হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নিভল আরও ৩ শিশুর প্রাণ। একই সময়ে সারা দেশে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২ শিশু।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৯৫০ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা ২ লাখ ১১ হাজার ৯৯০ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮৫ জন, গত ১৫ মার্চ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৩ হাজার ৫৭ জন।
গত ১৫ মার্চ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৪৫২ শিশু। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৮০ হাজার ৮৪৮।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ৮৫ শিশু মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।




