Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

শ্রীপুর

শ্রীপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা
শ্রীপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা
গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংক টেংরা-শ্রীপুর শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে ব্যাংক কর্তৃপক্ষ।গতকাল শনিবার দিবাগত রাতে আগুন দেওয়ার চেষ্টা চালালে ব্যাংকের কর্মকর্তা ও নৈশ প্রহরী মিলে আগুন নিভিয়ে ফেলায় ক্ষয়-ক্ষতি হয়নি।গ্রামীণ ব্যাংক সূত্রে জানা যায়, উপজেলার টেংরা এলাকায় গ্রামীণ ব্যাংক দীর্ঘ যাবত তাদের কার্যক্রম পরিচালনা করছে। শাখার ভেতরে আবাসিক কোয়ার্টার আছে। অন্যান্য দিনের মতো কাজ শেষ করে অফিস তালাবদ্ধ করে কোয়ার্টারে চলে যান কর্মকর্তারা। রাতে নৈহপ্...
সারা দেশ•২ দিন আগে
ছিনতাইয়ের প্রতিবাদ করায় ছয় বাড়িতে হামলা-ভাঙচুর, আগুন দেওয়ার চেষ্টা
ছিনতাইয়ের প্রতিবাদ করায় ছয় বাড়িতে হামলা-ভাঙচুর, আগুন দেওয়ার চেষ্টা
গাজীপুরের শ্রীপুরে মোবাইল ফোন ছিনতাইয়ের প্রতিবাদ করায় ছয়টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। এ সময় ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ছফির উদ্দিনের বাড়িসহ আশপাশের ছয়টি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার দুপুরে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছ...
সারা দেশ•২ দিন আগে
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটিতে আটকা, নামিয়ে আনল ফায়ার সার্ভিস
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটিতে আটকা, নামিয়ে আনল ফায়ার সার্ভিস
গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকা পড়েন এক ব্যক্তি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৩০ মিনিটের চেষ্টায় তাকে উদ্ধার করে নিচে নামিয়ে আনেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীরের বিভিন্ন স্থান দগ্ধ হয়।বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।ওই ব্যক্তির নাম মো. লিটন (৩২)। তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানালেন, বৃহস্পতিবার রাতে ছাতির বাজারের পাশের একটি ইটভ...
সারা দেশ•৪ দিন আগে
শ্রীপুরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার
শ্রীপুরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে আব্দুস সামাদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর ৫টার দিকে উপজেলার সাইটালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে আনোয়ার হোসেন পলাতক রয়েছেন।স্থানীয়রা জানিয়েছে, নেশার টাকা ও পারিবারিক বিরোধ নিয়ে সোমবার গভীর রাতে পরিবারের সদস্যদের সঙ্গে বাক্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন আনোয়ার। একপর্যায়ে বাবা আব্দুস সামাদ তাকে শান্ত করার চেষ্টা করেন এবং বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আনোয়ার তার বাবার মাথা ও বুকে লাঠি দিয়ে এলোপা...
সারা দেশ•২২ দিন আগে
শ্রীপুরে ইয়াবা নিয়ে পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৩
শ্রীপুরে ইয়াবা নিয়ে পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৩
গাজীপুরের শ্রীপুরে ১২০টি ইয়াবাসহ পুলিশের এক কনস্টেবল ও দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া বাজারের সাথের একটি বাড়ি থেকে তাদের আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।আজ শনিবার দুপুরে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত কনস্টেবল সারোয়ার মোর্শেদ (৩৮), শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রাম...
সারা দেশ•২৪ দিন আগে
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ
কয়েকদিন ধরে তালাবন্ধ ঘর, বাড়িতে বসবাস করা অন্য বাসিন্দারাও আছেন পূঁজার ছুটিতে। হঠাৎ বাড়িজুড়ে ছড়িয়ে পড়ে দুর্গন্ধ। সেই দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তালাবদ্ধ ঘরে মিলেছে আশিক নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ। আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের শ্রীপুরের ফরিদপুর গ্রামের ফজলুল হকের দোতলা বাড়ির নিচ তলার একটি কক্ষ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই বাড়িতে তিনি ভাড়া থাকতেন।নিহত আশিক ময়মনসিংহের ভালুকার খাওরাইল গ্রামের আব্দুল কাদিরের ছেলে। আশিক টাইলসের কাজ করতেন। ঘরটিতে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করতেন আশিক। বাড়ীর...
সারা দেশ•২৬ দিন আগে
মধ্যরাতে শ্রীপুরে আগুন, পুড়েছে মসজিদ-দোকানপাট-ঝুটের গুদাম
মধ্যরাতে শ্রীপুরে আগুন, পুড়েছে মসজিদ-দোকানপাট-ঝুটের গুদাম
গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ আগুনে একটি মসজিদ, বেশ কয়েকটি দোকানপাট, ঝুট ও তুলার গুদামসহ ভাঙারির দোকান পুড়ে গেছে।গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২ নম্বর সিএন্ডবি বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানিয়েছেন, আগুনে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।নুরুল করিমের ভাষ্য, বৃহস্পতিবার রাত ৩...
সারা দেশ•২৬ দিন আগে
সম্পদের তথ্য গোপন, সাবেক পিআইওর বিরুদ্ধে দুদকের মামলা
সম্পদের তথ্য গোপন, সাবেক পিআইওর বিরুদ্ধে দুদকের মামলা
গাজীপুরের শ্রীপুরের সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এস এম ওমর আলীর বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে ৪০ লাখ ১০ হাজার ২৩০ টাকার সম্পদের তথ্য গোপন এবং ১ কোটি ৬২ লাখ ৭৯ হাজার ৪৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে।আজ শনিবার দুদকের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপসহকারী পরিচালক ইব্রাহিম খলিল বাদী হয়ে মামলাটি করেন।মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, এস এম ওমর আলীর বিরু...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
বনজ ও ঔষধি উদ্ভিদে ৩৫০ পরিবারের কোটি টাকার বাণিজ্য
বনজ ও ঔষধি উদ্ভিদে ৩৫০ পরিবারের কোটি টাকার বাণিজ্য
গাজীপুরের শ্রীপুরে বনজ ও ঔষধি উদ্ভিদ সংগ্রহ, প্রক্রিয়াজাত এবং বিক্রি করে জীবিকা নির্বাহ করছে কয়েকশ পরিবার। বংশপরম্পরায় চলে আসা এ কাজে যুক্ত রয়েছেন নারী-পুরুষ উভয়েই। বাড়ির উঠান, সড়কের পাশ ও পতিত জমিতে ঔষধি উদ্ভিদ শুকিয়ে তারা সরবরাহ করছেন ভেষজ ও ইউনানি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, এ খাত ঘিরে বছরে কয়েক কোটি টাকার বাণিজ্য হচ্ছে। উপজেলার বরমী ইউনিয়নের দরগাচালা ও ডালেশ্বর গ্রামে এ ব্যবসার বিস্তার বেশি। এসব গ্রামের বাসিন্দারা অর্জুনের ছাল, বাসকপাতা, নিমপাতা, নিমের ছাল, আমলক...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
স্বামীকে আটকে রেখে গার্মেন্টসকর্মীকে ধর্ষণের অভিযোগ
শ্রীপুর ● স্বামীকে আটকে রেখে গার্মেন্টসকর্মীকে ধর্ষণের অভিযোগ
গাজীপুরের শ্রীপুরে এক গার্মেন্টসকর্মীর স্বামীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফারুক ও নয়ন নামে দুজনের পরিচয়সহ অজ্ঞাতপরিচয় আরও দুজনকে আসামি করে মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।আজ বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকেই তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত ফারুক (৩২) সিলেটের...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা বন্ধ যান চলাচল
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা বন্ধ যান চলাচল
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সি স্টেজ বিডি লিমিটেড কারখানার শ্রমিকরা। প্রায় এক ঘণ্টা পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।আন্দোলনরত শ্রমিক মো. তরিকুল, মো. মাহফুজ ও হাসমত আলী জানান, গত ১০ অক্টোবরের আন্দোলনের পর কর্তৃপক্ষ ১৩ অক্টোবর প্রতিশ্রুতি দিয়েছিল সেপ...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
বিকাশ কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা লুট, একজন গুলিবিদ্ধসহ আহত ৩
বিকাশ কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা লুট, একজন গুলিবিদ্ধসহ আহত ৩
গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের এক কর্মীকে (ডিস্ট্রিবিউটর) গুলি করে প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় ঘটে এ ঘটনা।গুলিতে আহত হয়েছেন ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড শ্রীপুরের অ্যাকাউন্টস ম্যানেজার (হিসাব ব্যবস্থাপক) হিমেল। এ ছাড়া প্রাইভেট কারে থাকা চালক লাল মিয়া, এরিয়া ম্যানেজার ফরহাদও আহত। গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুরে একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডি...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
৯ কোটি টাকার সেতুতে উঠতে ‘মৃত্যুফাঁদ’
৯ কোটি টাকার সেতুতে উঠতে ‘মৃত্যুফাঁদ’
গাজীপুরের শ্রীপুর ও ময়মনসিংহের গফরগাঁওয়ের মানুষের যোগাযোগ সহজ করতে সুতিয়া নদীর ওপর নির্মাণ করা হয়েছে প্রায় ৯ কোটি টাকার সেতু। তবে সেতুর নির্মাণকাজ শেষ হলেও তৈরি হয়নি সংযোগ সড়ক। ফলে সেতুতে উঠতে মাটি ও মইয়ের ওপর ভরসা করতে হচ্ছে স্থানীয়দের। বৃষ্টি হলে সেই খাড়া পথ হয়ে ওঠে আরও বিপজ্জনক। বাধ্য হয়ে পাশের রেলসেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন শিক্ষার্থীসহ হাজারো মানুষ। গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ ও ময়মনসিংহের গফরগাঁওয়ের সীমান্তবর্তী এলাকায় সুতিয়া নদীর ওপর নির্মাণ করা হয়েছে সেতুটি। ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
শ্রীপুরে রিসোর্টের ছড়াছড়ি, চড়া খরচে বাধাগ্রস্ত পর্যটনের সম্ভাবনা
শ্রীপুরে রিসোর্টের ছড়াছড়ি, চড়া খরচে বাধাগ্রস্ত পর্যটনের সম্ভাবনা
শাল-গজারির সবুজ বন, প্রাকৃতিক পরিবেশ ও রাজধানীর কাছাকাছি অবস্থানের কারণে গাজীপুরের শ্রীপুরে দিন দিন বাড়ছে রিসোর্টের সংখ্যা। বিভিন্ন শ্রেণির পর্যটকের কাছে এসব রিসোর্ট আকর্ষণীয় হয়ে উঠলেও অতিরিক্ত খরচের কারণে সেখানে যেতে পারছেন না অনেকেই। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রিসোর্টগুলোর চড়া মূল্য পর্যটনের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে। শ্রীপুর ও আশপাশের এলাকায় গড়ে উঠেছে গ্রিন ভিউ গলফ রিসোর্ট, সারাহ রিসোর্ট, ড্রিম স্কয়ার রিসোর্ট, কোকোমো সানসেট রিসোর্ট, সবুজ পাতা, উৎসব, নক্ষত্র বাড়িসহ বিভিন্ন রিসোর্ট। এসব প্র...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে স্বামী নিহতের অভিযোগ
স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে স্বামী নিহতের অভিযোগ
মাগুরায় স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে রাব্বি মন্ডল (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের টিকারবিলা মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাব্বি ওই এলাকার নজরুল মন্ডলের ছেলে।স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার রাতে রাব্বি মন্ডল ও তার স্ত্রী ফারজানা খাতুনের মধ্যে ঝগড়া হয়। পরে তারা সন্তানকে নিয়ে একই ঘরে ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে ফারজানা খাতুন ধারালো অস্ত্র দিয়ে রাব্বির গলায় আঘাত করেন বলে স্থানীয়রা দাবি ক...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি
শ্রীপুর ● গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি
গেট তালাবদ্ধ, গেটের তালা দেখে মনে হয় বহুদিন আগের লাগানো। ধরেছে জং। গেট বন্ধ থাকলেও ভেতরে গল্পগুজবে ব্যস্ত কয়েকজন মাঠকর্মী। অথচ এই সময়ে তাদের মাঠে থাকার কথা।এ ঘটনায় গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আকস্মিক পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শনে যান। গেটের সামনে কিছুক্...
সারা দেশ•২ মাস আগে
মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ, খোঁজ মিলেনি এক মাসেও
শ্রীপুর ● মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ, খোঁজ মিলেনি এক মাসেও
গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ ১৩ বছর বয়সী শিক্ষার্থীর খোঁজ মেলেনি এক মাসেও। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করার পরও ঘটনাস্থলে যায়নি পুলিশ। তবে পুলিশ বলছে, মাদ্রাসা শিক্ষার্থীকে খুঁজে পেতে সব ধরনের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে।রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীর বাবা বিল্লাল হোসেন এ তথ্য জানিয়েছেন।নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী তাসিম হাসান (১৩) শ্রীপুরের ডোয়াইবাড়ি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। মুক্তিনগর দারুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল সে।বাবা বিল্লা...
সারা দেশ•২ মাস আগে
পূর্বপুরুষের ভিটা রক্ষায় শ্রীপুরে মানববন্ধন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
পূর্বপুরুষের ভিটা রক্ষায় শ্রীপুরে মানববন্ধন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
গাজীপুরের শ্রীপুরে পূর্বপুরুষের রেখে যাওয়া ভিটেমাটি রক্ষার দাবিতে ‘ভূমিদস্যুদের’ বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন মন্ডা বাপের ভিটার বাসিন্দারা। মামলা ও হয়রানি বন্ধ, ভয়ভীতি দেখিয়ে উচ্ছেদের চেষ্টা এবং অবৈধভাবে জমি দখলের চেষ্টাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে প্রকৃত মালিকানা নির্ধারণ এবং ভুক্তভোগীদের জমি রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা।শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া পুরাতন বাজার (বেতজুরী)...
সারা দেশ•২ মাস আগে
মিছিলের প্রস্তুতি নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের, গ্রেপ্তার ১৩
শ্রীপুর ● মিছিলের প্রস্তুতি নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের, গ্রেপ্তার ১৩
গাজীপুরের শ্রীপুরে মিছিলের প্রস্তুতির সময় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেতঝুড়ি তুলাফার্ম এলাকা থেকে ১২ জন, একই মহাসড়কের এমসিবাজার এলাকা থেকে একজনকে আটক করা হয়।আটকৃতরা হলেন- রমজান (২৮), কাওসার (২৪), জোনায়েদ (১৮), আসিব (১৮), আরিফ (২৫), নাঈম (২৪), ফারুক (২৬), মুর্শিদ (১৮), সৈকত (১৮), মাহিন (১৮), রুহান (১৮), তামিম (১৮), মোঃ রাকিব মিয়া (২১)। আরও পড়ুন...
সারা দেশ•২ মাস আগে
শত্রুতার বলি ১২ লাখ টাকার মাছ
শ্রীপুর ● শত্রুতার বলি ১২ লাখ টাকার মাছ
প্রায় এক একর জমির পুকুরে পাঙ্গাস, রুই ও তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির প্রায় সাড়ে ১৬ হাজার মাছ চাষ করেছিলেন গাজীপুরে শ্রীপুরের মৎস্যচাষি বাহরাম বাদশাহ্। শত্রুতায় সেই পুকুরে বিষ ঢেলে পুরো মাছই নিধন করেছে দুর্বৃত্তরা। এতে তার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছেন শ্রীপুরের মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের জগদীশ মোড় এলাকায় মৎস্যচাষি বাহারম বাদশাহ্।বাহরাম বাদশাহ্ মাওনা ইউনিয়নের সিংগারদিঘী মেডিকেল মোড় এলাকার আফাজ উদ্দিনের ছেলে। তিনি জগদীশ মোড় এলাকার আমিনের কাছ থ...
সারা দেশ•২ মাস আগে