Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বনজ ও ঔষধি উদ্ভিদে ৩৫০ পরিবারের কোটি টাকার বাণিজ্য

শিহাব খান, শ্রীপুর (গাজীপুর)
agamir somoy
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩১
বনজ ও ঔষধি উদ্ভিদে ৩৫০ পরিবারের কোটি টাকার বাণিজ্য

গাজীপুরের শ্রীপুরে বনজ ও ঔষধি উদ্ভিদ সংগ্রহ, প্রক্রিয়াজাত এবং বিক্রি করে জীবিকা নির্বাহ করছে কয়েকশ পরিবার। বংশপরম্পরায় চলে আসা এ কাজে যুক্ত রয়েছেন নারী-পুরুষ উভয়েই। বাড়ির উঠান, সড়কের পাশ ও পতিত জমিতে ঔষধি উদ্ভিদ শুকিয়ে তারা সরবরাহ করছেন ভেষজ ও ইউনানি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, এ খাত ঘিরে বছরে কয়েক কোটি টাকার বাণিজ্য হচ্ছে।

উপজেলার বরমী ইউনিয়নের দরগাচালা ও ডালেশ্বর গ্রামে এ ব্যবসার বিস্তার বেশি। এসব গ্রামের বাসিন্দারা অর্জুনের ছাল, বাসকপাতা, নিমপাতা, নিমের ছাল, আমলকী, হরীতকী, বহেড়া, লজ্জাবতী, শাপলাসহ বিভিন্ন ভেষজ উপাদান সংগ্রহ করেন। পরে সেগুলো পরিষ্কার করে রোদে শুকিয়ে পাইকারদের কাছে বিক্রি করেন। পাইকারদের হাত ঘুরে এসব উপাদান পৌঁছে যায় ভেষজ ও ইউনানি ওষুধ প্রস্তুতকারী বিভিন্ন প্রতিষ্ঠানে।

দরগাচালা গ্রামের বাসিন্দা সুমন মিয়া বংশপরম্পরায় এ ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি বললেন, ‘আমাদের এলাকায় তিন শতাধিক ঔষধি উপাদান পাওয়া যায়। বিভিন্ন গ্রাম থেকে লোকজন এসব সংগ্রহ করে আমাদের কাছে সরবরাহ করেন। আমরা সেগুলো প্রক্রিয়াজাত করে পাইকারদের হাতে তুলে দিই। পরে পাইকাররা ভেষজ ওষুধ প্রস্তুতকারী কোম্পানির কাছে বিক্রি করেন।’

সুমন মিয়ার ভাষ্য, এ কাজে নারীদের যুক্ত করার সুযোগ রয়েছে। তারা পরিবারের পুরুষ সদস্যদের পাশাপাশি নিজেরাও আয় করছেন। এতে সংসারে সচ্ছলতা বাড়ছে। তার হিসাবে, দরগাচালা ও ডালেশ্বর গ্রামে ৩০০ থেকে ৩৫০টি পরিবার এ কাজের সঙ্গে যুক্ত।

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা জানিয়েছেন, ঔষধি উদ্ভিদের পাতা ও ছাল বিক্রি করে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। এ ধরনের উদ্যোগ আরও ছড়িয়ে দিতে কৃষকদের ঔষধি উদ্ভিদ চাষে উৎসাহিত করা, চারা বিতরণ ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের সহায়তা করার উদ্যোগ নেওয়া হবে।

শ্রীপুরগাজীপুরঔষধি উদ্ভিদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ