Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

খুলনার গল্লামারীতে জোড়া সেতুর কাজ

বছর গড়ায় দুর্ভোগ বাড়ে

  • প্রকল্প ব্যয় ৬৭ কোটি ৬৬ লাখ
  • চার বছরের কাজ শেষ হয়নি ছয় বছরেও
  • প্রকল্পে অগ্রগতি ৪৫ শতাংশ
  • চরম দুর্ভোগে হাজারো মানুষ
এস এম আমিনুল ইসলাম, খুলনা
agamir somoy
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৩:১৮
বছর গড়ায় দুর্ভোগ বাড়ে

খুলনার গল্লামারীতে ময়ূর নদের ওপর হবে দুটি দৃষ্টিনন্দন স্টিল নেটওয়ার্ক আর্চ ব্রিজ। ২০২০ সালে এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয় একনেকে। ব্যয় ধরা হয় প্রায় ৬৮ কোটি টাকা। ব্রিজ দুটি নির্মাণে মেয়াদ ছিল মাত্র চার বছর। সেই চার বছরের মেয়াদ গিয়ে দাঁড়িয়েছে ছয় বছরে। কিন্তু কাজের অগ্রগতি মাত্র ৪৫ শতাংশ। কাজের ধীরগতিতে বাড়ানো মেয়াদেও বাকি ৫৫ শতাংশ কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

নগরবাসীর অভিযোগ, দফায় দফায় মেয়াদ ফুরিয়েছে, সময় বেড়েছে; কিন্তু শেষ হচ্ছে না কাজ। এতে প্রতিনিয়ত দেখা দিচ্ছে যানজট। আর এতে চরম দুর্ভোগে পড়ছেন হাজারো মানুষ। নষ্ট হচ্ছে শত শত কর্মঘণ্টা।

সওজ বিভাগ অবশ্য বলছে, দুটি সেতুর একটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে আগামী আগস্ট মাসে। অন্য সেতুটির ওপর দিয়ে যানবাহন চলাচলের সুবিধা পেতে খুলনাবাসীকে অপেক্ষা করতে হবে আরও এক বছর।

সওজ বিভাগের তথ্য, ২০২০ সালের ১ জুলাই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় খুলনা জোনের আওতাধীন মহাসড়কে বিদ্যমান সরু ও ঝুঁকিপূর্ণ পুরাতন কংক্রিট সেতু বা বেইলি সেতুর কংক্রিট সেতু নির্মাণ শীর্ষক প্রকল্প অনুমোদন পায়। এর মেয়াদ ছিল ২০২৪ সালের ৩০ জুন। নির্ধারিত মেয়াদে কাজ শেষ না হওয়ায় দ্বিতীয় দফায় এ প্রকল্পে মেয়াদ বাড়ানো হয় ২০২৫ সালের ৩০ মার্চ। কিন্তু বাড়তি এ মেয়াদে কাজ শেষ না হওয়ায় আবারও সময় বাড়ানো হয় ২০২৬ সালের ২৮ জুন পর্যন্ত; কিন্তু এ মেয়াদে কাজের অগ্রগতি মাত্র ৪৫ শতাংশ। তাই বাকি ৫৫ শতাংশ নির্মাণকাজ শেষ করতে চতুর্থ দফায় মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।

সওজ বিভাগ থেকে জানা গেছে, কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স। দুটি সেতুসহ ৭৫০ মিটার সংযোগ সড়ক নির্মাণে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি ৬৭ কোটি ৬৬ লাখ টাকা। কাজের নকশা অনুযায়ী কনস্ট্রাকশনের ওপর স্টিল অবকাঠামোর সেতু দুটির প্রতিটির দৈর্ঘ্য হবে ৬৮ দশমিক ৭০ মিটার, দুটি সেতু মিলে প্রস্থ ২৩ মিটার। নদীর পানির সীমা থেকে সেতুর উচ্চতা হবে ৫ মিটার। এ ছাড়া কংক্রিটের প্রতিটি সাব-কনস্ট্রাকশনে পাইল হবে ৮০টি।

এদিকে নানা সময়ে আন্দোলন ও কর্মসূচির পরও বছরের পর বছর কাজ শেষ না হওয়ায় ক্ষুব্ধ খুলনাবাসী ও নাগরিক নেতারা। বিষয়টি নিয়ে খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘দুটি সেতুর একটি ভেঙে কাজ শুরু হওয়ায় অন্যটির ওপর সৃষ্টি হয়েছে চাপ। অথচ বছরের পর বছর পার হলেও শেষ হচ্ছে না ভাঙা সেতুটির কাজ। এতে প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, হাজার হাজার মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।’

বিষয়টি নিয়ে খুলনা সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. তানিমুল হকের বক্তব্য, ‘বর্তমানে একটি সেতুর নির্মাণকাজ দ্রুতগতিতে এগোচ্ছে। আশা করছি, একটি সেতু আগামী আগস্ট মাসের মধ্যেই যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে। আরেকটি সেতুর কাজ আগামী বছরের ৩০ জুনের মধ্যে শেষ করার চেষ্টা করা হচ্ছে।’

তবে নির্মাণকাজের দীর্ঘসূত্রতার ব্যাপারে খুলনা সড়ক ও জনপদ বিভাগের (সওজ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাকির হোসেন বলেছেন, ‘সেতুর নকশা তৈরি ও ভেটিংয়ে দেরি হয়েছে। এ ছাড়া সেতুর মালামাল বিদেশ থেকে এনে কুমিল্লায় সেটিং করার কারণে নির্মাণকাজ শেষ করতে দেরি হচ্ছে।’

দুর্ভোগসেতুদৃষ্টিনন্দনঅভিযোগসওজসারাদেশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    advertiseadvertise