Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ওটিটি

অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৬
অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

লাইটার অ্যান্ড প্রিন্সেস ড্রামার অংশ

কোরিয়ান ড্রামার পর এখন বিশ্বজুড়ে এবং উপমহাদেশে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসছে চাইনিজ ড্রামা বা সি-ড্রামা। মন ছুঁয়ে যাওয়া রোমান্স, রাজকীয় যুদ্ধ, দুর্দান্ত মার্শাল আর্ট আর চোখধাঁধানো সেটআপ, সব মিলিয়ে সি-ড্রামার থ্রিল একদম আলাদা।

আপনি যদি অ্যামাজন প্রাইম ভিডিও ব্যবহার করেন, তবে সাবস্ক্রিপশনের পূর্ণ উসুল করতে আজই আপনার ওয়াচলিস্টে যুক্ত করে নিতে পারেন সেরা এই ৫টি চাইনিজ ড্রামা।

জয় অব লাইফ

একবিংশ শতাব্দীর আধুনিক স্মৃতি নিয়ে এক তরুণ হুট করেই জন্ম নেয় প্রাচীন এক রাজত্বে। মার্শাল আর্টের অসাধারণ পারদর্শিতা ও আধুনিক বুদ্ধি নিয়ে মায়ের রহস্যজনক মৃত্যুর রহস্য খুঁজতে গিয়ে সে জড়িয়ে পড়ে রাজার নির্মম রাজনীতিতে। রোমাঞ্চ আর বুদ্ধির লড়াইয়ে ভরপুর এই ড্রামাটি আপনাকে শেষ পর্ব পর্যন্ত স্ক্রিনে আটকে রাখবে।

লাভ লাইক দ্য গ্যালাক্সি

বাবা-মা যুদ্ধে চলে যাওয়ায় চরম অবহেলায় বড় হওয়া এক প্রতিবাদী তরুণী ‘চেং শাও শাং’। তার জীবনে হঠাৎ আগমন ঘটে এক রাগী ও গম্ভীর সেনাপতির, যে গোপনে জ্বলছে তার পুরো পরিবারকে নৃশংসভাবে হত্যার প্রতিশোধ নেওয়ার আগুনে। ক্ষোভ, ভালোবাসা আর রাজকীয় আবহে তৈরি এই সিরিজটি রোমান্সপ্রেমীদের জন্য মাস্ট-ওয়াচ।

ওয়ার্ড অব অনার

উক্সিয়া বা চাইনিজ মার্শাল আর্ট ঘরানার ভক্ত হলে এই সিরিজ মিস করা পাপ। ঘাতক দলের জীবন ছেড়ে শান্তিতে বাঁচার উদ্দেশ্যে ঘুরে বেড়ানো এক সাবেক আততায়ীর সঙ্গে দেখা হয় রহস্যময় ‘গোস্ট ভ্যালির’ এক মাস্টারের। দুজনে মিলে উন্মোচন করতে শুরু করে প্রাচীন মার্শাল আর্ট জগতের ভণ্ডামি ও রক্তাক্ত সব সত্য।

আরও পড়ুন

মুক্তির আগেই ‘রাকা’ নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আল্লু অর্জুন-অ্যাটলি

২২ সেপ্টেম্বর ২০২৬

লাইটার অ্যান্ড প্রিন্সেস

কম্পিউটার কোডিংয়ের জাদুকর কিন্তু মানসিকভাবে একাকী এক তরুণ এবং ধনকুবের পরিবারের এক মিষ্টি মেয়ের বিশ্ববিদ্যালয় জীবন থেকে শুরু হওয়া ভালোবাসার গল্প। এক ভয়াবহ ট্র্যাজেডি ছেলেটিকে জেলখানায় পাঠায়, যার ফলে দীর্ঘ বছরের জন্য আলাদা হয়ে যায় দুজন। এই ইমোশনাল রিলেশনশিপ ড্রামাটি দেখে চোখ ভেজাতে বাধ্য হবেন যে কেউ।

লাভ ইজ সুইট

নিজের চোখের পানি ফেললেই মৃত্যুঝুঁকি। এমন এক বিরল ও বিচিত্র অ্যালার্জিতে আক্রান্ত মিষ্টি মেয়ে ‘জিয়াং জুন’। বাবার স্বপ্নপূরণে কঠিন এক করপোরেট ইনভেস্টমেন্ট ব্যাংকে চাকরি শুরু করতেই তার মুখোমুখি হতে হয় শৈশবের পরম বন্ধুর সঙ্গে। তবে সেই বন্ধু আর এখন দয়ালু নেই, বরং অফিসে কাজ আদায় করতে সে হয়ে ওঠে কঠিন ও নিষ্ঠুর এক প্রতিদ্বন্দ্বী। টক-মিষ্টি প্রেমের চমৎকার এক কমেডি ড্রামা এটি।

সি-ড্রামাওটিটিঅ্যামাজন প্রাইম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ,  ব্যর্থ হলো সি-পপ

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ, ব্যর্থ হলো সি-পপ

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাংলাদেশে তেলের দাম বাড়ল কয়েক দফা, প্রতিবেশীদের কী চিত্র

    বাংলাদেশে তেলের দাম বাড়ল কয়েক দফা, প্রতিবেশীদের কী চিত্র

    পটিয়ায় পিকআপের সঙ্গে সংঘর্ষে কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ট্রেন

    পটিয়ায় পিকআপের সঙ্গে সংঘর্ষে কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ট্রেন