কিশোরগঞ্জের করিমগঞ্জে গৃহবধু জ্যোৎস্না বেগমকে পিটিয়ে হত্যার দায়ে বাবা-ছেলেসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহির উদ্দিন এ রায় ঘোষণা করেন।দণ্ড পাওয়া আসামিরা হলেন, মঞ্জিল মিয়া (৬৫) ও তার ছেলে মো. রবি (৩৭), আমিনুল (৩০), শহিদ (৫৫), মাহবুব (৩৫), জিয়াউদ্দিন (৫৫) ও সাহাবুদ্দিন (৬০)।রায় ঘোষণার সময় সাত আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
আরও প...