Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নারায়ণগঞ্জ

একসঙ্গে বিকল ৪ পাম্প, পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:১৬
শেয়ার করুন:
একসঙ্গে বিকল ৪ পাম্প, পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

গত সাত দিন ধরে পানি না পেয়ে ভোগান্তিতে পড়েছেন প্রায় ৫০ হাজার মানুষ। পরে তারা বিকল পাম্প মেরামত ও পানি সরবরাহের দাবিতে বিক্ষোভ করেন বাসিন্দারা। ছবি : আগামীর সময়

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দরের ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডে একসঙ্গে বিকল হয়ে পড়েছে চারটি পানির পাম্প। এতে দুই ওয়ার্ডের কয়েকটি এলাকায় দেখা দিয়েছে তীব্র পানি সংকট। গত সাত দিন ধরে পানি না পেয়ে ভোগান্তিতে পড়েছেন প্রায় ৫০ হাজার মানুষ। এ অবস্থায় দ্রুত পাম্প মেরামত ও পানি সরবরাহের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

গতকাল রবিবার সকালে বন্দরের ২৫ নম্বর ওয়ার্ডের চৌরাপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

পাম্পগুলো বিকল হওয়ায় দেউলী চৌরাপাড়া, লক্ষণখোলা, দাসেরগাঁও, আমিরাবাদ, বক্তারকান্দি, নোয়াদ্দা ও নবীগঞ্জসহ আশপাশের এলাকায় পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে খাবার পানি সংগ্রহের পাশাপাশি গোসল, কাপড় ধোয়া এবং দৈনন্দিন কাজেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের।

স্থানীয় বাসিন্দা আশরাফুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নেছারউদ্দিন, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ হোসেন, বন্দর নাগরিক কমিটির (বনাক) সাধারণ সম্পাদক কবির সোহেল, বিএনপি নেতা আল হাসান, জহিরুল ইসলাম শাওন, হাসিনা বেগম ও মাজেদা বেগমসহ স্থানীয়রা।

মানববন্ধনে বক্তারা জানান, দেউলী চৌরাপাড়া, নবীগঞ্জ, দাসেরগাঁও ও উত্তর লক্ষণখোলা এলাকার চারটি পাম্প ছয় থেকে সাত দিন ধরে বিকল হয়ে আছে। এতে এসব এলাকার প্রায় অর্ধলক্ষাধিক মানুষ পানির সংকটে পড়েছেন। বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর পরও পাম্পগুলো মেরামতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।

এলাকাবাসীরা জানান, গত বুধবার থেকে পানির লাইনে সরবরাহ বন্ধ রয়েছে। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় পাশের মসজিদসহ বিভিন্ন উৎস থেকে শুধু খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে। গোসল ও অন্যান্য দৈনন্দিন কাজের জন্যও পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু জাফর মোহাম্মদ রেজা জানিয়েছেন, ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডের বিকল পাম্পগুলো মেরামতের কাজ চলছে। শিগগিরই পাম্পগুলো সচল হবে এবং পানি সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন এই নির্বাহী প্রকৌশলী।

নারায়ণগঞ্জপানি সংকটসারাদেশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ