গাজীপুরের শ্রীপুরে বনজ ও ঔষধি উদ্ভিদ সংগ্রহ, প্রক্রিয়াজাত এবং বিক্রি করে জীবিকা নির্বাহ করছে কয়েকশ পরিবার। বংশপরম্পরায় চলে আসা এ কাজে যুক্ত রয়েছেন নারী-পুরুষ উভয়েই। বাড়ির উঠান, সড়কের পাশ ও পতিত জমিতে ঔষধি উদ্ভিদ শুকিয়ে তারা সরবরাহ করছেন ভেষজ ও ইউনানি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, এ খাত ঘিরে বছরে কয়েক কোটি টাকার বাণিজ্য হচ্ছে।
উপজেলার বরমী ইউনিয়নের দরগাচালা ও ডালেশ্বর গ্রামে এ ব্যবসার বিস্তার বেশি। এসব গ্রামের বাসিন্দারা অর্জুনের ছাল, বাসকপাতা, নিমপাতা, নিমের ছাল, আমলক...