Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শোলাকিয়া মাঠে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প

কিশোরগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ২২:৫১
শোলাকিয়া মাঠে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প

শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কর্মকাণ্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান— সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের উন্নয়নে ১৭ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী ঈদে এই মাঠে অনুষ্ঠিত হবে ২০০তম জামাত। মুসল্লিদের সুবিধা, মাঠের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের পাশাপাশি শিশু-কিশোরদের খেলাধুলার উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই মধ্যে প্রকল্পের ৬ কোটি টাকা সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

আজ রবিবার সন্ধ্যায় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কর্মকাণ্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন ও জেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেছেন, ‘প্রতি ঈদে লাখ লাখ মানুষ শোলাকিয়া মাঠে নামাজ পড়তে আসেন। তাই মাঠটিকে এমনভাবে উন্নয়ন করা হবে, যাতে মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন। পাশাপাশি এলাকার ছেলে-মেয়েরা খেলাধুলা করতে পারে এবং সাধারণ মানুষ সকাল-বিকেলে হাঁটাচলা করতে পারে। উন্নয়ন প্রকল্পের আওতায় মাঠের সৌন্দর্যবর্ধন, প্রবেশপথে গেট নির্মাণ এবং মাঠের পুকুরে ওজুর ব্যবস্থা করার পরিকল্পনাও রয়েছে।’

আরও পড়ুন

বিদ্যুৎ সংকট মোকাবিলায় ১০ বছরের পরিকল্পনা সংসদে তুলে ধরা হবে

১৬ আগস্ট ২০২৬

শোলাকিয়া মাঠের ঐতিহ্য রক্ষায় স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বললেন, ‘এই মাঠের দীর্ঘ ইতিহাস রয়েছে। মাঠে যেসব গাছ লাগানো হবে, সেগুলো যাতে নষ্ট না হয়, সেদিকেও স্থানীয় মানুষকে দায়িত্ব নিতে হবে। সবাই মিলে ঐতিহাসিক এই মাঠকে সুন্দর রাখতে হবে।’

এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি একবার ওমরাহ পালনের সময় আরাফাতের ময়দানে গিয়ে দেখেন, সেখানে ছিল ধূ-ধূ মরুভূমি। তখন তিনি সৌদি আরবের সংশ্লিষ্টদের সেখানে গাছ লাগানোর পরামর্শ দেন। পরে দেশে ফিরে তিনি এক লাখ নিমগাছের চারা পাঠানোর উদ্যোগ নেন। সেই চারার পাশাপাশি আরও অনেক নিমগাছ রোপণ করা হয়। বর্তমানে আরাফাতের ময়দানে এসব নিমগাছের উপস্থিতি রয়েছে। সৌদি আরবের লোকজন এসব নিমগাছকে ‘জিয়াট্রি’ নামে ডাকেন। শোলাকিয়া মাঠেও আরাফাতের ময়দানের আদলে অনেক নিমগাছ লাগানো হবে।’

প্রধানমন্ত্রী আরও বললেন, ‘ভবিষ্যতে এসব নিমগাছ বড় হলে ঈদের সময় লাখো মুসল্লি গাছের ছায়ায় স্বস্তি পাবেন। অন্য সময় শিশু-কিশোররা খেলাধুলা করতে কিংবা মানুষ সকাল-বিকালে হাঁটতে এলে গাছের ছায়ায় শান্তি ও আরাম পাবেন।’

‘শোলাকিয়া শুধু একটি ঈদগাহ মাঠ নয়, এটি কিশোরগঞ্জের মানুষের দীর্ঘদিনের ঐতিহ্য ও আবেগের সঙ্গে জড়িয়ে থাকা একটি ঐতিহাসিক স্থান। উন্নয়নকাজের পাশাপাশি এই ঐতিহ্য ধরে রাখাই হবে সবার দায়িত্ব’— যোগ করেন সরকার প্রধান।

শোলাকিয়া ঈদগাহ মাঠকিশোরগঞ্জভিত্তিপ্রস্তর স্থাপন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি