Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শ্রীপুর

মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ, খোঁজ মিলেনি এক মাসেও

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৯
মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ, খোঁজ মিলেনি এক মাসেও

নিখোঁজ তাসিম হাসান

গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ ১৩ বছর বয়সী শিক্ষার্থীর খোঁজ মেলেনি এক মাসেও। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করার পরও ঘটনাস্থলে যায়নি পুলিশ। তবে পুলিশ বলছে, মাদ্রাসা শিক্ষার্থীকে খুঁজে পেতে সব ধরনের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীর বাবা বিল্লাল হোসেন এ তথ্য জানিয়েছেন।

নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী তাসিম হাসান (১৩) শ্রীপুরের ডোয়াইবাড়ি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। মুক্তিনগর দারুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল সে।

বাবা বিল্লাল হোসেন জানান, গত ১৩ আগস্ট তার ছেলে তাসিম হাসান মাদ্রাসা থেকে বাড়িতে আসে। বাড়িতে তার নানা-নানিকে পেয়ে আর মাদ্রাসায় ফিরে যেতে চায়নি। ১৫ আগস্ট সকালে তাসিমকে মাদ্রাসার কাছাকাছি পৌঁছে দিয়ে তিনি বাড়ি ফিরে আসেন। সকাল ৯টার দিকে মাদ্রাসায় গিয়ে ছেলেকে না পেয়ে শিক্ষকদের কাছে জানতে চাইলে তার সন্তান সকালে মাদ্রাসায় আসেনি বলে জানান।

দারুল উলুম মুক্তিনগর বিন্দুবাড়ি মাদ্রাসার মোহ্তামিম মুফতি মোহাম্মদ রহমতউল্ল্যাহ্ ইব্রাহিম বলেন, ছেলেটি আমাদের মাদ্রাসায় চার বছর যাবৎ পড়ালেখা করছে, পড়ালেখাও ভালো। নিখোঁজের পর থেকে তার খোঁজ পেতে সর্বাত্মক চেষ্টা করেছি। তার পরিবারকে বিভিন্ন ধরনের সহযোগিতাও করা হয়েছে।

সাধারণ ডায়েরিটি তদন্তের দায়িত্ব পান শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাখাল চন্দ্র দেবনাথ। তিনি বলেন, নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীর খোঁজ পেতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। বিভিন্ন জায়গাতে খোঁজ নেওয়া হচ্ছে।

শ্রীপুরমাদ্রাসা শিক্ষার্থীনিখোঁজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা

    ‘পুলকের মৃত্যু মফস্বল সাংবাদিকতার শেষ পরিণতি দেখিয়ে দিয়েছে’

    ‘পুলকের মৃত্যু মফস্বল সাংবাদিকতার শেষ পরিণতি দেখিয়ে দিয়েছে’

    বাতের কষ্টে ভুক্তভোগী ৩০ শতাংশ, চিকিৎসায় খরচ বছরে ৬ লাখ টাকা পর্যন্ত

    বাতের কষ্টে ভুক্তভোগী ৩০ শতাংশ, চিকিৎসায় খরচ বছরে ৬ লাখ টাকা পর্যন্ত

    সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা

    সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা

    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ

    বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ

    ছয় বছরেও চালু হয়নি ৬ কোটির বাস টার্মিনাল

    ছয় বছরেও চালু হয়নি ৬ কোটির বাস টার্মিনাল