অভিনয়ের ২৮ বছরের দীর্ঘ পথচলায় নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন অভিনেত্রী দীপা খন্দকার। নায়িকা থেকে এখন মা, ভাবি, বোন, খালা কিংবা ফুফুর চরিত্রে অভিনয় করছেন তিনি। সম্প্রতি ‘এটা আমাদের গল্প’ সিরিজে ফুফু চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন এ অভিনেত্রী।দীপা খন্দকার মনে করেন, বয়স ও জীবনের পরিবর্তনের সঙ্গে পর্দার চরিত্রেও পরিবর্তন আসা স্বাভাবিক। দীপা খন্দকার বললেন, ‘বাস্তব জীবনে আমি যেই স্টেজে থাকব, স্ক্রিনে আমি তো সেই চরিত্র বা বয়সটাই প্রেজেন্ট করব।’
আরও পড়ুন...