লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

আগুন নেভানোর চেষ্টা করছে দমকল বাহিনী। ছবি: সিবিএস
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের শহরতলিতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু আগে চ্যাটসওয়ার্থ এলাকায় দুটি বাণিজ্যিক ভবনের মাঝখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। লুরলাইন অ্যাভিনিউ ও নর্ডহফ স্ট্রিটের কাছে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলের ভিডিওতে দুটি মালবাহী কনটেইনার ও কয়েকটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। অগ্নিনির্বাপণ কর্মীরা পরে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলেন।
এলএএফডির ক্যাপ্টেন ব্র্যান্ডেন সিলভারম্যান জানিয়েছেন, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর একজনকে বাইরে পাওয়া যায়। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। পরে আরও দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
লস অ্যাঞ্জেলেস ফায়ার বিভাগের (এলএএফডি) মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন।
ঘটনাস্থলের ভিডিওতে দুটি মালবাহী কনটেইনার ও কয়েকটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে ফায়ার বিভাগ জানিয়েছে।
হেলিকপ্টারটি কে পরিচালনা করছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এটি একটি সংবাদমাধ্যমের হেলিকপ্টার হতে পারে। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটি কাছাকাছি এলাকায় ঘটে যাওয়া একটি প্রাণঘাতী বাস দুর্ঘটনার খবর সংগ্রহ করছিল বলে ধারণা করা হচ্ছে।
এলএফডির ক্যাপ্টেন ব্র্যান্ডেন সিলভারম্যান স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সময় একজন ব্যক্তি সেটির বাইরে ছিলেন। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেছেন, হেলিকপ্টারের ভেতরে কতজন ছিলেন এবং মোট কতজন হতাহত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার সময় এলাকায় কয়েকটি সংবাদ হেলিকপ্টার ছিল। তারা কাছাকাছি একটি প্রাণঘাতী বাস দুর্ঘটনার খবর সংগ্রহ করছিল। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি তাদের কোনো হেলিকপ্টার ছিল না।
এর আগে চ্যাটসওয়ার্থ এলাকায় একটি এসইউভি শহরের একটি বাসকে ধাক্কা দেয়। এতে দুজন নিহত এবং অন্তত ছয়জন আহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হয়।
হেলিকপ্টারটি ওই বাস দুর্ঘটনার ঘটনাস্থলের কাছাকাছি বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে জানা গেছে, দুটি দুর্ঘটনাস্থলের মধ্যে দূরত্ব ছিল প্রায় দেড় মাইল।
লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি তাদের কোনো হেলিকপ্টার নয়।
দুর্ঘটনার তদন্তের নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।
সূত্র : বিবিসি




