বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানকে হত্যা বাংলাদেশের জাতীয় ইতিহাসের পাশাপাশি বিশ্বের রাজনৈতিক
ইতিহাসেরও একটি কলঙ্কিত অধ্যায় বলে মন্তব্য করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
দলটির নেতারা বলেছেন, বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির রাজনৈতিক
প্রতিহিংসার বহিঃপ্রকাশ ঘটেছিল।
শনিবার (১৫
আগস্ট) বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন নেতারা। কর্মসূচির
শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেওয়া...