Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

ঢাবির এফএইচ হলের প্রভোস্ট অবরুদ্ধ

ঢাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ২২:৫৮
ঢাবির এফএইচ হলের প্রভোস্ট অবরুদ্ধ

ছবি: আগামীর সময়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টকে অবরুদ্ধ করে রেখেছেন হলটির আবাসিক শিক্ষার্থীরা। শিক্ষার্থী হেনস্তার অভিযোগে প্রভোস্টের পদত্যাগের দাবিতে রবিবার রাত ৮টার দিকে আন্দোলন শুরু করেন তারা।

রাত সাড়ে ৯টার দিকে ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ ও ফজলুল হক মুসলিম হল সংসদের ভিপি খন্দকার আবু নাইম শিক্ষার্থীদের উদ্দেশ্যে ঘোষণা দেন। এরপর থেকে প্রভোস্টকে তার কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ করে রাখার অবস্থান নেয় শিক্ষার্থীরা।

এই মুহূর্তে প্রভোস্টের কার্যালয়ের ভেতরে রয়েছেন প্রভোস্ট অধ্যাপক ড. মো. ইলিয়াস আল-মামুন, সহকারী প্রক্টর ড. এনামুল হক সজীব এবং হলের কয়েকজন হাউজ টিউটর। অন্যদিকে কার্যালয়ের বাইরে অবস্থান করছেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন

ঢাবির হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

১৬ আগস্ট ২০২৬

বাইরে থাকা শিক্ষার্থীদের সঙ্গে রয়েছেন ডাকসুর ক্যারিয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আরমান, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদসহ বিভিন্ন হল সংসদের নেতারা। এ ছাড়া ফজলুল হক মুসলিম হল সংসদের ভিপি খন্দকার আবু নাইম ও জিএস ইমামুল হাসানও সেখানে রয়েছেন। রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরাও সেখানে অবস্থান করেন।



এ সময় শিক্ষার্থীরা প্রভোস্টের পদত্যাগের দাবিতে ’এক দুই তিন চার, প্রভোস্ট তুই গদি ছাড়’সহ নানা স্লোগান দেন।



এর আগে, হলের বিভিন্ন সংকট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. ইব্রাহীমকে প্রভোস্ট তার কক্ষে ডেকে নিয়ে হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে। ওই শিক্ষার্থীর অভিযোগ, তাকে প্রায় দেড় ঘণ্টা আটকে রেখে মৌখিক ও শারীরিকভাবে হেনস্তা করা হয়। একপর্যায়ে তার মাকে ফোন করে ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও অভিযোগ তার।


ঢাবিএফএইচ হলঢাকা বিশ্ববিদ্যালয়ফজলুল হক মুসলিম হলপ্রভোস্ট অবরুদ্ধডাকসু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!