Agamir Somoy E-Paper
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসুস্থদের ঠিকানা তাজুলের বৃদ্ধাশ্রম
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সম্পদের তথ্য গোপন, সাবেক পিআইওর বিরুদ্ধে দুদকের মামলা

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১৭:২৬
সম্পদের তথ্য গোপন, সাবেক পিআইওর বিরুদ্ধে দুদকের মামলা

গ্রাফিকস: আগামীর সময়

গাজীপুরের শ্রীপুরের সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এস এম ওমর আলীর বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে ৪০ লাখ ১০ হাজার ২৩০ টাকার সম্পদের তথ্য গোপন এবং ১ কোটি ৬২ লাখ ৭৯ হাজার ৪৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে।

আজ শনিবার দুদকের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপসহকারী পরিচালক ইব্রাহিম খলিল বাদী হয়ে মামলাটি করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, এস এম ওমর আলীর বিরুদ্ধে বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ৭ অক্টোবর সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-২। সে বছরের ২ ডিসেম্বর তিনি তার স্থাবর ও অস্থাবর সম্পদের বিবরণী এবং আয়ের উৎস-সংক্রান্ত তথ্য নির্ধারিত ছকে দাখিল করেন।

আরও পড়ুন

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৭ অক্টোবর ২০২৬

পরে দুদকের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপসহকারী পরিচালক ইব্রাহিম খলিল তাঁর সম্পদ বিবরণী তদন্ত করেন। তদন্তে ২০১৯-২০২০ করবর্ষের আয়কর নথি অনুযায়ী, ওমর আলী তার স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ২ কোটি ১০ লাখ ৪৪ হাজার ৮৯৭ টাকা দেখান। তবে দুদকের তদন্তে তার মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ পাওয়া যায় ২ কোটি ৫০ লাখ ৫৫ হাজার ১২৭ টাকা। এতে ৪০ লাখ ১০ হাজার ২৩০ টাকার সম্পদের তথ্য গোপনের বিষয়টি উঠে আসে।

তদন্তে আরও জানা যায়, তার নীট আয় ৮৭ লাখ ৭৬ হাজার ৮১ টাকা। এর বিপরীতে তিনি বৈধ আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৬২ লাখ ৭৯ হাজার ৪৬ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন বলে অভিযোগ করা হয়েছে।

দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে সম্পদের তথ্য গোপন এবং বৈধ আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলাটি করা হয়েছে।

দুদকের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বুলু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সম্পদের তথ্য গোপন ও বৈধ আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম ওমর আলীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পিআইওমামলাশ্রীপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই