জায়েদ খানের মুখে কী?

জায়েদ খান
চিত্রনায়ক জায়েদ খান বর্তমানে নিউইয়র্কে বসবাস করলেও কানাডায় ‘ভায়োলেন্স’ নামের একটি সিনেমার শুটিং করছেন। দেশটির বিভিন্ন অঞ্চলে সিনেমাটির দৃশ্য ধারণ চলছে। শুটিংয়ের বিভিন্ন মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করছেন তিনি। সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন জায়েদ খান, যেখানে তার মুখজুড়ে রক্ত দেখা যাচ্ছে। তবে এই রক্তের রং নিয়েই সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠেছে।
সামাজিক মাধ্যমে ছবিটি শেয়ার করার পর অনেকেই মন্তব্য করছেন, মুখে কি পানের পিক? আবার কেউ কেউ বলছেন, এটি টমেটোর সস। এ নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।
তবে জায়েদ খান জানিয়েছেন, এটি এক ধরনের কৃত্রিম রক্ত। সিনেমার একটি দৃশ্যে খুনের ঘটনা রয়েছে। সেই দৃশ্যের শুটিং করতে গিয়ে তার মুখে রক্ত এসে পড়ে।
জায়েদ খান বলেন, ‘এটা এক ধরনের কৃত্রিম রক্ত। সিনেমার একটি দৃশ্যে খুনের ঘটনা রয়েছে। সেই খুনের দৃশ্য করতে গিয়ে আমার মুখে রক্ত এসে পড়ে। ছবিটিতে অনেক নৃশংস ঘটনা রয়েছে। সেসবের শুটিং ছিল। বেশ কিছু অ্যাকশন দৃশ্য করতে হয়েছে। এই প্রথম এমন কঠিন কিছু অ্যাকশনে আমাকে দেখা যাবে।’
অনেকেই ছবিটি দেখে বলছেন, মুখে পানের পিক মেখেছেন। কেউ কেউ আবার বলছেন, এটি টমেটোর সস। এমন প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন, ‘অনেকেই তো আমার সমালোচনা করার জন্যই বসে থাকে। তারা সমালোচনা করবেই। তবে ছবিটি মুক্তি পেলে আমাকে যে ভূমিকায় দেখা যাবে, তাতে মনে করি সমালোচকরাও মত পরিবর্তন করবেন।’
‘ভায়োলেন্স’ সিনেমায় জায়েদ খানের সঙ্গে চিত্রনায়িকা অধরা খান ও শিরিন শিলার অভিনয়ের কথা ছিল। তবে পরিচালকের অপেশাদার আচরণের অভিযোগ এনে অধরা খান সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নেন।
বড় পর্দায় জায়েদ খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘সোনার চর’। ২০২৪ সালে সিনেমাটি মুক্তি পায়। দীর্ঘ বিরতির পর নতুন সিনেমা ‘ভায়োলেন্স’-এ তাকে সম্পূর্ণ অ্যাকশনধর্মী চরিত্রে দেখার অপেক্ষায় রয়েছেন তাঁর ভক্তরা। তবে সিনেমাটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।





