Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সড়কে ৯৬ বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

  • চার বছরেও অপসারণ হয়নি চকরিয়ার ইয়াংছা-সুরাজপুর-শান্তিবাজার সড়কের ঝুঁকিপূর্ণ খুঁটি
বাপ্পী শাহরিয়ার, চকরিয়া (কক্সবাজার)
agamir somoy
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২
সড়কে ৯৬ বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

গ্রাফিকস: আগামীর সময়

সড়কটি এখন আগের চেয়ে প্রশস্ত। বেড়েছে যানবাহন চলাচল। কিন্তু পথের মাঝখানে দাঁড়িয়ে থাকা বৈদ্যুতিক খুঁটিগুলো যেন সেই স্বস্তিতে বাধা। বাঁক ঘুরলেই সামনে পড়ে খুঁটি। পাশ কাটাতে গিয়ে কমাতে হয় গাড়ির গতি। দিনের বেলায় কোনোভাবে সামলে নেওয়া গেলেও রাতে বাড়ে দুর্ঘটনার শঙ্কা। কক্সবাজারের চকরিয়ার ইয়াংছা-সুরাজপুর-শান্তিবাজার সড়কের ১৭ দশমিক ৬০ কিলোমিটার অংশে এমন ৯৬টি বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে যানবাহন। সড়ক সম্প্রসারণের কাজ শেষ হয়েছে প্রায় চার বছর আগে, কিন্তু এখনো সরানো হয়নি খুঁটিগুলো।

সড়ক ও জনপথ অধিদপ্তর বলছে, ১৯ কিলোমিটার দীর্ঘ মহাসড়কটির চকরিয়া অংশে রয়েছে ৯৬টি বৈদ্যুতিক খুঁটি। এর মধ্যে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের কাকারা মাঝেরফাঁড়ি ব্রিজ থেকে সুরাজপুর ভিলেজারপাড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার অংশেই রয়েছে ২৫টি খুঁটি। বিশেষ করে বাঁকযুক্ত অংশে এসব খুঁটি যানবাহন চলাচলে বাধা তৈরি করছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।

চকরিয়ার সঙ্গে পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার যোগাযোগ সহজ করতে প্রশস্ত করা হয় সড়কটি। ৫৫ কোটি ২২ লাখ ৯৩ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ শুরু হয় ২০১৯ সালের মাঝামাঝি সময়ে। নির্মাণকাজ শেষ হয় ২০২২ সালের ৩০ জুন। ওই বছরের ২১ ডিসেম্বর সড়কটি উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী।

প্রকল্পের আওতায় সড়কটির বিভিন্ন অংশে সম্প্রসারণ ও নতুন নির্মাণকাজ করা হয়। সওজের তথ্য অনুযায়ী, ১১ দশমিক ৫০ কিলোমিটার অংশে নমনীয় পেভমেন্ট প্রশস্ত করা হয়েছে। নির্মাণ করা হয়েছে ৩০০ মিটার দৃঢ় পেভমেন্ট ও ১১টি আরসিটি বক্স কালভার্ট। এ ছাড়া কৈয়ারবিল ও সুরাজপুর এলাকায় নতুন করে নির্মাণ করা হয়েছে ৭ দশমিক ৫০ কিলোমিটার সড়ক।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি নির্মাণের ফলে তাদের যোগাযোগব্যবস্থা আগের তুলনায় অনেক সহজ হয়েছে। ইয়াংছা ভিলেজারপাড়ার বাসিন্দা আব্দুল আলীম বলেন, ‘আগে ইয়াংছা বাজার থেকে হাঁসের দীঘি হয়ে চকরিয়া শহরে যেতে হতো। এখন সুরাজপুর হয়ে সহজেই যাওয়া যায়। তবে সড়কের ওপর খুঁটি থাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করে।’

আরও পড়ুন

গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

১৬ সেপ্টেম্বর ২০২৬

চালকেরা বলছেন, খুঁটিগুলোর কারণে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। ট্রাকচালক রফিকুল আলম বলেন, ‘লামা ও আলীকদম থেকে চকরিয়া সদরে আসার জন্য এই সড়কটি গুরুত্বপূর্ণ। কিন্তু সড়কের ওপর বৈদ্যুতিক খুঁটি থাকায় গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ। আঁকাবাঁকা সড়কে রাতে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। কয়েক দিন আগে একটি পিকআপ খুঁটির কারণে খাদে পড়ে যায়।’

স্থানীয় দোকানি ফজল করিমের অভিযোগ, সড়কের নির্মাণকাজ শেষ হওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বুঝিয়ে দিয়ে চলে গেছে। কিন্তু বৈদ্যুতিক খুঁটি সরানো হয়নি। তার ভাষ্য, সওজ ও বিদ্যুৎ বিভাগের মধ্যে চিঠি চালাচালি হলেও বিষয়টির সমাধান হয়নি। ফলে স্থানীয় মানুষ ও যানবাহনকে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

সওজের চকরিয়া সড়ক উপবিভাগের উপসহকারী প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন, ‘আমি কিছুদিন আগে এ কার্যালয়ে যোগ দিয়েছি। বিষয়টি আমার জানা নেই। সড়কের ওপর বৈদ্যুতিক খুঁটি থাকা বিপজ্জনক। বিষয়টি খোঁজ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির চকরিয়া বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ এমরান গণি বলেন, ‘সড়ক সম্প্রসারণের কাজ শুরুর সময় সওজকে খুঁটি সরানোর বিষয়ে চিঠি দেওয়া হয়েছিল।’ তার দাবি, নির্মাণকাজ চলাকালে খুঁটি সরানোর বিষয়ে সওজের সঙ্গে একাধিকবার চিঠি চালাচালি হলেও কোনো সমাধান হয়নি। প্রকল্পে খুঁটি সরানোর বরাদ্দ থাকলে অথবা সওজ থেকে আলাদা বরাদ্দ পাওয়া গেলে খুঁটি সরানোর কাজ শুরু করবেন তারা।

চকরিয়াকক্সবাজারবৈদ্যুতিক খুঁটিসড়কসওজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    এবার সৌদিতে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা

    এবার সৌদিতে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    ৮০০ কোটি টাকার তেল আনার খরচই ২১৭ কোটি

    ৮০০ কোটি টাকার তেল আনার খরচই ২১৭ কোটি