হবিগঞ্জ পৌরসভাকে ৭ লাখ টাকা দিয়ে একটি দোকান বরাদ্দ নেন ক্ষুদ্র ব্যবসায়ী মাহফুজ মিয়া। কিন্তু আড়াই বছর ধরে বন্ধ ভবনের নির্মাণকাজ। ফেরত পাননি টাকাও। বাধ্য হয়ে এখন নির্মাণাধীন ভবনের সামনেই করছেন ডাব বিক্রি।
শুধু মাহফুজ মিয়াই নন, জেলা সদরের চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর ভরাট করে নির্মাণাধীন এ প্রকল্পে দোকান বরাদ্দের জন্য ২০ ব্যবসায়ীর কাছ থেকে ৭ লাখ টাকা করে মোট ১ কোটি ৪০ লাখ টাকা নেয় পৌরসভা। পরে পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) মামলায় পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণে উচ্চ আদালতের স্থগিতাদেশ এ...