.৩৫ কোটি টাকা। তার আগের বছর আয় হয়েছিল ৬৪৬.৩৯ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে আয় ছিল ৩৩৩.৪৫ কোটি টাকা এবং ২০২১-২২ অর্থবছরে ৫৪৫.৭৪ কোটি টাকা।

রাজনৈতিক অর্থায়নের ক্ষেত্রে ইলেক্টোরাল বন্ড একটা ভূমিকা নিয়েছে। বিজেপি যেমন এই বন্ডের মাধ্যমে বিপুল অর্থ পার্টির তহবিলে যোগ করেছে, তেমনই অর্থায়নে দ্বিতীয় স্থানে তৃণমূল। বিভিন্ন প্রকাশিত তথ্য অনুযায়ী, বন্ডের মাধ্যমে দলটির প্রাপ্ত অর্থের পরিমাণ প্রায় ১,৬০০ কোটি টাকার কাছাকাছি পৌঁছেছিল।

সুপ্রিমকোর্টের নির্দেশে ইলেক্টোরাল বন্ড ব্যবস্থা বন্ধ হওয়ার পরেও তৃণমূলের অনুদান প্রবাহ থামেনি।

২০২৪-২৫ অর্থবছরে বিভিন্ন ইলেক্টোরাল ট্রাস্টের মাধ্যমে দলটি ১০২ কোটি টাকার বেশি অনুদান পেয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় অংশ এসেছে প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট থেকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক দলীয় সংকটের মধ্যে তৃণমূলের সাংগঠনিক নিয়ন্ত্রণের পাশাপাশি আর্থিক সম্পদের প্রশ্নও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যদিও দলের একাংশের দাবি, দলীয় তহবিলের ব্যবহার ও পরিচালনা নির্দিষ্ট সাংবিধানিক ও আইনি কাঠামোর মধ্যেই হয়, ফলে শুধুমাত্র রাজনৈতিক বিরোধ বা গোষ্ঠীদ্বন্দ্বের কারণে সেই অর্থের নিয়ন্ত্রণ বদলে যাওয়া সহজ নয়।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দলের প্রতীক, সাংগঠনিক স্বীকৃতি এবং আর্থিক সম্পদের প্রশ্ন পরস্পরের সঙ্গে যুক্ত। তাই ভবিষ্যতে আইনি লড়াইয়ের ক্ষেত্রেও এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অন্যদিকে, বিরোধীদের বক্তব্য, তৃণমূলের অভ্যন্তরীণ সংকট যত গভীর হবে, ততই দলীয় অর্থ ও সম্পদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন বাড়বে।

তবে শেষ পর্যন্ত দলীয় তহবিলের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নির্ভর করবে সাংগঠনিক সিদ্ধান্ত, নির্বাচন কমিশনের অবস্থান এবং সম্ভাব্য আইনি প্রক্রিয়ার উপর। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রাক্তন নির্বাচন কমিশন আধিকারিকের কথায়, ‘স্বীকৃত রাজনৈতিক দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও তহবিলের নিয়ন্ত্রণ নির্ধারণে সাংবিধানিক ও আইনি নথির গুরুত্ব সবচেয়ে বেশি।’

তৃণমূলরাজনৈতিক অস্থিরতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির