রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য নির্মিত ২১টি বহুতল আবাসিক ভবনে ২ হাজার ১৬টি ফ্ল্যাট রয়েছে, যেখানে বসবাস করছেন দেশি-বিদেশি প্রায় সাড়ে চার হাজার কর্মকর্তা। কেন্দ্রটি চালুর পর বেশিরভাগ রুশ নাগরিক ফিরে গেলে কর্মকর্তার সংখ্যা দাঁড়াবে কমবেশি দুই হাজার জন। সেক্ষেত্রে প্রকল্প এলাকায় যেসব ভবন রয়েছে, তাতেই হয়ে যাবে তাদের আবাসনব্যবস্থা। কিছু ফ্ল্যাট থাকতে পারে ফাঁকাও। এরপরও সেখানে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে নতুন চারটি বহুতল ভবন, একটি ভবনের সম্প্রসারণ এবং অতিরিক্ত ল্যাবরেটরি ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া...