Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

গ্ল্যামারাস ইমেজ ভেঙে ভিন্ন চরিত্র করতে চাই

মীর রাকিব হাসান
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৭
শেয়ার করুন:
গ্ল্যামারাস ইমেজ ভেঙে ভিন্ন চরিত্র করতে চাই

অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী

গ্ল্যামারাস ইমেজের বাইরে গিয়ে বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে মেলে ধরতে চান । পারিবারিক পরিচয়ের বাইরে নিজের যোগ্যতায় এগিয়ে যেতে চান তিনি। তার সাক্ষাৎকার নিয়েছেন মীর রাকিব হাসান

খুলনায় শুটিং করে এসেছেন শুনলাম…

তৌফিকুল ইসলাম পরিচালিত একটি নাটকের শুটিংয়ে খুলনায় গিয়েছিলাম। এতে আমার সহশিল্পী মুশফিক আর. ফারহান। আমাদের প্রায় ৮০ শতাংশ কাজ হয়ে গেছে। এর গল্পে আমার চরিত্রটি গ্রামের এক ধনী পরিবারের সুন্দরী মেয়ের। অনেক ছেলে তাকে পছন্দ করে। কিন্তু সে যাকে পছন্দ করে, সেই ছেলেটির জীবনে রয়েছে নানা ঘটনা ও জটিলতা। সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত তারা এক হতে পারবে কি না, সেটিই গল্পের মূল বিষয়।

আপনাকে গ্ল্যামারাস চরিত্রেই দেখা যায় বেশি। এ ধরনের প্রস্তাবই কি বেশি আসে?

পরিচালকদের ধারণা, আমার চেহারা হয়তো একটু বেশিই গ্ল্যামারাস। তাই আমাকে গরিব কিংবা কিছুটা কঠিন বাস্তবতার চরিত্রে নিতে চান না। শুধু গ্ল্যামারাস চরিত্রেই ভাবেন তারা। অনেক সময় মেকআপ আর্টিস্টকে বলে দেন, ‘উর্বীকে একটু সাধারণভাবে সাজাবে। কোনো মেকআপ দেবে না। মুখে কিছু থাকবে না। শুধু একটু কাজল কিংবা সামান্য লিপস্টিক দেওয়া যেতে পারে।’ কিন্তু আমার প্রশ্ন হলো, গ্রামের একটি মেয়ে কি গ্ল্যামারাস হতে পারে না? অবশ্যই পারে। তবে পরিচালকদের ভাবনায় হয়তো বিষয়টি ভিন্নভাবে কাজ করে। আমার চরিত্র নির্বাচনের ক্ষেত্রে এটি একটা অন্তরায়। সব ধরনের চরিত্রে অভিনয় করতে চাই। ঢাকার মেয়ে হলেও চরিত্রের প্রয়োজনে দুদিন সময় দিলে গ্রামের মেয়ের চরিত্রও ভালোভাবে রপ্ত করতে পারব বলে আমার আত্মবিশ্বাস আছে।

নতুন কোনো সিনেমায় যুক্ত হয়েছেন?

সামনে আসছে শাহরিয়ার পলক পরিচালিত ‘বকুলের বুকে রক্তকরবী’। এতে বকুল চরিত্রে অভিনয় করেছি। মীর রাব্বী আছেন এতে। এটি সামাজিক সচেতনতামূলক গল্পের সিনেমা। এতদিন দর্শক আমাকে যেভাবে দেখেছেন, এই চরিত্রটি সেগুলোর সম্পূর্ণ বিপরীত। সত্যি বলতে, বর্তমানে মনের মতো কোনো চিত্রনাট্য হাতে নেই। বছরে ২০-৩০টি নাটকে অভিনয় করা যায়। এর মধ্যে একটি-দুটি নাটক ভালো না হলেও সেটি মেনে নেওয়া সম্ভব। কিন্তু সিনেমার ক্ষেত্রে বিষয়টি আলাদা। বছরে হয়তো একটি সিনেমায় অভিনয় করি। সেটি ভালো না হলে ক্ষতিটা সহজে পুষিয়ে নেওয়া যায় না। তাই সিনেমার ক্ষেত্রে তাড়াহুড়ো করতে চাই না।

আরও পড়ুন

হুমায়ূন আহমেদের লেখা ভীষণ ভালো লাগে : অনুপম রায়

০৮ নভেম্বর ২০২৬


‘বনলতা সেন’ ও ‘নীলচক্র’— এই দুই সিনেমার অভিজ্ঞতা কেমন ছিল?

‘বনলতা সেন’-এ অতিথি চরিত্রে অভিনয় করেছি। সিনেমাটির শুটিং করেছিলাম ২০২২ সালে। এর চার বছর পর মুক্তি পেলো কিছুদিন আগে। অভিজ্ঞতা খুব ভালো ছিল। মাসুদ হাসান উজ্জ্বল অসাধারণ একজন পরিচালক। তার সঙ্গে কাজ করতে পারা আমার জন্য অন্যরকম অভিজ্ঞতা। অন্যদিকে, ‘নীলচক্র’ সিনেমায় আমার চরিত্রটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হয়েছে। সেখানে একজন টিকটকারের চরিত্রে অভিনয় করেছি। অথচ আমি নিজেই কখনো টিকটক করি না। সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও কিছুটা দূরে থাকার চেষ্টা করি। কারণ, এসব মাধ্যম আমাকে খুব একটা টানে না।

আপনার মামা শহীদুজ্জামান সেলিম। অভিনয়জীবনে তার কাছ থেকে কোনো পরামর্শ কিংবা সহযোগিতা পান?

একদম না। অভিনয় শুরু করার পর থেকে বড় মামাকে কখনো ফোন করে বলিনি, আমাকে কোথাও সুপারিশ করে দিতে কিংবা কারও সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে। মিডিয়ায় কাজ করছি, সেটাও বড় মামা প্রথমে জানতেন না। একদিন আমাকে টেলিভিশনে দেখে তিনি আম্মুকে ফোন করে জানতে চেয়েছিলেন, ‘উর্বী কি কোনো টিভিসি করছে?’ আম্মু বলেছিলেন, ‘হ্যাঁ।’ তখন তিনি জানতে পারেন, আমি মিডিয়ায় কাজ করছি। পরে নাটকে দেখেও আম্মুকে ফোন করে জানতে চেয়েছিলেন, আমি নাটক করছি কি না। বড় মামা ও মামির সঙ্গে আমাদের সম্পর্ক অনেক ভালো। তবে সবসময় বিশ্বাস করি, কেউ কাউকে টেনে এগিয়ে নিতে পারে না। নিজের যোগ্যতায় এগিয়ে যেতে চাই। মামার পেছনেও তো কোনো ব্যাকআপ ছিল না। তিনি নিজের চেষ্টায় আজকের অবস্থানে এসেছেন।

সর্বশেষ কোন নাটকের শুটিং করলেন?

সাইদুল ইমন পরিচালিত একটি নাটকের শুটিং করছিলাম। আমার সঙ্গে আছেন আরশ খান। নাটকটির নাম এখনো চূড়ান্ত হয়নি। গল্পটি বিয়ের পর একটি ছেলে ও মেয়ের জীবনের নানা জটিলতা নিয়ে। বিয়ের পর তাদের সম্পর্কে কী ধরনের পরিবর্তন আসে এবং কী কী সমস্যার মুখোমুখি হতে হয়, সেসব বিষয় উঠে আসবে। আমি একটু পরিণত বয়সের চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। স্কুল-কলেজের গল্পও করি, যদি গল্প সুন্দর হয়। তবে বিয়ের পরের জীবন, বিশ্ববিদ্যালয় কিংবা অফিসগামী মানুষের চরিত্রগুলো আমার কাছে বেশি আকর্ষণীয়। এসব চরিত্রের সঙ্গে নিজেকে আরও ভালোভাবে মেলাতে পারি।

আরশের সঙ্গে জুটি হিসেবে কাজ করা কতটা উপভোগ করেন?

আরশ আমার ভালো বন্ধু। তার সঙ্গে কাজ করলে কখনো মনে হয় না শুটিংয়ে এসেছি। বরং মনে হয়, বন্ধুর সঙ্গে আড্ডা দিতে এসেছি, পাশাপাশি কাজও করছি। তাই তার সঙ্গে কাজের অভিজ্ঞতা সবসময়ই ভালো হয়।

প্রিয়ন্তী উর্বীঅভিনেত্রীনাটক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    ১২ বছর পর মাওলানা ফারুকী হত্যায় ৬ আসামির বিচার শুরু

    ১২ বছর পর মাওলানা ফারুকী হত্যায় ৬ আসামির বিচার শুরু