Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পূর্বপুরুষের ভিটা রক্ষায় শ্রীপুরে মানববন্ধন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬
পূর্বপুরুষের ভিটা রক্ষায় শ্রীপুরে মানববন্ধন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

ভিটা রক্ষায় শ্রীপুরে মানববন্ধন

গাজীপুরের শ্রীপুরে পূর্বপুরুষের রেখে যাওয়া ভিটেমাটি রক্ষার দাবিতে ‘ভূমিদস্যুদের’ বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন মন্ডা বাপের ভিটার বাসিন্দারা। মামলা ও হয়রানি বন্ধ, ভয়ভীতি দেখিয়ে উচ্ছেদের চেষ্টা এবং অবৈধভাবে জমি দখলের চেষ্টাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে প্রকৃত মালিকানা নির্ধারণ এবং ভুক্তভোগীদের জমি রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া পুরাতন বাজার (বেতজুরী) এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মন্ডা বাপের ভিটার শতাধিক পরিবারের চার শতাধিক নারী-পুরুষ, স্থানীয় বাসিন্দা, জমির মালিক, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। পরে তারা বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধনে বক্তব্য দেন নদী ও প্রকৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং শ্রীপুর পৌর সচেতন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক স্থানীয় বাসিন্দা খোরশেদ আলম, ভুক্তভোগী শ্রীপুর পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, শ্রীপুর পৌর যুবদলের সদস্য ইব্রাহিম পালোয়ান, হেলেনা আক্তার, রোকসানা আক্তার, মার্জিয়া আক্তার ও আনোয়ারা বেগমসহ অন্যরা।

খোরশেদ আলম বলেছেন, ‘জন্মের পর থেকে শুনে আসছি এটা মন্ডা বাপের ভিটা। হঠাৎ শুনি কর্নেল (অব.) রেজা নামে এক ব্যক্তি ওই ভিটা (জমি) বন্দোবস্ত নিয়ে দখল করতে চাচ্ছে। প্রয়াত কর্নেল রেজা ও প্রয়াত শিক্ষক আব্দুল হাই গংদের মাঝে দীর্ঘদিন আদালতে মামলা চলমান রয়েছে। মাঝখানে অনেকদিন বন্ধ ছিল।’

তিনি আরও বলেন, ‘আবার গত এক বছর যাবত শুনছি ওমর ফারুক নামে এক ব্যক্তি আম-মোক্তার দলিল মূলে ওই জমির (মন্ডা বাপের ভিটা) মালিকানা দাবি করছে। তিনি লোকবল নিয়ে পেশীশক্তি ব্যবহার করে দখল নিতে না পেরে আদালতে মামলা করেছেন। ওই মামলার প্রতিবেদন দেওয়ার জন্য শ্রীপুর পৌর ভূমি অফিসকে আদেশ দেন বিজ্ঞ আদালত।’

মানববন্ধনে ভুক্তভোগীরা দাবি করেন, ১৯৪৬ সাল থেকে তাদের পূর্বপুরুষেরা জমি কিনে ঘরবাড়ি নির্মাণ করে সেখানে বসবাস করে আসছেন। বর্তমানে জমির মালিকানা ও দখলের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও প্রভাবশালী ওমর ফারুক তাদের বাপ-দাদার ভিটা থেকে উচ্ছেদের চেষ্টা করছেন। বিভিন্নভাবে তাদের জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

ভুক্তভোগীদের ভাষ্য, এরশাদ সরকারের আমলে কর্নেল (অব.) রেজাউল করিম কিছু জমি বন্দোবস্ত নেন। পরে তার উত্তরাধিকারীদের পক্ষে ওমর ফারুককে আম-মোক্তার বা পাওয়ার অব অ্যাটর্নি করা হয়। তাদের দাবি, কর্নেল (অব.) রেজাউল করিমের বন্দোবস্ত করা জমি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে তুলা গবেষণা খামারের ভেতরে। কিন্তু সরকারি নকশা বা স্কেচ ম্যাপ পরিবর্তনের মাধ্যমে মহাসড়কের পশ্চিম পাশের মন্ডা বাপের ভিটার জমি দখলের চেষ্টা করা হচ্ছে।

ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, তাদের বিরুদ্ধে কখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ দেওয়া হচ্ছে। আবার কখনো আদালতে সাজানো ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

তারা জানান, ওই এলাকায় শতাধিক পরিবারের বসবাসের পাশাপাশি কবরস্থান, মসজিদ ও মাদ্রাসা রয়েছে। আমরা আমাদের বাপ-দাদার ভিটেমাটি ছেড়ে কোথাও যেতে চাই না।

এ সময় ভুক্তভোগীরা প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে প্রকৃত মালিকানা নির্ধারণ, হয়রানিমূলক মামলা প্রত্যাহার, পেশীশক্তিমুক্ত সঠিক তদন্ত প্রতিবেদন দেওয়া এবং হুমকি বন্ধের দাবি জানান।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত ওমর ফারুকের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

গাজীপুরশ্রীপুরমানববন্ধন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    ছায়ামূর্তি

    ছায়ামূর্তি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫২

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭

    advertiseadvertise