Agamir Somoy E-Paper
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রোগীর সেবাই সালমানের নেশা
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

পরীমনির জন্য চট্টগ্রাম থেকে বিমানে এলো শিউলি ফুল

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৬:০৬
পরীমনির জন্য চট্টগ্রাম থেকে বিমানে এলো শিউলি ফুল

পরীমনি

‘দুই মণ শিউলি ফুল দরকার’, জন্মদিনের ঠিক আগে চিত্রনায়িকা পরীমনির এ ব্যতিক্রমী স্ট্যাটাসটি নেটদুনিয়ায় বেশ শোরগোল ফেলে দিয়েছিল। এর পেছনের আসল কারণ ছিল তার জন্মদিন।

পরীমনির জন্মদিন মানেই এক আলাদা উন্মাদনা ও চমক। গত ২৪ অক্টোবর ঘটা করে নিজের জন্মদিনের বিশেষ সন্ধ্যাটি উদ্‌যাপন করেছেন এ তারকা। কাছের বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে জমকালো আয়োজনে সেজে উঠেছিল তার বিশেষ দিনটি। আর এ জন্মদিনের মূল আকর্ষণ ছিল শিউলি ফুল।

প্রতিবারের মতো এবার নিজের জন্মদিনটি একটু ভিন্নভাবে সাজাতে চেয়েছিলেন পরীমনি। তার মাথায় আসে হেমন্তের চিরচেনা ফুল ‘শিউলি’র থিম। পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠানের ভেন্যুর সিঁড়িতে বিছিয়ে রাখা হয়েছিল অজস্র শিউলি ফুল। এমনকি অভিনেত্রী নিজেও পরেছিলেন শিউলি ফুলের নকশা করা একটি সুন্দর শাড়ি।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের মাটিতে লিওনেল মেসিকে সামনাসামনি দেখে আপ্লুত মাহি

২৫ অক্টোবর ২০২৬

তবে এত শিউলি ফুল জোগাড় করা যে সহজ ছিল না, সে কথাও অকপটে জানান নায়িকা। পরীমনি বলেছেন, ‘আমি ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলাম, কেউ যেন আমাকে অনেকগুলো শিউলি ফুল এনে দেয়। কিন্তু এত শিউলি ফুল পাওয়া বা চার-পাঁচ ঘণ্টার বেশি তাজা রাখা অসম্ভব। তবুও ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত দেখিয়ে চট্টগ্রাম থেকে এক ভক্ত ফ্লাইটে করে আমার জন্য শিউলি ফুল পাঠিয়েছিলেন।’

যদিও সব ফুল ব্যবহার করা সম্ভব হয়নি, তবুও ভেন্যুর প্রবেশদ্বার শিউলি ফুলে সাজানোর ইচ্ছা কিছুটা হলেও পূরণ করতে পেরেছেন বলে জানান তিনি।

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের নিঃশর্ত ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই অভিনেত্রী বলেছেন, ‘শুরু থেকেই সবাই আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, পাশে থেকেছেন এবং আশীর্বাদ করেছেন, সবকিছুর বিনিময়ে আমি সুন্দর সুন্দর কাজ ছাড়া আর কিছুই দিতে পারব না। আপনারা সবাই দোয়া করবেন যেন আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারি।’

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীমনির। এরপর ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’ ও ‘গুণিন’-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। চলচ্চিত্রের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন এ অভিনেত্রী।


পরীমনিঅভিনেত্রীজন্মদিন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    সাঈদীর মামলার বাদী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার বাদী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    ‘চিরদিন রাখবে মনে এমন সময় কারও নেই’

    ‘চিরদিন রাখবে মনে এমন সময় কারও নেই’

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    বাবার বাড়ি থেকে নাস্তা কম পাঠানোয় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু

    বাবার বাড়ি থেকে নাস্তা কম পাঠানোয় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি