Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিলবোর্ড দৃশ্যমান করতে গাছ ‘অদৃশ্য’

মো. আহসান উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা)
agamir somoy
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৯:৪৩
বিলবোর্ড দৃশ্যমান করতে গাছ ‘অদৃশ্য’

চৌদ্দগ্রাম উপজেলার শামুকসার এলাকায় থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। ছবি: আগামীর সময়

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লাগানো একাধিক গাছ কাটার ঘটনায় মামলা করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, পাশের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিলবোর্ড দৃশ্যমান করতেই কেটে ফেলা হয়েছে গাছগুলো। তবে বিলবোর্ডের দায়িত্বে থাকা ব্যক্তি অস্বীকার করেছেন এই অভিযোগ। সওজ বিভাগের তথ্য অনুযায়ী, চৌদ্দগ্রাম উপজেলার শামুকসার এলাকায় থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। গত ২২ জুন সকালে ঘটনাটি জানতে পেরে সরেজমিন পরিদর্শন করেন সওজের কর্মকর্তারা। পরে অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় করা হয় মামলা। মহাসড়ক চার লেনে উন্নীত করার সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, সড়কের সৌন্দর্য বৃদ্ধি এবং বিপরীত দিক থেকে আসা যানবাহনের হেডলাইটের আলো নিয়ন্ত্রণে রাখতে রোপণ করা হয়েছিল গাছগুলো। যার মধ্যে ছিল হৈমন্তী, কুর্চি, রাধাচূড়া, কাঞ্চন, সোনালু, কৃষ্ণচূড়া, কদম, বকুল, পলাশ, করবী, কেসিয়া ও জারুল।

গতকাল শনিবার ঘটনাস্থলে গেলে কথা হয় স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে। তাদের মধ্যে আল আমিন ও মীর হোসেন অভিযোগ করেন, মহাসড়কের পাশে অবস্থিত একটি সিমেন্ট কোম্পানির বিলবোর্ড দীর্ঘদিন ধরে ছিল গাছের আড়ালে। বিলবোর্ডটি দৃশ্যমান করতেই কেটে ফেলা হয়েছে গাছগুলো।

তবে বিলবোর্ডটির তত্ত্বাবধানে থাকা শহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বললেন, ‘একটি মহল পূর্বশত্রুতার জেরে আমাকে ফাঁসানোর জন্য রাতে কেটে ফেলেছে গাছগুলো। আমি এক মাস ধরে বিলবোর্ড দেখভালের দায়িত্বে নেই।’ কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের কার্যসহকারী মোবারক হোসেন জানিয়েছেন, উপসহকারী প্রকৌশলী পলাশ চাকমার কাছ থেকে খবর পেয়ে ২২ জুন সকালে তারা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে গাছ কাটার সত্যতাও পান। সওজের উপবিভাগীয় প্রকৌশলী আদনান ইবনে হাসানের ভাষ্য, সরকারি সম্পদ নষ্টের ঘটনায় থানায় মামলা করেছি। তদন্তের মাধ্যমে জড়িতদের আনা হবে আইনের আওতায়। যদিও এখন পর্যন্ত এ ঘটনায় গ্রেপ্তার হয়নি কেউ। মামলার তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার এসআই মো. আব্দুল্লাহ আল মামুন বললেন, ‘মামলা করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে গুরুত্বের সঙ্গে।’

কুমিল্লাচৌদ্দগ্রামমহাসড়কঢাকা-চট্টগ্রামসওজসড়ক ও জনপথ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!