কিশোরগঞ্জের নিকলী উপজেলায় দুই পক্ষের সংঘর্ষের মধ্যে কাছুম আলী (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নদী থেকে বালু তোলা ঘিরে এই সংঘর্ষ। আহত হয়েছেন দুইজন। গতকাল শনিবার রাত ১টার দিকে উপজেলার ছাতিরচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। কাছুম আলী ছাতিরচর পূর্বপাড়া গ্রামের মনির উদ্দিনের ছেলে। আহতরা হলেন, রমিজ মেম্বার ও হিরু মিয়া। এসব নিশ্চিত করেছেন নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।স্থানীয় সূত্রে জানা গেছে, ছাতিরচর দক্ষিণপাড়া গ্রামের জুম্মনের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র নদী থেকে...