জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে অশ্লীল ও বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। শুনানি শেষে ‘তদন্ত হওয়া প্রয়োজন’ উল্লেখ করে আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন। গ্রেপ্তাররা হলেন মো. দিদারুল আলম ভূঁইয়া, ইমাম আহমেদ ইমন, মো. শাহজাহান সিরাজ, জয় সরকার, মো. রিয়াজ আহমেদ, মো. মিরাজ মাহিম, মো. রফিউল ইসলাম, মিলন কুমার মন্ডল, মো. কাউসার হোসেন, শ্রী অজন শিল, জালাল উদ্দিন মন্ডল, আব্...