Agamir Somoy E-Paper
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
প্রতিবন্ধীদের ভরসা হোসনা আক্তার
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

৮ মাসেই ধস

  • ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত নদীর তীরঘেঁষা সড়ক
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১২:০২
৮ মাসেই ধস

নির্মাণকাজ শেষ হওয়ার আট মাসের মধ্যেই ধসে পড়তে শুরু করেছে সড়কের বিভিন্ন অংশ। ছবি: আগামীর সময়

নির্মাণকাজ শেষ হওয়ার আট মাসের মধ্যেই ধসে পড়তে শুরু করেছে একটি সড়কের বিভিন্ন অংশ।গাজীপুরের শ্রীপুরের এ সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৯ কোটি টাকা।

সূতী নদীর তীরঘেঁষা এ সড়কের একাধিক স্থানে ভাঙন দেখা দিয়েছে। কয়েক দফা মেরামত করা হলেও ধস থামানো যায়নি।

রাজাবাড়ী বাজার থেকে দমদমা চৌরাস্তা হয়ে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখী আঞ্চলিক সড়কের সূতী নদীসংলগ্ন অংশে ঘটছে এ ধসের ঘটনা। 

সরেজমিন গিয়ে দেখা যায়, দমদমা গ্রামের মসজিদসংলগ্ন এলাকায় সড়কের পাড়ের বড় অংশ দেবে গেছে। কোথাও কোথাও ব্লকসহ পাড় নদীর দিকে হেলে পড়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, রাজাবাড়ী বাজার থেকে দমদমা চৌরাস্তা পর্যন্ত ৫ দশমিক ৪০ কিলোমিটার সড়ক উন্নয়নকাজের দায়িত্ব পায় যৌথ মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সালাম-দুর্গা এন্টারপ্রাইজ। ২০২১ সালে শুরু হওয়া প্রকল্পটির ব্যয় ধরা হয় প্রায় ৯ কোটি টাকা।

ওই এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন বললেন, কাজ শেষ হওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে কোথাও কোথাও রাস্তা ভেঙে যাচ্ছে। পাড় রক্ষা করতে বসানো ব্লকও নদীতে ধসে পড়ার উপক্রম হয়েছে।
আরেক বাসিন্দা কবির মিয়ার অভিযোগ, কাজটি যখন শুরু করে, তখনই এর মান নিয়ে স্থানীয়রা আপত্তি জানিয়েছিলেন। তবু কাজ চালানো হয়। কাজ চলা অবস্থায়ই কয়েক জায়গায় মেরামত করা হয়েছিল। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ঠিকাদারি প্রতিষ্ঠান সালাম-দুর্গা এন্টারপ্রাইজের মালিক আব্দুস সালাম খানের ভাষ্য, ‘নদীর পাশের সড়কে ভাঙন হতেই পারে। একবার, দুবার বা তিনবারও ভাঙতে পারে। আমরা প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থা করব।’

শ্রীপুর উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ বললেন, ‘আমরা ঠিকাদারের সঙ্গে কথা বলেছি। তাদের নিয়ে ধসে যাওয়া ঘটনাস্থল পরিদর্শনও করেছি। ঠিকাদার বিল তুলে নিয়ে গেলেও তাদের জামানতের ৯০ লাখ টাকা সংরক্ষিত আছে। শুকনো মৌসুমে এলে প্রয়োজনে ওই টাকা দিয়েই সংস্কার করা হবে।’

নির্মাণকাজগাজীপুরশ্রীপুরভাঙন
    শেয়ার করুন:
    Advertisement
    নারীদের জন্য সড়কে গোলাপি বাস নামছে মঙ্গলবার

    নারীদের জন্য সড়কে গোলাপি বাস নামছে মঙ্গলবার

    ১৬ আগস্ট ২০২৬, ১৯:২৯

    ‘হাসিনা ইস্যুতে’ আটকে গেল প্রধানমন্ত্রীর দিল্লি সফর!

    ‘হাসিনা ইস্যুতে’ আটকে গেল প্রধানমন্ত্রীর দিল্লি সফর!

    ১৬ আগস্ট ২০২৬, ২৩:০০

    যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন

    যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন

    ১৬ আগস্ট ২০২৬, ২২:২৭

    শোলাকিয়া মাঠে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প

    শোলাকিয়া মাঠে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প

    ১৬ আগস্ট ২০২৬, ২২:৫১

    বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে

    বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে

    ১৬ আগস্ট ২০২৬, ১৭:৪১

    বিদ্যুৎ সংকট মোকাবিলায় ১০ বছরের পরিকল্পনা সংসদে তুলে ধরা হবে

    বিদ্যুৎ সংকট মোকাবিলায় ১০ বছরের পরিকল্পনা সংসদে তুলে ধরা হবে

    ১৬ আগস্ট ২০২৬, ১৬:২৪

    নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

    নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

    ১৬ আগস্ট ২০২৬, ১৬:২৮

    প্রতিবন্ধীদের ভরসা হোসনা আক্তার

    প্রতিবন্ধীদের ভরসা হোসনা আক্তার

    ১৭ আগস্ট ২০২৬, ০৪:১৭

    কলকাতা চলচ্চিত্র উৎসবে ডাক না পেয়ে মিঠুনের খোঁচা, ‘আমি তো তুচ্ছ শিল্পী’

    কলকাতা চলচ্চিত্র উৎসবে ডাক না পেয়ে মিঠুনের খোঁচা, ‘আমি তো তুচ্ছ শিল্পী’

    ১৭ আগস্ট ২০২৬, ১০:৫২

    শেখ হাসিনার বিলম্ব মওকুফের সুযোগ নেই: প্রসিকিউটর

    শেখ হাসিনার বিলম্ব মওকুফের সুযোগ নেই: প্রসিকিউটর

    ১৬ আগস্ট ২০২৬, ২২:৫২

    ঢাবির এফএইচ হলের প্রভোস্ট অবরুদ্ধ

    ঢাবির এফএইচ হলের প্রভোস্ট অবরুদ্ধ

    ১৬ আগস্ট ২০২৬, ২২:৫৮

    গ্যাস দুর্যোগই বড় চ্যালেঞ্জ

    গ্যাস দুর্যোগই বড় চ্যালেঞ্জ

    ১৭ আগস্ট ২০২৬, ০৭:২৩

    পে-স্কেলে আশা, কাটেনি অস্থিরতা

    পে-স্কেলে আশা, কাটেনি অস্থিরতা

    ১৭ আগস্ট ২০২৬, ০৯:৪১

    ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ৪ শিল্পকর্ম চুরি

    ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ৪ শিল্পকর্ম চুরি

    ১৭ আগস্ট ২০২৬, ১০:৫১

    মুনাফা করেও ৭ মিউচুয়াল ফান্ডে লভ্যাংশ নেই

    মুনাফা করেও ৭ মিউচুয়াল ফান্ডে লভ্যাংশ নেই

    ১৭ আগস্ট ২০২৬, ১০:৫৩

    advertiseadvertise