Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

আগামীর চোখ

আগে বিল, পরে কাজ!

agamir somoy
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০১:৩৮
আগে বিল, পরে কাজ!

গ্রাফিকস: আগামীর সময়

বরাবর

নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগ, খুলনা

আমরা আপনার আওতাধীন পাইকগাছা-ডুমুরিয়া উপজেলার সেই হতভাগ্য শিবসা, নড়া, ভদ্রা ও কদমতলা নদীর সেতু। ২০২৩ সালে যখন ধুমধাম করে আমাদের নির্মাণকাজ শুরু হয়েছিল, তখন ভেবেছিলাম সর্বশেষ হিসেবে ২০২৬ সালের ২০ সেপ্টেম্বরের মধ্যে বুক ফুলিয়ে নদীর এপার-ওপার জুড়ে দাঁড়িয়ে যাব। কিন্তু মেয়াদ শেষ হতে যখন আর মাত্র দুটো মাস বাকি, এখন আমি নদীর বুকে অর্ধেক হাত-পা নিয়ে এক অদ্ভুত অস্তিত্বসংকটে ভুগছি।

জনাব, গণিত আমি খুব ভালো বুঝি না, তবে ইদানীং ঠিকাদার সাহেব আর হিসাবরক্ষকদের কাণ্ডকারখানা দেখে আমার কংক্রিটের মগজেও কিছু নতুন পাটিগণিত ঢুকেছে। আমার শরীরটার মাত্র ৭০ শতাংশ দৃশ্যমান হয়েছে অথচ ঠিকাদার সাহেবের পকেটে নাকি আমার বরাদ্দের ৭৫ শতাংশ টাকা ঢুকে গেছে! অর্থাৎ, দুনিয়ার নিয়ম উল্টে দিয়ে কাজের চেয়ে ৫ শতাংশ বেশি বিল তিনি পকেটে পুরে ফেলেছেন।

আমার এই জরাজীর্ণ দশা দেখে এলাকার মানুষ এখন আমাকে নিয়ে নানারকম রসাত্মক আলোচনা করছেন। আমার সেই দুঃখের কথাগুলো তুলে ধরছি।

বুলেট ট্রেনের চেয়েও নাকি ঠিকাদারের বিল তোলার গতি বেশি! আমার ঢালাই যত দ্রুত শুকায়, তার চেয়ে দ্রুত নাকি টাকা ছাড়ের ফাইল সই হয়ে যায়।

সচরাচর কাজ দেখে বিল দেওয়া হয় বলে জানতাম। কিন্তু এখন দেখছি ‘আগে বিল, পরে কাজ’

৫ শতাংশ বাড়তি টাকা অগ্রিম হজম করে ঠিকাদার সাহেব এখন যে ঢিলেঢালা ভাব ধরেছেন, তাতে বাকি ৩০ শতাংশ কাজ শেষ করতে তাকে হয়তো কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে! ততদিনে কি আমরা এই ১২০ কোটি টাকার অর্ধেক শরীর নিয়েই প্রতিবন্ধীর মতো দাঁড়িয়ে থাকব?  ‘আমরা’ বলছি এ কারণে যে, আমার মতো আরও তিন ভাই-বেরাদার আছে এই পাইকগাছা ও ডুমুরিয়ায়। তাদের অবস্থাও তথৈবচ।

আপনাদের দেওয়া প্রকল্পের নাম ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ’। প্রকল্পের আওতায় ৩৩২ কোটি টাকা ব্যয়ে ওই চারটি সেতু নির্মাণ করছেন আপনারা।

সচরাচর কাজ দেখে বিল দেওয়া হয় বলে জানতাম। কিন্তু এখন দেখছি ‘আগে বিল, পরে কাজ’! এই অভূতপূর্ব ও বৈপ্লবিক অ্যাকাউন্টিং পদ্ধতির জন্য আপনাদের কোনো বিশেষ পুরস্কার দেওয়া উচিত কি না, তা ভেবে দেখতে সরকার বাহাদুরের দৃষ্টি আকর্ষণ করছি।

অনুগ্রহ করে উনাকে একটু তাড়া দিন, যেন বাকি দুই মাসে অলৌকিক কিছু ঘটিয়ে আমার ও অামাদের অবশিষ্ট ৩০ শতাংশ শরীরটাও উনি দাঁড় করিয়ে দেন। নইলে এই হাফ বডি নিয়ে নদীর বুকে দাঁড়িয়ে থাকা আমার জন্য লজ্জার বিষয়!

 

ইতি

আপনার আধা-নির্মিত সেতু চতুষ্টয়

 

 

আগামীর চোখনির্বাহী প্রকৌশলীনির্মাণকাজজরাজীর্ণসম্পাদকীয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৫

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    advertiseadvertise