Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

তাসনিয়া ফারিণের ডাকাতিয়া বাঁশি

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৪
শেয়ার করুন:
তাসনিয়া ফারিণের ডাকাতিয়া বাঁশি

তাসনিয়া ফারিণ

বিয়ের সাজে পিস্তল হাতে ধরা দিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ‘ডাকাতিয়া বাঁশি’ নামে নতুন একটি ওয়েব সিরিজে যুক্ত হয়েছেন তিনি। এর আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে গতকাল মঙ্গলবার ওটিটি প্ল্যাটফর্ম চরকির ফেসবুক পেজ থেকে প্রকাশ্যে এসেছে ছবিগুলো। সিরিজটিতে ক্যামেলিয়া চরিত্রে দেখা যাবে তাকে। তিন বন্দুকধারী ডাকাতরূপী পার্থ শেখ, এরফান মৃধা শিবলু ও ইশতিয়াক আহমেদ রুমেলের মধ্যে সুন্দরী ক্যামেলিয়া কেন? রহস্যের জট কি খুলতে পারবে পুলিশ? এখন পুরোদমে এর শুটিং চলছে।

গত দুই বছর সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ইনসাফ’ (শরিফুল রাজ) এবং আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ (শাকিব খান) সিনেমার কাজে ব্যস্ত ছিলেন তাসনিয়া ফারিণ। এর মধ্যে ওটিটিতে নতুন কিছুর জন্য অপেক্ষা করছিলেন তিিন। ‘ডাকাতিয়া বাঁশি’-তে সেটি পেয়েছেন এই তারকা। তার কথায়, ‘ক্যামেলিয়া নামের মতোই চরিত্রটি কিছুটা অন্যরকম। সিরিজটি যেমন ডার্ক কমেডি, আমার চরিত্রেও অনেক ডার্ক উপকরণ আছে। ওয়েব সিরিজে আগে কখনো কমেডি করা হয়নি আমার। এটাই প্রথম। থ্রিলার,


আরও পড়ুন

ফারিয়ার চোখে গুণী অভিনেত্রী যারা

১০ নভেম্বর ২০২৬


চরকির জন্য ‘ডাকাতিয়া বাঁশি’ পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। দীর্ঘদিন পর ওটিটির কাজে ফিরলেন তিনি। তার ভাষ্য, ‘সিরিজের বুনন একটু কঠিন। কারণ প্রতিটি পর্বে উত্তেজনাপূর্ণ সমাপ্তি লাগে, বিভিন্ন স্তর থাকা লাগে। অবশেষে তেমন একটি গল্প পেয়েছি। এতে অনেক টুইস্ট আছে। সিরিজ তো অনেক রকম হয়, এবার ডার্ক কমেডি জনরা বেছে নিয়েছি। এটি আমার কাছে পরিচিত। এমন কাজে চ্যালেঞ্জ আছে, বরাবরের মতোই চ্যালেঞ্জটা নিলাম।’

এদিকে নিজের চরিত্র প্রসঙ্গে অভিনেতা পার্থ শেখ বলেছেন, ‘ছেলেটির এমন কিছু স্তর আছে, যা ক্যামেরার সামনে আমার আগে কখনো করা হয়নি। প্রতিদিন স্ক্রিপ্ট পড়ে দেখেছি, অভিনয়ের কোন জায়গায় কী করা যায়।’

গান-অভিনয়ে পরিচিত মুখ এরফান মৃধা শিবলু বললেন, ‘এটি মজার গল্প, এতে সন্দেহ নেই। কিন্তু আমার চরিত্রে সন্দেহ আছে! চরিত্রটি আসলে একেক সময় একেক রকম। এ ছাড়া সিরিজটি নিয়ে আমার নিজেরই আরেকটা ভালো লাগার কারণ, এতে একটি পরিবারের গল্প আছে।’

‘ডাকাতিয়া বাঁশি’-তে আরও অভিনয় করছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু, সাইদুর রহমান পাভেল। সিরিজটির চিত্রনাট্য তৈরি করেছেন নাজিম উদ দৌলা। তিনি জানিয়েছেন, এটি কোনো থ্রিলার না হলেও দর্শককে চমকে দিতে পারে। শিগগিরই চরকিতে মুক্তি পাবে এই সিরিজ।

তাসনিয়া ফারিণওটিটিপ্রিন্সঅভিনেত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হচ্ছে জামায়াত এমপিকে

    গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হচ্ছে জামায়াত এমপিকে

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    মার্ডার
    -
    মিস্ট্রি
    তো
    অনেক
    হচ্ছে
    ওটিটিতে
    ,
    তাই
    এবার
    ডার্ক
    কমেডি
    করতে
    চাইলাম।
    এটি
    দেখে
    দর্শক
    চনমনে
    হবে
    ,
    একই
    সঙ্গে
    আমার
    বেলায়
    নতুন
    কিছু
    হলো।
    ’