Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

মুক্তির আগেই ‘রাকা’ নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আল্লু অর্জুন-অ্যাটলি

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৩
মুক্তির আগেই ‘রাকা’ নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আল্লু অর্জুন-অ্যাটলি

সনদ হাতে আল্লু অর্জুন ও অ্যাটলি

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা ‘আইকন স্টার’ আল্লু অর্জুন এবং বক্স অফিস কাঁপানো ব্লকবাস্টার পরিচালক অ্যাটলি-র নতুন সিনেমা ‘রাকা’ মুক্তির আগেই গড়ে ফেলল এক অভাবনীয় বিশ্বরেকর্ড। চলচ্চিত্র প্রযুক্তিতে এক নতুন ইতিহাস লিখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলে নিয়েছে এই সিনেমাটি।

সিনেমা ইতিহাসের সবচেয়ে জটিল ও বড় পরিসরের প্রযুক্তির ব্যবহারের জন্য ‘রিয়েল-টাইমে সর্বাধিক মানুষের মোশন-ক্যাপচার’ ক্যাটাগরিতে এই বিশ্ব রেকর্ড অর্জন করেছে ‘রাকা’।

চলচ্চিত্রটিতে মোশন-ক্যাপচারের এক অভূতপূর্ব দৃশ্য ধারণ করতে গিয়ে ৪ বছরের শিশু থেকে শুরু করে ৭০ বছরের প্রবীণ—এমন মোট ৩৭ জন অভিনয়শিল্পীকে একই সঙ্গে একটি ফ্রেমের ভেতর রিয়েল-টাইমে থ্রিডি প্রযুক্তি ও মোশন-ক্যাপচারের মাধ্যমে রেকর্ড করা হয়।

এই অসাধ্য সাধন করতে ব্যবহার করা হয়েছে ৯২টি বিশেষ অপটিক্যাল মোশন-ক্যাপচার ক্যামেরা, অ্যাডভান্সড ফেসিয়াল ট্র্যাকিং এবং বিশ্বমানের ভিএফএক্স ইকোসিস্টেম। ভিএফএক্স দলের এই অভাবনীয় উদ্যোগেই সিনেমাটির ঝুলিতে এসেছে বিশ্বসেরার তকমা।

আরও পড়ুন

অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

২২ সেপ্টেম্বর ২০২৬

২০২৬ সালের ১৫ সেপ্টেম্বর এক জমকালো আয়োজনে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের সিনিয়র অ্যাডজুডিকেটর স্বপ্নিল ডাংগরিকর আল্লু অর্জুন ও পরিচালক অ্যাটলির হাতে অফিশিয়াল সার্টিফিকেট তুলে দেন।

রেকর্ড পেয়ে উচ্ছ্বসিত আল্লু অর্জুন বলেন, ‘আমরা অত্যন্ত গর্বিত। এই প্রযুক্তি ভারতীয় সিনেমাকে বিশ্ব দরবারে নতুন এক উচ্চতায় নিয়ে গেল।’ অন্যদিকে আবেগপ্লুত পরিচালক অ্যাটলি বলেছেন, ‘ছোটবেলায় গিনেস রেকর্ডসের কথা রূপকথার মতো শুনতাম। আজ নিজের সিনেমার জন্য সেই স্বীকৃতি পাওয়া স্বপ্নের মতো মনে হচ্ছে।’

সান পিকচার্সের ব্যানারে কালানিথি মারান প্রযোজিত এই মেগা বাজেটের চলচ্চিত্রে আল্লু অর্জুনের বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনকে। ২০২৭ সালে প্রেক্ষাগৃহে আসছে এই সিনেমাটি।

আল্লু অর্জুনঅ্যাটলিদক্ষিণী সিনেমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ,  ব্যর্থ হলো সি-পপ

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ, ব্যর্থ হলো সি-পপ

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাংলাদেশে তেলের দাম বাড়ল কয়েক দফা, প্রতিবেশীদের কী চিত্র

    বাংলাদেশে তেলের দাম বাড়ল কয়েক দফা, প্রতিবেশীদের কী চিত্র

    পটিয়ায় পিকআপের সঙ্গে সংঘর্ষে কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ট্রেন

    পটিয়ায় পিকআপের সঙ্গে সংঘর্ষে কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ট্রেন