- ২ মাস আগে(১১:০৬)

অস্ট্রেলিয়ার দর্প চূর্ণ ডারউইনে
অনেকেই ভেবেছিলেন, ৩ দিনের ভেতর হেসেখেলে জিতবে অস্ট্রেলিয়া। সব ভবিষ্যতবাণীকে মিথ্যা প্রমাণ করে বাংলাদেশ জিতল দাপট দেখিয়ে, অস্ট্রেলিয়ার দর্প চূর্ণ করে। ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে এসে প্রথম ম্যাচেই হারিয়ে দিল স্বাগতিকদের। দ্বিতীয় ইনিংসে, ৫৭ রানের জয়ের লক্ষ্যে বাংলাদেশ পৌঁছে যায় ১৪.২ ওভারে। মমিনুল হক ৩০* ও সাদমান ইসলাম ২৫* রান করে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
- ২ মাস আগে(১১:০৩)
বাংলাদেশের ৯ উইকেটে জয়
বিউ ওয়েবস্টারের বলে কাট শটে বাউন্ডারি মেরে বাংলাদেশকে ৯ উইকেটে জেতালেন মমিনুল হক।
- ২ মাস আগে(১০:৫৭)
৫০ হয়ে গেল
৫০ রান হয়ে গেল বাংলাদেশ, জিততে চাই মাত্র ৭ রান
- ২ মাস আগে(১০:৪৩)
১১ ওভার শেষে বাংলাদেশ ৪৪/১
জয় এখন হাতছোঁয়া দূরত্বে, আর মাত্র ১৩ রান দরকার বাংলাদেশের।
- ২ মাস আগে(১০:৩৬)
৭ ওভার শেষে বাংলাদেশ
৫৭ রানের জয়ের লক্ষ্যে অর্ধেকের বেশি পথ পাড়ি দিয়ে ফেলল বাংলাদেশ। ৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৩০ রান। মমিনুল অপরাজিত ১১ রানে আর সাদমান ইসলাম অপরাজিত ১৭ রানে।
- ২ মাস আগে(১০:৩৩)
সেঞ্চুরির পর শূন্য
মূদ্রার বিপরীত দিকটাও দেখে ফেললেন তানজিদ হাসান তামিম। জশ হ্যাজেলউডের বলে ০ রানে বোল্ড হয়েছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা এই বামহাতি ব্যাটসম্যান। ইনিংসের ১১তম বলেই আউট তামিম, হচ্ছে না ১০ উইকেটের জয়। তার জায়গায় ব্যাট করতে এসেছেন মমিনুল হক।
- ২ মাস আগে(০৯:৪৫)

ইতিহাস গড়তে ৫৭ রান চাই বাংলাদেশের
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের ইতিহাস থেকে খুব দূরে নেই বাংলাদেশ। জয়ের জন্য মাত্র ৫৭ রান চাই। জয়ের সুবাস নিয়ে ডারউইন টেস্টের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংস শুরু করবে বাংলাদেশ ব্যাটাররা। এর আগে মেহেদী হাসান মিরাজের ইনিংসে ৫ উইকেটে অস্ট্রেলিয়াকে ২৮৪ রানে অলআউট করেছে বাংলাদেশ। ক্যামেরন গ্রি সর্বোচ্চ ১০৪ রান করেন। ক্যারিয়ারে ১৫তম বার ইনিংসে ৫ উইকেট পেলেন মিরাজ। এছাড়া হাসান মাহমুদের ৩, তাসকিন ও তাইজুলের একটি করে উইকেট জয়ের আত্মবিশ্বাস দৃঢ় করেছে বাংলাদেশ ক্রিকেটারদের মাঝে। ১৬০তম টেস্টে ২৮তম জয়ের জন্য আর কিছু সময়ের অপেক্ষা বাংলাদেশের।
- ২ মাস আগে(০৯:২৭)
ক্যামেরন গ্রিনের তৃতীয় টেস্ট সেঞ্চুরি
অস্ট্রেলিয়া ২য় ইনিংস : ২৭২/৮
ক্যামেরন গ্রিন ১০০*, নাথান লায়ন ৮*
ব্যাট হাতে একক লড়াইয়ের পুরষ্কার পেলেন ক্যামেরন গ্রিন। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি করেছেন। অবশ্য অস্ট্রেলিয়ার মাটিতে করা নিজের প্রথম এই সেঞ্চুরিতে সাময়িক স্বস্তি অজি শিবিরে। নাথান লায়নকে নিয়ে ২২ রানের জুটিতে অস্ট্রেলিয়ার লিড ৪৪ রানে নিয়েছেন ক্যামেরন।
- ২ মাস আগে(০৮:৪১)
লাঞ্চের পর প্রথম সাফল্য এনে দিলেন তাসকিন
অস্ট্রেলিয়া ২য় ইনিংস : ২৪৩/৮
ক্যামেরন গ্রিন ৮৫*, নাথান লায়ন ০*
মিচেল স্টার্কে ১৪ রানে ফিরিয়ে ডারউইন টেস্টের চতুর্থ দিন লাঞ্চের পর প্রথম সাফল্য এনে দিলেন তাসকিন আহমেদ। অফস্টাম্পের বাইরের বলটিকে খোঁচা দিয়ে ১৮ রানে ফিরলেন স্টার্ক। এতে থামল ক্যামেরন গ্রিনের সঙ্গে তার ৪৩ রানের জুটি। ক্যামেরন ৮৮ রানে অপরাজিত। অস্ট্রেলিয়ার লিড ২৩ রানের।
- ২ মাস আগে(০৮:২৬)
ক্যামেরন গ্রিনের ব্যাটে চতুর্থ দিন প্রথম সেশন পার করল অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া ২য় ইনিংস : ২৪৩/৭
ক্যামেরন গ্রিন ৮৫*, মিচেল স্টার্ক ১৪*
ক্যামেরন গ্রিনের ব্যাট হাতে একক রক্ষণে ডারউইন টেস্টে এখনও লড়ছে অস্ট্রেলিয়া। নিজেদের দ্বিতীয় ইনিংসে একপ্রান্ত আগলে রেখেছেন ক্যামেরন। ১৭২ বলে মাত্র ৪ চারে ৮৪ রানের সংগ্রামী ইনিংস এই ব্যাটারের। তার ব্যাটে ভর করে টেস্টের চতুর্থ দিন ২৪৩ রানে ৭ উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে অস্ট্রেলিয়া। অপরপ্রান্তে ১৪ রানে অপরাজিত মিচেল স্টার্কের সঙ্গে ৩৬ রানের জুটি গড়েছেন ক্যামেরন। এ জুটিতে ইনিংস হারের ভয় এড়িয়ে ১৬ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। এই সেশনে স্বাগতিকদের আউট হওয়া তিন উইকেটের সবকটি নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ইনিংসে ৫ উইকেট থেকে একটি শিকার দূরে এই স্পিনার।
- ২ মাস আগে(০৭:৫৮)

ইনিংসে হারের ভয় এড়াল অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া ২য় ইনিংস : ২২৯/৭
ক্যামেরন গ্রিন ৭৬*, মিচেল স্টার্ক ৯*
ডারউইন টেস্ট জয় থেকে অনেকটা দূরে অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশের কাছে ইনিংসে হারের লজ্জা পাহাড়সম চাপ তৈরি করেছিল দলটির ওপর। সেই ভয় দূরে করছে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ১ রানের লিড নিয়েছে তারা। ক্যামেরন গ্রিনের অপরাজিত ৭৬ রান ও ৯ রান করা মিচেল স্টার্কের লড়াইয়ে ইনিংসে হারের ভয় দূর করে অস্ট্রেলিয়া। অবশ্য এই টেস্ট হারের শঙ্কা পুরোপুরি আছে স্বাগতিকদের ভাগ্যে!
- ২ মাস আগে(০৭:৩০)
মিরাজের চতুর্থ উইকেট ইতিহাসের কাছে বাংলাদেশ
অস্ট্রেলিয়া ২য় ইনিংস : ২০৭/৭
ক্যামেরন গ্রিন ৬৪*, মিচেল স্টার্ক ০*
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের ঐতিহাসিক স্বপ্নটা এখন অনেকটাই স্পষ্ট। বাংলাদেশ তা মনের কোনে পুষতেই পারে। সেই ইতিহাস গড়া থেকে আর যে মাত্র তিনটি উইকেট দূরে বাংলাদেশ। মেহেদী হাসন মিরাজের ইনিংসে চতুর্থ উইকেটে আবারও আনন্দ বাংলাদেশ শিবিরে। এবার ৮ রান করা অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সকে ফিরিয়েছেন মিরাজ। তার বল রক্ষণাত্মক থেকেও পার পাননি কামিন্স। বল ব্যাটের ভেতরের কানায় লেগে শর্ট লেগে দাঁড়ানো সাদমান ইসলামের হাতে জমা পড়ে। বাংলাদেশ এখনও ২১ রানে এগিয়ে। অপরপ্রান্তে অপরাজিত ৬৪ রান করা ক্যামেরন গ্রিন।
- ২ মাস আগে(০৭:১৪)
মিরাজের হাত ধরে আবারও সাফল্য
অস্ট্রেলিয়া ২য় ইনিংস : ১৯৩/৬
ক্যামেরন গ্রিন ৫৮*, প্যাট কামিন্স ০*
বাংলাদেশ দলকে আবারও উল্লাসে ভাসালেন মেহেদী হাসান মিরাজ। অফস্পিনিং বোলিংয়ের দারুণ কৌশলে বোল্ড করলেন বিউ ওয়েবস্টারকে। স্টাম্প লাইনের বলটি অফস্টাম্পের সামান্য বাইরে থেকে ভেতরে বাঁক নেয়। সামনের পায়ে না খেলে ভুল করেন বিউ ওয়েবস্টার। বলের লাইন মিস করেন সরাসরি হলেন বোল্ড। ওয়েবস্টারের ২১ বলে ৫ রানের বিদায়ে প্রবল চাপে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে এখনও ৩৫ রানে পিছিয়ে তারা। ৫৮ রানে থাকা ক্যামেরন গ্রিনের সঙ্গে ১৫ রানের জুটি ভাঙ্গল।
- ২ মাস আগে(০৬:৪২)

মিরাজ ভাঙ্গলেন ক্যামেরন-ক্যারে জুটি
অস্ট্রেলিয়া ২য় ইনিংস : ১৮১/৫
ক্যামেরন গ্রিন ৫২*, বিউ ওয়েবস্টার ০*
ইনিংসে দ্বিতীয় উইকেট নিলেন মেহেদী হাসান মিরাজ। স্টিভেন স্মিথকে ফেরানোর উইকেটটিও ছিল দারুণ গুরুত্বপূর্ণ। এবার ৫৬ রানে উইকেটে সেট হয়ে যাওয়া ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারি জুটি ভাঙ্গলেন এই অফস্পিনার। মিরাজের পারফেক্ট অফস্পিনে ফরোয়ার্ড পুশ করে সিঙ্গেল নেওয়ার চেষ্টায় ছিলেন ক্যারি। কিন্তু বল তার ব্যাটের বাইরের কানায় লেগে লিটন দাসের গ্লাভসে যায়। ভুল করেনটি বাংলাদেশ উইকেটরক্ষক। ৭২ বলে ৫ চারে ৩০ রানে থামলেন ক্যারি। অস্ট্রেলিয়ার চেয়ে দ্বিতীয় ইনিংসে এখনও ৫০ রানে এগিয়ে বাংলাদেশ।
১৬ আগস্ট ২০২৬, দুপুর ১১:৫৩
শুরুতে উইকেট নিয়ে জয়ের স্বপ্ন উজ্জ্বল করতে চায় বাংলাদেশ
ডারউইন টেস্ট চতুর্থ দিন,
অস্ট্রেলিয়া
২য় ইনিংস : ১৬১/৪,
ডারউইন টেস্টে পুরো পাঁচদিন ভালো খেলা, সম্মান নিয়ে ফেরার লক্ষ্যে শুরু করেছিল বাংলাদেশ। সেই দলটি এখন টেস্টের তিনদিন দাপট দেখিয়ে জয়ের স্বপ্ন দেখছে। অজিদের প্রথম ইনিংসে ১৯৮ রানের জবাবে বাংলাদেশ করেছিল ৪২৬ রান। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রানে তৃতীয় দিন শেষ করে অস্ট্রেলিয়া। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ৬৭ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন ব্যাটিং শুরু করবে স্বাগতিক দল। চাপের মুখে থাকা দলটির হয়ে ক্রিজে অপরাজিত আছেন অ্যালেক্স ক্যারি ১৯ ও ক্যামেরন গ্রিন ৪৩। দিনের শুরুতেই উইকেট নিয়ে জয়ের স্বপ্ন আরও উজ্জ্বল করতে চায় বাংলাদেশ।



