Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ওটিটি

সিরিজের নাম ‘নিব্বা নিব্বি’, নরখাদক চরিত্রে দেবাশিষ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১২:৫৯
সিরিজের নাম ‘নিব্বা নিব্বি’, নরখাদক চরিত্রে দেবাশিষ

তথাগত মুখার্জির পরিচালনায় ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ বাংলায় মুক্তি পেয়েছে থ্রিলারধর্মী সিরিজ ‘নিব্বা নিব্বি’। সিরিজটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দেবাশিস রায়। গল্পে তাকে অভিনেতা শঙ্কর চক্রবর্তীর সহকারী ভানুর চরিত্রে দেখা গেছে। তবে ভানু আর দশজন সাধারণ মানুষের মতো নয়; সে একজন ক্যানিবাল বা নরখাদক।

সিরিজে দেবাশিসের স্ক্রিন টাইম খুব বেশি না হলেও তার অভিনয় এরই মধ্যে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ভানু চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম আজকাল ডট ইনকে দেবাশিস বলেছেন, ‘তথাদা (তথাগত মুখার্জি) যখন প্রথম আমাকে এই চরিত্রের কথা বলেছেন, তখন মনে মনে ভেবেছিলাম, করব না। পরে তথাদা যখন চিত্রনাট্য শোনান, তখন থেকেই আমার এক্সাইটমেন্ট বেড়ে যায়। যেকোনো অভিনেতার কাছেই ভানুর মতো চরিত্র পাওয়াটা বড় ব্যাপার। এই চরিত্রের কোনো সংলাপ নেই, সে মানুষের মাংস খেতে ভালোবাসে। ভয়ংকর স্ক্রিন প্রেজেন্স। চরিত্রটি আমাকে আগের কমেডি ধাঁচের চরিত্র থেকে বের করে এনেছে। তার জন্য তথাদাকে ধন্যবাদ জানাই।’

অভিনয়জীবনের দীর্ঘ সংগ্রামের কথা উল্লেখ করে দেবাশিস বলছেন, ‘‘১১ বছর স্ট্রাগল করার পর ‘অপরাজিত’-তে সুযোগ পাই। এরপর কয়েক বছর কোনো কাজ ছিল না। পরে পারিয়া ও রাস-এর সুযোগ আসে। আমি আসলে বেছে চরিত্র করি। মাঝে কাজ আসেনি, তা বলব না। কাজ এসেছে ঠিকই, কিন্তু মনের মতো চরিত্র পাইনি, তাই রাজি হইনি। মাঝে ইন্ডাস্ট্রিতে রটে গিয়েছিল, দেবাশিস ভালো চরিত্র ছাড়া অভিনয় করেন না। বিষয়টা একদম ঠিক। আমি সব সময় এমন চরিত্রের অপেক্ষায় থাকি, যে চরিত্রের মাধ্যমে দর্শক আমাকে মনে রাখবেন।’’


আরও পড়ুন

‘ব্যাচেলর পয়েন্ট’-এর এই দৃশ্য নিয়ে কেন এত আলোচনা

২৪ আগস্ট ২০২৬


‘নিব্বা নিব্বি’ মুক্তির পর দর্শকদের পাশাপাশি ইন্ডাস্ট্রির সিনিয়র শিল্পীদের কাছ থেকেও প্রশংসা পাচ্ছেন দেবাশিস। এ প্রসঙ্গে তিনি বলেন,‘নিব্বা নিব্বি দেখার পর যেমন দর্শক ভালোবাসা দিচ্ছেন, তেমনই প্রায় প্রতিদিনই ইন্ডাস্ট্রির সিনিয়র অভিনেতা-অভিনেত্রীরা প্রশংসা করছেন। কেউ মেসেজে, আবার কেউ ফোন করে। এটাই আমার কাছে বড় প্রাপ্তি হয়ে রইল।’



তবে এই সাফল্যের মাঝেও একটি আক্ষেপ রয়েছে দেবাশিসের। তিনি বলেন, একটাই আক্ষেপ, যাঁর হাত ধরে এই টলিউড ইন্ডাস্ট্রি আমাকে চিনেছিল, অনিদা (অনিক দত্ত), তাঁকেই এই কাজটা দেখাতে পারলাম না। আমি জানি, অনিকদা খুব খুশি হতেন আমাকে এই ছকভাঙা চরিত্রে দেখে। আরও এমন মনে রাখার মতো কাজ করতে চাই। আগামীতে টলিউড ও বলিউড মিলিয়ে বেশ কিছু কাজ আসছে আমার।’


তথাগত মুখার্জিভারতীয় ওটিটিওয়েব সিরিজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?