Agamir Somoy E-Paper
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অরক্ষিত রেলক্রসিং পাহারায় ইসলাম
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রবি মৌসুমে সারের সংকট, বিপদে কৃষক

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১৭:৩৪
রবি মৌসুমে সারের সংকট, বিপদে কৃষক

ছবি: আগামীর সময়

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় রবিশস্য চাষের শুরুতেই রাসায়নিক সারের সংকট দেখা দিয়েছে। প্রয়োজনীয় সার না পেয়ে সময়মতো বীজ বুনতে পারছেন না অনেক কৃষক। তাতে প্রস্তুত করা জমি নষ্ট হওয়ার আশঙ্কার পাশাপাশি চলতি মৌসুমে রবিশস্যের আবাদ ব্যাহত হওয়ার দুশ্চিন্তায় পড়েছেন তারা। বাধ্য হয়ে কেউ কেউ খুচরা বাজার থেকে চড়া দামে রাসায়নিক সার কিনছেন বলেও অভিযোগ।

চলতি বছর হাওরে অতিভারী বৃষ্টি ও বন্যার ক্ষতি কাটিয়ে কৃষকরা যখন নতুন করে রবিশস্য চাষের প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই দেখা দিয়েছে সারের চরম সংকট। জমি চাষ ও বীজতলা প্রস্তুত করতে শ্রম ও অর্থ ব্যয় করেও প্রয়োজনীয় সার না পাওয়ায় বিপাকে পড়েছেন তারা।

সরেজমিনে উপজেলার কুর্শা, পাঁচুরুখী, ষাইটধার, মোহরকোনা, দামপাড়া, কারপাশা, আহসানপুর, সিংপুর, ভাটিবরাটিয়া, জাফরাবাদ ও ছেত্রা হাওরসহ বিভিন্ন এলাকা ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক বছরের তুলনায় এবার হাওরের পানি দ্রুত নেমে যাওয়ায় অধিকাংশ জমি ভেসে উঠেছে।

এ সুযোগ কাজে লাগিয়ে কৃষকরা দ্রুত জমি চাষ করে সরিষা, মাষকলাই, আলু, ভুট্টা ও মরিচসহ বিভিন্ন রবিশস্য আবাদের ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। তবে জমি প্রস্তুত করেও প্রয়োজনীয় রাসায়নিক সার না পাওয়ায় বীজ বপন নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।

নিকলী সদরের কৃষক মো. হারিছ মিয়া (৬০) বলেন, এবার পানি দ্রুত নেমে যাওয়ায় জমি জেগে উঠেছে। হালচাষ করে চার দিন ধরে জমি বীজ বপনের উপযোগী করে রেখেছি। কিন্তু কোথাও সার পাচ্ছি না। এভাবে চলতে থাকলে সারের অভাবে প্রস্তুত করা জমি নষ্ট হয়ে যাবে।

শহরমুল এলাকার কৃষক শামছু মিয়া (৫২) দুঃখ প্রকাশ করেন, তার ৭ একর জমির জন্য ইউরিয়া সার প্রয়োজন। গত বৃহস্পতিবার নিজ ইউনিয়নের ডিলারের কাছে সার নিতে গেলেও পাননি। ডিলার তাকে আরও কয়েক দিন অপেক্ষা করতে বলেছেন। ফলে সার না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে আসতে হয়েছে তাকে।

গুড়ই ইউনিয়নের কৃষক মো. আল-আমিন (৪০) ক্ষোভ প্রকাশ করেন, সপ্তাখানেক আগে জমি প্রস্তুত করে রেখেছি। কিন্তু ইউরিয়া সারের অভাবে জমি পড়ে থাকায় মাটি আবার শক্ত হয়ে যাচ্ছে। সার পাওয়ার জন্য বারবার ডিলারদের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু তারা সার দিতে পারছেন না।

তিনি বলেন, ডিলাররা জানিয়েছেন, ২৬ অক্টোবরের পর সার পাওয়া যেতে পারে। ফলে প্রয়োজনীয় সার না থাকায় সময়মতো রবিশস্যের বীজ বপন করতে পারছেন না। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তিনি।

সিংপুর ইউনিয়নের কৃষক মো. বুরহান (৪৫) জানান, ‘ভুট্টা চাষের জন্য ৯ একর জমি প্রস্তুত করেছি। তবে সারের অভাবে বীজ বপন করতে পারছি না। প্রতি বিঘা জমিতে যেখানে ৪০-৪৫ কেজি সার প্রয়োজন, সেখানে ডিলাররা ১৫ কেজি করে সার নিতে বলছেন। চাহিদার তুলনায় সার খুবই নগণ্য। এমন সংকট চলমান থাকলে চাষাবাদে বড় ধরনের সমস্যায় পড়তে হবে আমাদের।’

উপজেলার সার ডিলাররা নিশ্চিত করেন, কৃষকেরা নির্ধারিত মাত্রার চেয়ে বেশি সার ব্যবহার করছেন। এক ডিলার জানান, প্রতি বিঘা জমিতে ১৫ কেজি ফসফেট সার ব্যবহারের নিয়ম থাকলেও কৃষকেরা প্রায় ৩০ কেজি ব্যবহার করছেন। এতে সারের চাহিদা বেড়ে সংকট তৈরি হচ্ছে।

সিংপুর ইউনিয়নের বিএডিসির সার ডিলার মেসার্স আজিজুর রহমানের স্বত্বাধিকারী আজিজুর রহমান অবহিত করেন, আসছে রবিবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কাছ থেকে সার বরাদ্দের অনুমতি নিয়ে সোমবার সার এনে কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল সামাদ জানান, দীর্ঘ শারদীয় দুর্গাপূজার ছুটি থাকায় সারের সাময়িক সংকট দেখা দিয়েছে। তবে আগামী অল্পদিনের মধ্যেই এ সংকট কেটে যাবে বলে আশা করছেন তিনি।

সার সংকটনিকলীকিশোরগঞ্জকৃষক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া