Agamir Somoy E-Paper
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বই পড়াতে পাখি বাঁচাতে নিবেদিত নাহিদ
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজধানী

নারীদের জন্য সড়কে গোলাপি বাস নামছে মঙ্গলবার

  • ঢাকায় চলবে ১০টি, বগুড়া ও চট্টগ্রামে ২টি করে
  • বাসের চালক-সহকারী সবাই থাকবেন নারী
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১৯:২৯
নারীদের জন্য সড়কে গোলাপি বাস নামছে মঙ্গলবার

মঙ্গলবার থেকে রাস্তায় দেখা যাবে গোলাপি বাস- আগামীর সময়

ঢাকায় শুধু নারীদের জন্য বিশেষ বাস সেবা চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামী মঙ্গলবার বিকাল থেকে চলাচল শুরু হবে বিশেষ এই বাস। ঢাকার বিভিন্ন রুটে মোট ১০টি বাস চালানোর পাশাপাশি বগুড়া ও চট্টগ্রামে আরও চারটি বাস নামানো হবে। এসব বাসের রঙ হবে গোলাপি। বাসের গায়ে লেখা থাকবে ‘মহিলা বাস সার্ভিস’। বাসের চালক ও চালকের সহকারীও থাকবেন নারী।

নারীদের গণপরিবহনে যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিআরটিসির নির্ধারিত রুট অনুযায়ী, রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা যুক্ত করে এসব বাস চলাচল করবে।

বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা আগামীর সময়কে বলেছেন, ‘মঙ্গলবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। ওই দিন বিকালে যাত্রী পেলে বাস চলবে। পরদিন বুধবার থেকে পুরোদমে মহিলা বাস সার্ভিস চালু হবে। প্রাথমিকভাবে ঢাকায় বিভিন্ন রুটে ১০টি বাস চলবে। বগুড়া ও চট্টগ্রামে চলবে আরও চারটি বাস। পরবর্তী সময়ে বাসের সংখ্যা বাড়ানো হতে পারে।’

বিআরটিসির নথির তথ্য অনুযায়ী, মতিঝিল বাস ডিপোর অধীনে দুটি রুটে বাস চলবে। এর একটি নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল রুটে– কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন, গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে বাস। অন্যটি তালতলা-মতিঝিল রুট। এ পথে তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধমন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় হয়ে মতিঝিলে চলাচল করবে বাস।

যাত্রাবাড়ী বাস ডিপোর বাস চলবে ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও রুটে। ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন হয়ে এই বাস জিপিও পর্যন্ত যাবে। কল্যাণপুর বাস ডিপোর অধীনে থাকবে মিরপুর-১০-মতিঝিল রুট। এ রুটে মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ, পল্টন হয়ে মতিঝিলে যাবে বাস।

গোলাপি বাসে লেখা থাকবে মহিলা বাস সার্ভিস- আগামীর সময়

মিরপুর বাস ডিপোর অধীনে দুটি রুট নির্ধারণ করা হয়েছে। এর একটি মিরপুর-মতিঝিল। এ পথে মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ, গুলিস্তান ও মতিঝিল হয়ে বাস চলবে। অন্যটি মিরপুর-১২-মতিঝিল। এ রুটে মিরপুর-১২, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব, গুলিস্তান ও মতিঝিল হয়ে বাস চলাচল করবে।

এ ছাড়া নারায়ণগঞ্জ বাস ডিপোর অধীনে নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস চলবে। এ রুটে চাষাড়া, শিমরাইল, স্টেডিয়াম, বালুঘাট, ভূঁইঘর, সাইনবোর্ড, রায়েরবাগ, শনির আখড়া, টিকাটুলি, গুলিস্তান ও মতিঝিল হয়ে বাস চলাচল করবে। মোহাম্মদপুর বাস ডিপোর অধীনে থাকবে মোহাম্মদপুর-মতিঝিল রুট। এ পথে মোহাম্মদপুর, শংকর, ধানমন্ডি-১৫, সিটি কলেজ, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ, পল্টন ও মতিঝিল হয়ে বাস চলবে।

জোয়ারসাহারা বাস ডিপোর বাস চলবে আব্দুল্লাহপুর-মতিঝিল রুটে। এ রুটে আব্দুল্লাহপুর, আশপুর, এয়ারপোর্ট, খিলক্ষেত, বিশ্বরোড, কুড়িল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব, গুলিস্তান ও মতিঝিল হয়ে বাস চলবে। গাজীপুর বাস ডিপোর অধীনে গাজীপুর-বিমানবন্দর রুটে চলবে বাস। গাজীপুর, শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আব্দুল্লাহপুর, আশপুর হয়ে বিমানবন্দর পর্যন্ত চলবে এই বাস।

রাজধানীর বাইরে বগুড়ায় শেরপুর-মাটিডালি রুটে দুটি বাস এবং চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি বাস চলবে। চট্টগ্রামের বাসগুলো কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড়, লালখান বাজার, টাইগারপাস, দেওয়ানহাট, চৌমুহনী, আগ্রাবাদ, বারেক বিল্ডিং, ফ্রিপোর্ট, কাটগড় হয়ে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে।

গোলাপি বাসমহিলা বাস সার্ভিস
    শেয়ার করুন:
    Advertisement
    জুলাই-আগস্ট টুর্নামেন্টে দাওয়াত না পেয়ে অধ্যক্ষের কক্ষ ভাঙচুর

    জুলাই-আগস্ট টুর্নামেন্টে দাওয়াত না পেয়ে অধ্যক্ষের কক্ষ ভাঙচুর

    ১৫ আগস্ট ২০২৬, ২১:৪২

    সালমান বেঁচে থাকলে হয়তো অকেজো হয়ে যেত : নীলা চৌধুরী

    সালমান বেঁচে থাকলে হয়তো অকেজো হয়ে যেত : নীলা চৌধুরী

    ১৫ আগস্ট ২০২৬, ২১:২৯

    অস্ট্রেলিয়ার দর্প চূর্ণ ডারউইনে

    অস্ট্রেলিয়ার দর্প চূর্ণ ডারউইনে

    ১৬ আগস্ট ২০২৬, ০৬:৩৬

    নারী প্রমাণে ব্যর্থ হয়ে নিষিদ্ধ দুই অ্যাথলেট

    নারী প্রমাণে ব্যর্থ হয়ে নিষিদ্ধ দুই অ্যাথলেট

    ১৫ আগস্ট ২০২৬, ২১:১৭

    গাছে ওঠাই যেন কাল হলো নাগর ঢালীর

    গাছে ওঠাই যেন কাল হলো নাগর ঢালীর

    ১৫ আগস্ট ২০২৬, ২১:২৩

    হরমুজ নিয়ে অনড় ইরান, মার্কিনিদের তেলের বাড়তি দাম মানতে বললেন ট্রাম্প

    হরমুজ নিয়ে অনড় ইরান, মার্কিনিদের তেলের বাড়তি দাম মানতে বললেন ট্রাম্প

    ১৫ আগস্ট ২০২৬, ২২:৪২

    বই পড়াতে পাখি বাঁচাতে নিবেদিত নাহিদ

    বই পড়াতে পাখি বাঁচাতে নিবেদিত নাহিদ

    ১৬ আগস্ট ২০২৬, ০২:৩২

    গ্যাস বিদ্যুতে রেকর্ড ঘাটতি

    গ্যাস বিদ্যুতে রেকর্ড ঘাটতি

    ১৬ আগস্ট ২০২৬, ০৫:৪২

    বিনিয়োগ রপ্তানিতে বিপদসংকেত

    বিনিয়োগ রপ্তানিতে বিপদসংকেত

    ১৬ আগস্ট ২০২৬, ০৫:৪২

    বঙ্গবন্ধু হত্যা রাজনৈতিক ইতিহাসের কলঙ্কিত অধ্যায়: জাসদ

    বঙ্গবন্ধু হত্যা রাজনৈতিক ইতিহাসের কলঙ্কিত অধ্যায়: জাসদ

    ১৬ আগস্ট ২০২৬, ০৫:৩৫

    উপকূলে ভারি বর্ষণের পূর্বাভাস, ৩ নাম্বার সতর্কসংকেত

    উপকূলে ভারি বর্ষণের পূর্বাভাস, ৩ নাম্বার সতর্কসংকেত

    ১৬ আগস্ট ২০২৬, ০৭:৪৩

    রবিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট

    রবিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট

    ১৬ আগস্ট ২০২৬, ০৭:৩৪

    সেরা বোলার ছাড়া বাংলাদেশের জয়কে বিশেষ বললেন মার্ক ওয়াহ

    সেরা বোলার ছাড়া বাংলাদেশের জয়কে বিশেষ বললেন মার্ক ওয়াহ

    ১৬ আগস্ট ২০২৬, ১২:৫৫

    এক শিক্ষকের কাঁধে ৬৫ শিক্ষার্থী

    এক শিক্ষকের কাঁধে ৬৫ শিক্ষার্থী

    ১৫ আগস্ট ২০২৬, ২১:৩৭

    শেখ হাসিনাকে ফেরতের সিদ্ধান্ত হবে ‘ভারতের আদালতে’

    শেখ হাসিনাকে ফেরতের সিদ্ধান্ত হবে ‘ভারতের আদালতে’

    ১৬ আগস্ট ২০২৬, ১৪:১০

    advertiseadvertise