আজ রাত ৮টায় ‘স্টার স্টোরিজ’-এ ফেরদৌস ওয়াহিদ

বাংলা পপসংগীতের জনপ্রিয় শিল্পী ফেরদৌস ওয়াহিদ। নিজের স্বতন্ত্র গায়কী ও জনপ্রিয় সব গানের মাধ্যমে কয়েক প্রজন্মের শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। এবার সংগীতজীবনের নানা স্মৃতি, ব্যক্তিগত অভিজ্ঞতা ও জীবনের অজানা গল্প নিয়ে হাজির হচ্ছেন ডিজিটাল সেলিব্রিটি টক শো ‘স্টার স্টোরিজ’-এ।
আগামীর সময় এন্টারটেইনমেন্টের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আজ রাত ৮টায় প্রচারিত হবে অনুষ্ঠানটির বিশেষ এই পর্ব। এতে ফেরদৌস ওয়াহিদের সঙ্গে আড্ডায় থাকবেন উপস্থাপক পান্থ আফজাল।
দীর্ঘ সংগীতজীবনের নানা অধ্যায়, জনপ্রিয় গান তৈরির পেছনের গল্প, সংগীতাঙ্গনের পরিবর্তন এবং ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা উঠে আসবে এই আড্ডায়। পাশাপাশি থাকবে তাঁর ভালো লাগা, জীবনবোধ, স্মৃতিচারণ ও সমসাময়িক সংগীত নিয়ে নানা প্রসঙ্গ।
‘স্টার স্টোরিজ’-এর আয়োজন সাজানো হয়েছে তারকার পরিচিতির বাইরের মানুষটিকে জানার আগ্রহ থেকে। তাই সরাসরি প্রশ্ন, প্রাণবন্ত আড্ডা ও মজার কিছু পর্বের মধ্য দিয়ে ফেরদৌস ওয়াহিদকে নতুনভাবে আবিষ্কারের সুযোগ পাবেন দর্শকেরা।
তারকাদের কাজ, জীবন ও অজানা গল্প নিয়ে ‘স্টার স্টোরিজ’ আগামীর সময় এন্টারটেইনমেন্টের নিয়মিত আয়োজন। এবারের পর্বে ফেরদৌস ওয়াহিদের সঙ্গে এই বিশেষ আড্ডা দেখতে চোখ রাখুন আগামীর সময় এন্টারটেইনমেন্টের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে, আজ রাত ৮টায়।



