Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় নাটক

১৮ ঘণ্টা ৩৪ মিনিটেই কোটি ভিউ, ‘এটা আমাদেরই গল্প’র অবিশ্বাস্য রেকর্ড!

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০১ মে ২০২৬, ২০:০৪
১৮ ঘণ্টা ৩৪ মিনিটেই কোটি ভিউ, ‘এটা আমাদেরই গল্প’র অবিশ্বাস্য রেকর্ড!

‘এটা আমাদেরই গল্প’র ৫০তম পর্বে (বাঁ থেকে) ইন্তেখাব দিনার, মনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার (ছবি: সিনেমাওয়ালা)

পারিবারিক সিরিজ ‘এটা আমাদেরই গল্প’ নতুন মাইলফলক সৃষ্টি করলো। এর ৫০তম পর্ব ১৮ ঘণ্টা ৩৪ মিনিটেই ইউটিউবে ভিউ পেয়েছে ১ কোটি (১০ মিলিয়ন)! সিরিজের রচয়িতা ও পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১২টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পায় ‘এটা আমাদেরই গল্প’র ৫০তম পর্ব। মাত্র ৩৪ মিনিটেই ১০ লাখ (১ মিলিয়ন) ভিউ অতিক্রম করে যায় এটি। এরপর সাড়ে ১৮ ঘণ্টা যেতেই জন্ম নিয়েছে দ্রুততম সময়ে কোটি ভিউ পাওয়ার রেকর্ড।

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ শুক্রবার (১ মে) ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘৫০টি পর্বের পর এই মাইলফলক অর্জন করার চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না। কী অসাধারণ এক রেকর্ড! আমার পুরো টিমের দুর্দান্ত কাজ!’

‘এটা আমাদেরই গল্প’র ৫০তম পর্বের দৃশ্য (ছবি: সিনেমাওয়ালা)

নতুন মাইলফলক গড়ায় বিনোদন অঙ্গনের অনেকে প্রশংসায় ভাসিয়েছেন ‘এটা আমাদেরই গল্প’র কলাকুশলীদের। নির্মাতা শিহাব শাহীন সিরিজের একটি পোস্টার ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘ওয়াও! এটা তো বিশাল ব্যাপার! আমাদের নাটক শিল্পের জন্য এটা একটা দারুণ খবর! সাবাস! রাজ সাবাস! পুরো টিমকে অনেক অভিনন্দন!’

অভিনেতা-নির্মাতা শাহরিয়ার নাজিম জয় ফেসবুকে এক ভিডিওতে বলেন, ‘সুন্দর একটি নাটক দেখে আমাদের দেশের মানুষ কাঁদলেন। এর মাধ্যমে একটি মাইলফলক তৈরি হলো। কত মানুষ যে এই নাটকটি দেখেছেন ঘরে ঘরে হিসাব করা যাবে না। আবারও প্রমাণিত হলো- যে কন্টেন্ট মানুষের হৃদয়কে স্পর্শ করে, সেটি সবাই হুমড়ি খেয়ে দেখে।’

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ (ছবি: সিনেমাওয়ালা)

চিত্রনাট্যকার-অভিনেতা মেজবাহ উদ্দিন সুমন লিখেছেন, ‘বাংলা নাটকের নতুন এক মাইলফলক স্থাপন করলেন মোস্তফা কামাল রাজ। উনাকে প্রাণঢালা অভিনন্দন।’

দেশ-বিদেশ জুড়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করা ‘এটা আমাদেরই গল্প’ ২০২৫ সালের ৫ নভেম্বর থেকে সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে চ্যানেল আইয়ে। সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাচ্ছে এর প্রতিটি পর্ব।

সিরিজে ফুফা চরিত্রে অভিনয় করা ইন্তেখাব দিনার বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সামান্য একটি নাটক কীভাবে যেন একটি অসামান্য ইতিহাস তৈরি করলো। এই নাটকটি নিয়ে এত প্রতিক্রিয়া কেন? কেউ কি একবার ভেবে দেখেছেন?’ তার মন্তব্যের ঘরে অভিনেতা ইমতিয়াজ বর্ষণ লিখেছেন, ‘অনেক কারণ থাকতে পারে। তবে একটা নিশ্চিত কারণ হলো পরিচালক ও প্রযোজকের সৎ প্রচেষ্টা।’

অভিনেতা এফএস নাঈমের মন্তব্য, ‘পুরো টিম অসাধারণ এবং প্রত্যেকেরই একটাই লক্ষ্য— মানুষের গল্প বলা, সুন্দর কিছু দৃশ্য তৈরি করা। ফলে দর্শকরা এর সঙ্গে একাত্ম হয়েছে।’

‘এটা আমাদেরই গল্প’র পোস্টার (ছবি: সিনেমাওয়ালা)

সিনেমাওয়ালার ব্যানারে নির্মিত ‘এটা আমাদেরই গল্প’র মূল চার চরিত্র ফাহাদ, সামির, মেহরীন ও সায়রা আর তাদের পরিবারকে কেন্দ্র করে কাহিনি এগিয়েছে। গত ২৯ এপ্রিল মুক্তি পাওয়া ৪৯তম পর্বে দেখা গেছে, ফাহাদ ও সামিরের বাবা মারা গেছে। এর ভিউ ২৪ ঘণ্টায় কোটি ছাড়িয়েছে।

সিরিজের ৫০তম পর্বে ফাহাদ ও সামিরের মৃত বাবাকে ঘিরে কোরআন তিলাওয়াত, আত্মীয়স্বজনের আসা-যাওয়া, শেষবারের মতো গ্রামবাসীর একনজর দেখা, জানাজার আগে বড় সন্তানের মুখে জন্মদাতার দেনা-পাওনা নিয়ে কথোপকথন, জানাজা, দাফন ও দোয়ার দৃশ্য দেখানো হয়েছে। একটি দৃশ্যে বাবাকে হারানোর শোকে ফাহাদের আহাজারি ও হাহাকার দর্শকদের হৃদয় ছুঁয়েছে। এ চরিত্রে ইরফান সাজ্জাদের অভিনয় আবেগপ্রবণ করেছে অনেক দর্শককে।

সামির চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। ফাহাদের প্রাক্তন প্রেমিকা ও সামিরের স্ত্রী মেহরীন চরিত্রে আছেন কেয়া পায়েল। ফাহাদের স্ত্রী সায়রা চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল। সিরিজে আরও আছেন মনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু, মুকিত জাকারিয়া, ডিকন নূর, ইসরাত অতিথি ও অদিতি স্নেহা। চিত্রগ্রহণে আদিত্য মনির। ‘এটা আমাদেরই গল্প’র টাইটেল গান গেয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান। এটি লিখেছেন মাহমুদ মানজুর। সুর ও সংগীতায়োজনে আরফিন রুমি।

এটা আমাদেরই গল্পধারাবাহিক নাটকইন্তেখাব দিনারমনিরা আক্তার মিঠুদীপা খন্দকারমুহাম্মদ মোস্তফা কামাল রাজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি