বাংলা পপসংগীতের জনপ্রিয় শিল্পী ফেরদৌস ওয়াহিদ। নিজের স্বতন্ত্র গায়কী ও জনপ্রিয় সব গানের মাধ্যমে কয়েক প্রজন্মের শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। এবার সংগীতজীবনের নানা স্মৃতি, ব্যক্তিগত অভিজ্ঞতা ও জীবনের অজানা গল্প নিয়ে হাজির হচ্ছেন ডিজিটাল সেলিব্রিটি টক শো ‘স্টার স্টোরিজ’-এ।আগামীর সময় এন্টারটেইনমেন্টের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আজ রাত ৮টায় প্রচারিত হবে অনুষ্ঠানটির বিশেষ এই পর্ব। এতে ফেরদৌস ওয়াহিদের সঙ্গে আড্ডায় থাকবেন উপস্থাপক পান্থ আফজাল।দীর্ঘ সংগীতজীবনের নানা অধ্যায়, জনপ্রিয় গান তৈরির পেছনের...