Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

বঙ্গবন্ধু হত্যা রাজনৈতিক ইতিহাসের কলঙ্কিত অধ্যায়: জাসদ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৫:৩৫
বঙ্গবন্ধু হত্যা রাজনৈতিক ইতিহাসের কলঙ্কিত অধ্যায়: জাসদ

বঙ্গবন্ধু হত্যাদিবস উপলক্ষে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে হয়েছে আলোচনা সভা। ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা বাংলাদেশের জাতীয় ইতিহাসের পাশাপাশি বিশ্বের রাজনৈতিক ইতিহাসেরও একটি কলঙ্কিত অধ্যায় বলে মন্তব্য করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। দলটির নেতারা বলেছেন, বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ ঘটেছিল।

শনিবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন নেতারা। কর্মসূচির শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেওয়া হয়। পরে এক মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।

জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহিল কাইয়ূম, কেন্দ্রীয় কমিটির সদস্য সরদার হুমায়ূন কবির, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, জাসদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক শহীদ আলমগীর, সহসম্পাদক আলী হাসান তরুণ, জাসদ মহানগর পূর্বের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান খান রিপন, ছাত্রলীগের বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি গোলাম কিবরিয়া ও সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনিসহ অনেকে।

সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা শুধু বাংলাদেশের জাতীয় ইতিহাসেই নয়, বিশ্বের রাজনৈতিক ইতিহাসেও একটি কালো ও কলঙ্কিত দিন। এটি রাজনৈতিক ইতিহাসের অন্যতম বড় বিয়োগান্তক ঘটনা।

আরও পড়ুন

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ৫১ বছর

১৫ আগস্ট ২০২৬

বক্তারা দাবি করেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যা এবং ২০২৪ সালের ৫ আগস্টের ‘রেজিম চেইঞ্জ অপারেশন’ একই সূত্রে গাঁথা। বাংলাদেশের জন্মশত্রু ও চিরশত্রুরাই ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। একই শক্তি ২০২৪ সালের জুলাইয়ে ‘মেটিক্যুলাস ডিজাইনে’ কোটা আন্দোলনের ছদ্মবেশে জঙ্গিবাদী উত্থান ঘটিয়ে ৫ আগস্ট ‘রেজিম চেইঞ্জ অপারেশন’ ঘটিয়েছে বলেও দাবি তাদের।

তারা আরও বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যা, ২০২৪ সালের ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর বাসভবন গুঁড়িয়ে দেওয়া এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরাল ভেঙে ফেলার ঘটনা প্রমাণ করে, ১৫ আগস্ট ও ৫ আগস্ট একই রাজনৈতিক শক্তি তথা বাংলাদেশের জন্মশত্রু ও চিরশত্রুদের কর্মকাণ্ড।

বক্তারা আরও দাবি করেন, মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে এবং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই করা হয়েছে এসব কর্মকাণ্ড। জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে জিয়ার সামরিক আদালতে কারাদণ্ড দেওয়া এবং ২০২৪ সালের ৫ আগস্টের ‘রেজিম চেইঞ্জ অপারেশনের’ পর ‘গায়ের জোরে উলটে দেওয়া’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসানুল হক ইনুকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়াও একই সূত্রে গাঁথা বলেও দাবি তাদের।

রাজধানীজাসদবঙ্গবন্ধু হত্যাদিবস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে