Agamir Somoy E-Paper
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জলবায়ুকর্মী অপু বিদেশের মঞ্চে
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

পরীমনিকে নিয়ে যত বিতর্ক

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১৬:১৩
শেয়ার করুন:
পরীমনিকে নিয়ে যত বিতর্ক

পরীমনি

দেড় বছরের বেশি হয়ে গেল, পরীমনির কোনো সিনেমা মুক্তি পায়নি। কিন্তু তাকে নিয়ে আলোচনা কখনো থেমে থাকেনি। স্ক্রিনে থাকলে যতটা, তার চেয়ে বেশি আলোচিত হয় তার ব্যক্তিগত জীবনের নানা ঘটনা। যেমন এখন তিনি আলোচনায় আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে বাহাস নিয়ে।

রুপালি পর্দার আলো ছাপিয়ে বারবার আইনি জটিলতা, প্রেম-বিয়ে আর আদালত প্রাঙ্গণের নাটকীয়তায় শিরোনাম হয়েছেন পরীমনি। কিন্তু কীভাবে পিরোজপুর থেকে ডানা মেলে ঢালিউড মাতালেন, আর কেনই বা বারবার জড়িয়ে পড়লেন বিতর্কের জালে?

পিরোজপুরের মেয়ে শামসুন্নাহার স্মৃতির পরীমনি নামে রুপালি জগতে আবির্ভাবই ব্যাপক সাড়া ফেলে। কোনো সিনেমা মুক্তির আগেই দুই ডজন সিনেমায় নাম লিখিয়ে তিনি গড়েছিলেন রেকর্ড।

খুব ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে পিরোজপুরে নানাবাড়িতে বড় হন পরীমনি। মডেলিংয়ের মাধ্যমে শুরু করেন ক্যারিয়ার। এরপর আসেন ঢালিউডে।

২০১৫ সালে শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার আনুষ্ঠানিক পথচলা শুরু হয়। ক্যারিয়ারে এ পর্যন্ত তিনি প্রায় ৩০টির মতো সিনেমায় কাজ করেছেন, যার মধ্যে ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’, ‘রক্ত’ ও ‘গুণিন’-এর মতো সিনেমাগুলোয় তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল।

কিন্তু অনেক সমালোচকদের চোখে, তার সিনেমার সংখ্যার চেয়ে তার ব্যক্তিগত জীবনের আলোচনার সংখ্যা অনেক বেশি।

পরীমনির ক্যারিয়ার আর বিতর্ক যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। তার জীবনের প্রধান ঝড়গুলো এক নজরে দেখে নেওয়া যাক।

বোট ক্লাব কাণ্ড ও আইনি লড়াই (২০২১)

২০২১ সালের জুনে ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়ে এক ঝড় তোলা অভিযোগ করেন পরীমনি। তিনি বলেন, উত্তরার ঢাকা বোট ক্লাবে ধর্ষণচেষ্টার শিকার হয়েছিলেন তিনি।

ওই ঘটনায় বোট ক্লাবের কর্মকর্তা ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে গ্রেপ্তার করা হয়। তবে তার কাছ থেকে পাওয়া যায় ভিন্ন বক্তব্য।

জামিনে মুক্তির পর নাসির উল্টো বোট ক্লাবে ভাঙচুর ও মারধরের অভিযোগে মামলা করেন পরীমনির বিরুদ্ধে। তদন্তে পরীমনির বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ার কথা জানিয়ে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়।

মামলাটির বিচার এখনো চলছে। তবে আদালতে হাজিরা না দেওয়ায় দুই দফা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবরও শিরোনাম হয় সংবাদমাধ্যমে। পরোয়ানা জারির পর গত ৫ নভেম্বর জামিন চাইতে তাকে যেতে হয়েছিল ঢাকার আদালতে।

মাদক মামলা ও কাশিমপুর কারাগার (২০২১)

বোট ক্লাব কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ২০২১ সালের ৪ আগস্ট পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র‍্যাব (বর্তমানে এসআরবি)। বাড়ি থেকে প্রচুর পরিমাণে বিদেশি মদ ও এলএসডি জাতীয় মাদক উদ্ধারের কথা জানিয়ে পরীমনিকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় প্রায় এক মাস কাশিমপুর কারাগারে বন্দি থাকতে হয়েছিল এই চিত্রনায়িকাকে।

হাতের তালুর বার্তায় আলোচনা

মাদক মামলায় জামিন পেয়ে যখন পরীমনি কারাগার থেকে বের হন, তখন তার হাতের তালুতে মেহেদি দিয়ে লেখা ছিল ‘ডোন্ট লাভ মি বিচ’।

পরে আদালতে হাজিরা দিতে গিয়ে তিনি আবার তার হাতের তালুতে ইংরেজিতে একটি বার্তা লিখেছিলেন, যা অশালীন ঠেকে অনেকের কাছে। আদালত প্রাঙ্গণে এমন প্রকাশ্য বার্তা নিয়ে দেশ জুড়ে চরম সমালোচনার ঝড় তৈরি হয়।

ডিবি কর্মকর্তা সাকলায়েন স্ক্যান্ডাল

কারাগার থেকে বের হওয়ার পর ফাঁস হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তৎকালীন এডিসি গোলাম সাকলায়েনের সঙ্গে পরীমনির প্রেমের গল্প। পরীমনির বিরুদ্ধে মাদক মামলার তদন্ত দেখভাল করেছিলেন এ পুলিশ কর্মকর্তা, তা করতে গিয়ে তিনি নিজেকে বেঁধে ফেলেন চিত্রনায়িকার প্রেমের জালে।

সাকলায়েনের সরকারি ফ্ল্যাটে পরীমনির ১৮ ঘণ্টা কাটানো এবং তাদের জন্মদিন উদ্‌যাপনের ভিডিও ভাইরাল হলে পুলিশ প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়। এর জেরে সাকলায়েনকে চাকরি হারাতে হয়।

বিয়ে ও রাজের সঙ্গে কাদা-ছোড়াছুড়ি

পরীমনির ব্যক্তিগত জীবন যেন এক সিনেমাটিক ড্রামা। বিভিন্ন সময়ে তার পুরনো বিয়ের ছবি ও কাবিননামা ফাঁস হয়। ২০২০ সালে মাত্র ৩ টাকা দেনমোহরে বিয়ে করে কয়েক দিনের মাথায় ডিভোর্স দেন।

এরপর অভিনেতা শরিফুল রাজের সঙ্গে প্রেম, বিয়ে ও সন্তান হওয়ার পর তাদের সংসারেও বিচ্ছেদ ঘটে। রাজের ফেসবুক আইডি থেকে অন্য অভিনেত্রীদের গোপন ভিডিও ফাঁসের ঘটনা তাদের সম্পর্ককে টকশো আর কাদা-ছোড়াছুড়ির পর্যায়ে নিয়ে যায়।

আদালত প্রাঙ্গণে সাংবাদিককে গালাগালি

সবশেষ বিতর্কটি ঘটল গত ৫ নভেম্বর। ঢাকার আদালতে ব্যবসায়ী নাসিরের মামলায় জামিন পেয়েই আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের দিতে তেড়ে যান তিনি। ওই সংবাদকর্মী গায়ে হাত দিয়েছেন, এমন অভিযোগ তুলে তার দিকে তেড়ে যান এই চিত্রনায়িকা, গালাগালিও করেন। তার ব্যক্তিগত দেহরক্ষীরাও সাংবাদিকদের মারধর করেন বলে অভিযোগ ওঠে।

এর ঠিক পরপরই ফেসবুকে ব্যঙ্গ করে মাত্র দুটি শব্দ লিখেন পরী, ‘হাহা, ফুস!’। এই পোস্টের কারণে নতুন করে চরম নেতিবাচক সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন তিনি। এরপরেও একাধিক ব্যাঙ্গাত্মক পোস্ট তিনি সামাজিক মাধ্যমে করে যাচ্ছেন। এতসব আলোচনার পরও অনেকের মত, পছন্দ করুন কিংবা নাই করুন, ‘পরী’কে এড়িয়ে চলার সুযোগ নেই।

পরীমনিসিনেমাঅভিনেত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

    এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

    ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমনি

    ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমনি

    ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

    ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

    সিংগাইরে তিন খুনের দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

    সিংগাইরে তিন খুনের দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

    ডিএসইর নতুন পরিচালক হুমায়ুন কবির

    ডিএসইর নতুন পরিচালক হুমায়ুন কবির

    ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, চিরতরে নিভে গেল পিংকির উচ্চশিক্ষার স্বপ্ন

    ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, চিরতরে নিভে গেল পিংকির উচ্চশিক্ষার স্বপ্ন

    গরু চুরির অভিযোগে চার বাড়িতে হামলা-ভাঙচুর

    গরু চুরির অভিযোগে চার বাড়িতে হামলা-ভাঙচুর

    ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি

    ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি