Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

ঢাবির হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

ঢাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ২১:২৯
ঢাবির হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

ফজলুল হক মুসলিম হল। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইলিয়াস আল মামুনের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে কক্ষে ডেকে প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ রেখে ভয়ভীতি দেখানো, জোর করে মুঠোফোন নিয়ে নেওয়া এবং চাপ প্রয়োগ করে লিখিত বক্তব্যে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে।

আজ রবিবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন হলটির আবাসিক শিক্ষার্থী ও রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইব্রাহীম।

ইব্রাহীমের অভিযোগ, হলের অনাবাসিক এক শিক্ষার্থীর একটি ফেসবুক পোস্ট শেয়ার করার কারণে তাকে হল অফিসে প্রভোস্ট কক্ষে ডাকা হয়। এর আগে একইভাবে এক জুনিয়র শিক্ষার্থীকে ডেকে ভয়ভীতি দেখানোর ঘটনা শুনেছিলেন জানিয়ে তিনি বলেছেন, ‘এ কারণে কক্ষে প্রবেশের আগে নিজের ফোনে অডিও রেকর্ড চালু করে সেটি পকেটে রেখে তিনি প্রভোস্টের কক্ষে যাই।’

ইব্রাহীম বলছেন, কথাবার্তার একপর্যায়ে প্রভোস্ট তার পকেটে থাকা ফোন বের করতে বলেন। ফোন দিতে অনিচ্ছা প্রকাশ করলে প্রভোস্ট ‘উত্তেজিত’ হয়ে ওঠেন। এরপর হলের কয়েকজন স্টাফ তার কাছ থেকে ফোনটি নিয়ে নেন। এ সময় তাকে কক্ষ থেকে বের হতে বাধা দেওয়া হয় এবং একজন স্টাফ দরজা বন্ধ করে দেন বলেও অভিযোগ করেন তিনি।

ইব্রাহীম আরও অভিযোগ করেন, প্রায় দেড় ঘণ্টা ধরে তাকে মানসিক চাপে রাখা হয়। এ সময় হলের সিট বাতিল এবং ছাত্রত্ব বাতিল করে দেওয়ার ভয় দেখানো হয়। শেয়ার করা পোস্টের কারণে তার বিরুদ্ধে সাইবার মামলা করা হতে পারে বলেও হুমকি দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রভোস্ট অধ্যাপক ড. ইলিয়াস আল মামুন বলেন, ‘শিক্ষার্থীদের কোনো বিষয়ে মন্তব্য বা অভিযোগ করার আগে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলে বিষয়টি জানা উচিত। কারও সম্পর্কে কোনো কিছু বলার আগে তার সম্পর্কে জানতে হবে। হলের স্বার্থে আমরা কাজ করি। সেখানে থেকে এমন কিছু লেখার আগে তো একটু বলা উচিত, তাই না?’

এদিকে, ঘটনার প্রতিবাদে প্রভোস্টের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছেন হলের আবাসিক শিক্ষার্থীরা। আজ রাত ৮টার দিকে হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিক্ষোভ শুরু করেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার ও ফজলুল হক হল সংসদের ভিপি-জিএসসহ অন্যান্য ছাত্র নেতা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ফজলুল হক মুসলিম হলপ্রভোস্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!