সড়কটি এখন আগের
চেয়ে প্রশস্ত। বেড়েছে যানবাহন চলাচল। কিন্তু পথের মাঝখানে দাঁড়িয়ে থাকা বৈদ্যুতিক
খুঁটিগুলো যেন সেই স্বস্তিতে বাধা। বাঁক ঘুরলেই সামনে পড়ে খুঁটি। পাশ কাটাতে গিয়ে
কমাতে হয় গাড়ির গতি। দিনের বেলায় কোনোভাবে সামলে নেওয়া গেলেও রাতে বাড়ে দুর্ঘটনার
শঙ্কা। কক্সবাজারের চকরিয়ার ইয়াংছা-সুরাজপুর-শান্তিবাজার সড়কের ১৭ দশমিক ৬০
কিলোমিটার অংশে এমন ৯৬টি বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে যানবাহন। সড়ক সম্প্রসারণের
কাজ শেষ হয়েছে প্রায় চার বছর আগে, কিন্তু এখনো সরানো হয়নি খুঁটিগুলো।
সড়ক ও জনপথ
অধিদপ্তর বলছে, ১৯ কি...