দেশে সারের কোনো সংকট নেই, ভবিষ্যতেও সংকটের আশঙ্কা নেই। গত বছরের একই সময়ের তুলনায় বর্তমানে সরকারি গুদামে ৩৫ শতাংশ বেশি সার মজুদ রয়েছে বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।গতকাল বুধবার রাতে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে রাজশাহী বিভাগের আট জেলার সার, বীজ, সেচ এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উৎপাদন ও ব্যবস্থাপনা নিয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।কৃষকের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সার সরবরাহ নিশ্চিত করতে সরকার অ...