Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ওটিটি

অভিনয় ও বয়স সম্পর্কে যে উত্তর দিলেন দীপা খন্দকার

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৫
অভিনয় ও বয়স সম্পর্কে যে উত্তর দিলেন দীপা খন্দকার

দীপা খন্দকার

অভিনয়ের ২৮ বছরের দীর্ঘ পথচলায় নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন অভিনেত্রী দীপা খন্দকার। নায়িকা থেকে এখন মা, ভাবি, বোন, খালা কিংবা ফুফুর চরিত্রে অভিনয় করছেন তিনি। সম্প্রতি ‘এটা আমাদের গল্প’ সিরিজে ফুফু চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন এ অভিনেত্রী।

দীপা খন্দকার মনে করেন, বয়স ও জীবনের পরিবর্তনের সঙ্গে পর্দার চরিত্রেও পরিবর্তন আসা স্বাভাবিক। দীপা খন্দকার বললেন, ‘বাস্তব জীবনে আমি যেই স্টেজে থাকব, স্ক্রিনে আমি তো সেই চরিত্র বা বয়সটাই প্রেজেন্ট করব।’

আরও পড়ুন

অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার কারাদণ্ড

২৪ সেপ্টেম্বর ২০২৬

‘এটা আমাদের গল্প’-এর ফুফু চরিত্রটি এতটা জনপ্রিয় হবে, তা ভাবেননি বলেও জানান দীপা। বলেছেন, এখন রাস্তায় বের হলে অনেকে নাম ধরে না ডেকে ‘ফুফু’ বলেই ডাকেন।

সাম্প্রতিক ৮০-৯০ দশকের লুকের ট্রেন্ড নিয়েও কথা বলেন তিনি। জানান, খুব শিগগিরই আশির দশকের লুকে নিজের ছবি প্রকাশ করবেন।

এদিকে রাজের ‘ফিরে আসার গল্প’-এ রুকাইয়া চরিত্রে দেখা যাবে দীপাকে। পাশাপাশি ‘বকুলপুর’, ‘ফ্যামিলি এক্সপ্রেস’, ‘কর্মফল’সহ বেশকিছু নতুন কাজ করছেন তিনি।

পান্থ আফজালের সঞ্চালনায় দীপা খন্দকারের পূর্ণ সাক্ষাৎকার ‘স্টার স্টোরিজ’ দেখা যাবে ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার রাত ৮টায় আগামীর সময় এন্টারটেইনমেন্টের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।


নাটকদীপা খন্দকার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: