Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভাঙা-বরিশাল মহাসড়ক

স্বপ্নের ৬ লেন মহাসড়ক, ৮ বছরেও শেষ হয়নি জমি অধিগ্রহণ

  • প্রথম পর্যায়ে ভাঙা থেকে বরিশাল পর্যন্ত নির্মাণ হবে ৬ লেন মহাসড়ক
  • মহাসড়ক নির্মাণ শেষে বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত ভূমি অধিগ্রহণ
বরিশাল অফিস
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১৯:২০
স্বপ্নের ৬ লেন মহাসড়ক, ৮ বছরেও শেষ হয়নি জমি অধিগ্রহণ

ছবি: আগামীর সময়

ফরিদপুরের ভাঙা থেকে পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক ছয় লেনে উন্নীত করার লক্ষ্যে ২০১৮ সালে ভূমি অধিগ্রহণের অনুমোদন দেয় তৎকালীন সরকার। তবে একাধিক দফায় প্রকল্পের ব্যয় ও মেয়াদ বাড়ানো হলেও এখনো শেষ হয়নি ভূমি অধিগ্রহণের কাজ। ফলে প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, চলতি বছরেও দক্ষিণাঞ্চলের বহুল প্রতীক্ষিত এই প্রকল্পের ভূমি অধিগ্রহণ শেষ হচ্ছে না। একই সঙ্গে প্রথম পর্যায়ে ভাঙা থেকে কুয়াকাটা নয়, বরং ভাঙা থেকে বরিশাল পর্যন্ত অংশে ভূমি অধিগ্রহণ ও নির্মাণকাজ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সওজ সূত্রে জানা গেছে, ভাঙা থেকে বরিশাল পর্যন্ত প্রায় ৯৫ কিলোমিটার মহাসড়ক বর্তমানে ২৪ ফুট প্রশস্ত। যানবাহনের ক্রমবর্ধমান চাপ ও দুর্ঘটনা কমাতে এ মহাসড়ককে চারটি মূল লেন এবং দুটি সার্ভিস লেনসহ ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়। তবে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় জটিলতার কারণে প্রকল্পটি বারবার পিছিয়ে যাচ্ছে।

সড়ক ও জনপথ বিভাগের বরিশাল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম জানান, প্রথম ধাপে ভাঙা থেকে বরিশাল পর্যন্ত অংশে ভূমি অধিগ্রহণের কাজ চলছে। বরিশাল অংশে ইতোমধ্যে ২৫ একরের বেশি জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। গৌরনদী ও উজিরপুরের কাজ শেষ করে বর্তমানে বাবুগঞ্জ ও বানারীপাড়া এলাকায় জমি অধিগ্রহণের কার্যক্রম চলছে।

তার ভাষ্য, ভূমি অধিগ্রহণের সঙ্গে জেলা প্রশাসন, বন বিভাগ ও গণপূর্ত বিভাগের মতো একাধিক সংস্থা জড়িত থাকায় পুরো প্রক্রিয়াটি সময়সাপেক্ষ। বরিশাল অংশের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা চলছে।

‘ভূমি অধিগ্রহণ শেষ হলে মহাসড়কের নকশা চূড়ান্ত করে নির্মাণকাজ শুরু করা হবে। আপাতত ভাঙা থেকে বরিশাল পর্যন্ত অংশকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে, কারণ এ রুটে যানবাহনের চাপ সবচেয়ে বেশি।’—যোগ করেন তিনি।

সওজের বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রেজাউল করিম বলেছেন,২০২৬ সালের জুনের মধ্যে পুরো ভূমি অধিগ্রহণ শেষ করা সম্ভব হবে না বলেই মনে হচ্ছে। এ কারণে মেয়াদ আরও এক বছর বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে।

তিনি জানান, ভাঙা থেকে বরিশাল পর্যন্ত মোট ১৫টি ভূমি অধিগ্রহণ মামলা (এলএ কেস) রয়েছে। এর মধ্যে কয়েকটির কাজ এখনো বাকি। সব মিলিয়ে ভূমি অধিগ্রহণ শেষ করতে আরও সময় লাগবে। পাশাপাশি ভূমির বাজারমূল্য বৃদ্ধি পাওয়ায় প্রকল্প ব্যয়ও বাড়তে পারে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভাঙা-বরিশাল অংশের সিভিল কাজ শুরু হওয়ার পর দ্বিতীয় ধাপে বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার মহাসড়কের জন্য নতুন প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণ ও নির্মাণকাজ এগিয়ে নেওয়া হবে।

তবে এ সিদ্ধান্তে হতাশ দক্ষিণাঞ্চলের সচেতন মহল। বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান রাজন বলেন, কুয়াকাটা পর্যন্ত একসঙ্গে কাজ হলে দক্ষিণাঞ্চলের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও পর্যটনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসত। প্রকল্পের মেয়াদ বারবার বাড়ানোয় নির্মাণকাজও পিছিয়ে যাচ্ছে।

তিনি বলেছেন, ‘বর্তমানে এ মহাসড়ক দিয়ে প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ হাজার যানবাহন চলাচল করে। ছয় লেন মহাসড়ক নির্মিত হলে দুর্ঘটনা কমবে, পায়রা বন্দরের সঙ্গে ঢাকার যোগাযোগ সহজ হবে এবং ঢাকা থেকে কুয়াকাটা পৌঁছাতে সময় লাগবে মাত্র চার থেকে সাড়ে চার ঘণ্টা।’

দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশা, দীর্ঘসূত্রতা কাটিয়ে দ্রুত বাস্তবায়িত হবে ভাঙা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক প্রকল্প।


ভাঙা-বরিশাল মহাসড়কজমি অধিগ্রহণসওজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!