Agamir Somoy E-Paper
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রতিবন্ধীদের সেবায় কাজল
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঘর বিক্রি করে কম্পিউটার কেনা, আজ স্বাবলম্বী রায়হান

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১১:২০
ঘর বিক্রি করে কম্পিউটার কেনা, আজ স্বাবলম্বী রায়হান

ছবি: আগামীর সময়

দারিদ্র্য ছিল নিত্যসঙ্গী। কখনো পেটে খাবার জোটেনি, কখনো অভাবের কারণে পড়াশোনা চালিয়ে নেওয়াই হয়ে উঠেছিল কঠিন। খাতার একই পৃষ্ঠায় রাবার দিয়ে মুছে একাধিকবার লিখতে হয়েছে। তবু দারিদ্র্যের কাছে হার মানেননি। স্বপ্ন দেখেছেন ঘুরে দাঁড়ানোর, নিজের পায়ে দাঁড়ানোর। সেই স্বপ্ন পূরণ করতে একসময় মাকে বিক্রি করতে হয়েছে দুটি ছাগল, আর বাবাকে বিক্রি করতে হয়েছে বসতঘর। সেই টাকা দিয়ে কেনা পুরোনো কম্পিউটারই বদলে দিয়েছে তার জীবন।

সংগ্রাম, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ তিনি গড়ে তুলেছেন তিনতলা বাড়ি, কিনেছেন ব্যক্তিগত গাড়ি ও কৃষিজমি। পাশাপাশি গড়ে তুলেছেন গরুর খামার, মাছ চাষ করছেন পুকুরে। শুধু নিজের ভাগ্য বদলেই থেমে থাকেননি; এলাকার বেকার তরুণদের বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিয়ে তাদের স্বাবলম্বী হওয়ার পথও দেখাচ্ছেন।

সংগ্রাম থেকে সাফল্যের এই গল্প নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের পারেরহাট গ্রামের রায়হান মিয়ার (৩২)। গ্রামের প্রত্যন্ত এলাকায় বসেই আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে কাজ করছেন তিনি। তার প্রতিষ্ঠিত সাদিয়া আইটি ফার্ম থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক তরুণ এখন মাসে লাখ টাকার বেশি আয় করছেন। একসময় অভাবের সঙ্গে লড়াই করা রায়হান এখন এলাকার তরুণদের কাছে অনুপ্রেরণার নাম।

স্থানীয় ইউপি সদস্য গোলাম মোস্তফা বলেন, বেকার শিক্ষিত তরুণদের স্বাবলম্বী করতে রায়হান গ্রামে সাদিয়া আইটি ফার্ম গড়ে তুলেছেন। সেখানে বিনা পারিশ্রমিকে প্রশিক্ষণ দিয়ে তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছেন। তার উদ্যোগে অনেক যুবক নিজেদের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখছেন।

রংপুর শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে ভিন্নজগৎ বিনোদনকেন্দ্র পেরিয়ে পারেরহাট গ্রাম। গ্রামের প্রবেশমুখেই চোখে পড়ে রায়হান মিয়ার প্রতিষ্ঠিত সাদিয়া আইটি ফার্ম। তিনতলা ভবনের দ্বিতীয় তলায় তার বসবাস। নিচতলায় রয়েছে মাদ্রাসা, আর তৃতীয় তলায় সাজানো-গোছানো আইটি ফার্ম। সেখানে কাজ করছেন তার বেতনভুক্ত কর্মীরা। পাশাপাশি অনেকে আসেন প্রশিক্ষণ নিতে।

বাড়ির প্রায় ১০০ গজ দক্ষিণে রয়েছে গরুর খামার। বাড়ির চারপাশে সারি সারি নারকেলগাছ। একসময় যে পরিবারে দুবেলা খাবার জোগাড় করাই ছিল কঠিন, আজ সেই পরিবারেই এসেছে সচ্ছলতা।

১৯৯২ সালে দরিদ্র পরিবারে জন্ম রায়হানের। ছয় ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। বাবা অলিয়ার রহমানের পক্ষে সংসারের খরচ মেটানোর পাশাপাশি সন্তানদের পড়াশোনার ব্যয় বহন করা ছিল কঠিন। অভাবের কারণে প্রায়ই না খেয়ে স্কুলে যেতে হতো রায়হানকে। সহপাঠীরা নতুন পোশাক পরে স্কুলে এলেও তাকে অনেক সময় একই পোশাকে পুরো বছর কাটাতে হয়েছে।

তবে দারিদ্র্য তার পড়াশোনার আগ্রহ কমাতে পারেনি। কঠোর পরিশ্রম করে ২০০৭ সালে কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চবিদ্যালয়ের কারিগরি শাখা থেকে এসএসসি পাস করেন। একই বছর ভর্তি হন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগে।

ঢাকায় পড়াশোনার খরচ চালাতে শুরু করেন টিউশনি। সেই সামান্য আয় দিয়েই চলত তার জীবন ও পড়াশোনা। বাড়ি থেকে টাকা পাঠানোর সামর্থ্য না থাকায় অনেক দিন দুপুরের খাবারও জুটত না। যাতায়াতের খরচ বাঁচাতে হেঁটেই চলাফেরা করতেন।

মায়ের ছাগল বিক্রি, বাবার ঘর বিক্রির টাকায় কম্পিউটার

দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে করতেই রায়হান সিদ্ধান্ত নেন, জীবনে তাকে কিছু একটা করতেই হবে। নিজের ভাগ্য পরিবর্তনের পথ খুঁজতে গিয়ে বন্ধু গোল্ডেন হোসেনের কাছ থেকে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে পারেন। পরে সফল ফ্রিল্যান্সার জুলফিকারের কাজ দেখে এই পেশার প্রতি আগ্রহী হয়ে ওঠেন।

রাজধানীর ভাষানটেকের বাগানবাড়ি এলাকায় জুলফিকারের আইটি ফার্মে তার ফ্রিল্যান্সিং শেখার হাতেখড়ি। এরপর ২০১০ সালে একটি আইটি ইনস্টিটিউট থেকে গ্রাফিক ডিজাইনের ওপর ছয় মাসের প্রশিক্ষণ নেন। কিন্তু কাজ শেখার পরও কম্পিউটার না থাকায় ফ্রিল্যান্সিং শুরু করতে পারছিলেন না।

২০১১ সালে ডিপ্লোমা শেষ করে গ্রামে ফিরে মায়ের কাছে নিজের স্বপ্নের কথা জানান। ছেলের ভবিষ্যতের কথা ভেবে মা ময়না বেগম নিজের দুটি ছাগল বিক্রি করে ছয় হাজার টাকা দেন। অন্যদিকে, বাবা অলিয়ার রহমান তিনটি টিনের ঘরের মধ্যে একটি ২২ হাতের ঘর বিক্রি করে দেন ২০ হাজার টাকায়।

সেই ২৬ হাজার টাকা নিয়ে ঢাকায় ফিরে একটি পুরোনো কম্পিউটার কেনেন রায়হান। এরপর বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খুলে কাজের সন্ধান শুরু করেন।

অবশেষে আসে সেই কাঙ্ক্ষিত দিন। ২০১২ সালে যুক্তরাষ্ট্রের এক গ্রাহক তাকে ৪৮০ ডলারের একটি কাজ দেন। নির্ধারিত সময়ে কাজ শেষ করায় অতিরিক্ত ১০০ ডলার বকশিশও পান তিনি। সেই প্রথম কাজই তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

ফ্রিল্যান্সিংয়ে কোটি টাকার আয়

রায়হানের দেওয়া তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেস আপওয়ার্কে তিনি এখন ‘টপ রেটেড প্লাস’ ফ্রিল্যান্সার। আপওয়ার্ক থেকে তার মোট আয় চার কোটি টাকার বেশি ছাড়িয়েছে বলে জানান তিনি। বর্তমানে ফ্রিল্যান্সিং থেকে মাসে প্রায় পাঁচ লাখ টাকা আয় করছেন। তার গ্রাহকদের মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি ও যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানের গ্রাহক রয়েছেন।

এ ছাড়া ফাইভারে কাজ করার পাশাপাশি ইউটিউব ও ফেসবুকে কনটেন্ট তৈরি করেন তিনি। অনলাইন মার্কেটপ্লেসের বাইরেও শতাধিক মার্কিন কোম্পানির সঙ্গে সরাসরি কাজ করার কথা জানিয়েছেন রায়হান।

ফ্রিল্যান্সিংয়ের আয়ে ধীরে ধীরে পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তন আনেন তিনি। খড়ের ঘরের জায়গায় জমি কিনে নির্মাণ করেন তিনতলা পাকা বাড়ি। কেনেন দুই একর আবাদি জমি। রংপুর শহরেও রয়েছে তার বাড়ি ও ব্যক্তিগত গাড়ি।

শুধু প্রযুক্তিনির্ভর কাজেই সীমাবদ্ধ থাকেননি। প্রায় ছয় বছর ধরে দুটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছেন। এ খাত থেকে বছরে তার আয় প্রায় দেড় লাখ টাকা। পাশাপাশি তার খামারে রয়েছে ৩৫টি বিদেশি জাতের গাভি। খামার থেকে প্রতিদিন গড়ে ২০০ লিটার দুধ উৎপাদিত হয় বলে জানান তিনি। গরুর খামার থেকেও বছরে প্রায় দুই লাখ টাকা আয় হচ্ছে তার। নিজের উপার্জনের একটি অংশ দিয়ে গ্রামে মাদ্রাসা ও এতিমখানাও প্রতিষ্ঠা করেছেন রায়হান।

বদলাচ্ছেন তরুণদের জীবন

নিজে সফল হওয়ার পর এলাকার বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করার উদ্যোগ নেন রায়হান। ২০১৮ সালে প্রতিষ্ঠা করেন সাদিয়া আইটি ফার্ম। শুরুতে তরুণদের তেমন সাড়া না পেলেও তার সাফল্য দেখে ধীরে ধীরে অনেকে আগ্রহী হয়ে ওঠেন।

এরপর থেকে তরুণদের বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিতে শুরু করেন তিনি। তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে পারেরহাট গ্রামের অনেক তরুণ এখন স্বাবলম্বী। তাদের মধ্যে আহসান হাবীব, মারজান হোসেন, রাতুল ইসলাম, হাসান রাজা ও সাকিব হোসেন উল্লেখযোগ্য। তাদের কয়েকজনের মাসিক আয় এখন এক থেকে দেড় লাখ টাকা।

গ্রামের রিপন হোসেন ২০১৭ সালে এইচএসসি পাস করার পর চার বছর চাকরির পেছনে ছুটেছেন। ছোটখাটো ব্যবসা করেও সফলতা পাননি। পরে ২০২১ সালে রায়হানের কাছে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করেন। বর্তমানে তার মাসিক আয় প্রায় দেড় লাখ টাকা।

রিপন হোসেন বলেন, ‘রায়হান স্যারের প্রশিক্ষণ ও অনুপ্রেরণা আমাকে আজকের অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে। তিনি শুধু নিজের উন্নতির কথা ভাবেন না, গ্রামের অন্য তরুণদেরও স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছেন।’

একই গ্রামের তরুণ জয় ইসলাম বলেন, ‘বড় ফ্রিল্যান্সারদের অনেকেই সময়ের অভাবে প্রশিক্ষণ দিতে পারেন না। ইউটিউব বা ফেসবুক থেকে শিখতে গেলেও নানা সীমাবদ্ধতা থাকে। টাকা দিয়ে কোর্স করেও অনেক সময় হাতে-কলমে শেখার সুযোগ পাওয়া যায় না। কিন্তু রায়হান স্যার আমাদের বিনা মূল্যে সময় দিয়েছেন এবং ধৈর্য ধরে প্রতিটি বিষয় শিখিয়েছেন।’

পেয়েছেন একাধিক স্বীকৃতি

ফ্রিল্যান্সিংয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পুরস্কারও পেয়েছেন রায়হান। ২০২১ সালের ডিসেম্বরে সেরা ফ্রিল্যান্সার হিসেবে বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড পান তিনি। ২০২৩ সালের জুলাইয়ে জেলাভিত্তিক সেরা ফ্রিল্যান্সার হিসেবে অর্জন করেন ‘রাইজিং ইয়ুথ অ্যাওয়ার্ড’। সর্বশেষ ১১ মে ‘সিটিয়ানস সাকসেস ওয়েব ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছেন বলে জানান তিনি।

কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল হাসান বলেন, ফ্রিল্যান্সিং করে রায়হান বাড়ি, জমি ও গাড়ির মালিক হয়েছেন। কিন্তু তার ব্যক্তিত্ব ও জীবনযাপনে আগের সরলতা রয়ে গেছে। রংপুর শহরে বাড়ি থাকা সত্ত্বেও স্ত্রী-সন্তান নিয়ে গ্রামেই বসবাস করেন। পাশাপাশি শিক্ষিত তরুণদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন।

২০১২ সালে চাঁদখানা ইউনিয়নের নগরবন গ্রামের রুমানা আক্তারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রায়হান। তাঁদের তিন সন্তান রয়েছে। স্ত্রী রুমানা বলেন, ‘কোনো সামাজিক অনুষ্ঠানে গেলে লোকজন যখন বলে, ওই যে ফ্রিল্যান্সার রায়হানের স্ত্রী, তখন নিজেকে ধন্য মনে হয়।’

রায়হানের বাবা অলিয়ার রহমান বলেন, ‘একসময় সমাজে আমাদের কোনো পরিচয় ছিল না। মাথা নিচু করে চলতে হতো। আজ সফল ছেলের বাবা হিসেবে গর্ববোধ করি।’

দারিদ্র্য থেকে উঠে আসার পেছনে নিজের পরিশ্রম ও চেষ্টা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন রায়হান। তবে তার স্বপ্ন এখন শুধু নিজের সাফল্যের মধ্যে সীমাবদ্ধ নয়। আরও বেশি তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তুলতে চান তিনি।

রায়হান মিয়া বলেন, ‘আমি চাই, আরও তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দিয়ে সফল হতে সাহায্য করতে। আমার স্বপ্ন, বাংলাদেশে আরও বেশি মানুষ ফ্রিল্যান্সিংয়ে এগিয়ে আসুক। বৈদেশিক মুদ্রা আয় করে নিজেরা সচ্ছল হোক এবং দেশের অর্থনীতিতেও অবদান রাখুক।’

ফ্রিল্যান্সিংনীলফামারীকিশোরগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি