Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

হরমুজ কখনোই যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় ফিরবে না, হুঁশিয়ারি গালিবাফের

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭
শেয়ার করুন:
হরমুজ কখনোই যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় ফিরবে না, হুঁশিয়ারি গালিবাফের

মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের আট মাসের যুদ্ধের পর হরমুজ প্রণালি আর কখনো যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় ফিরবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।

তার দাবি, গুরুত্বপূর্ণ এই জলপথ তদারকির বিষয়ে ইরান ও ওমান একটি সমঝোতায় পৌঁছেছে। যুদ্ধ অবসানে তেহরানের দেওয়া সাত দফা প্রস্তাবের অংশ হিসেবেই এই সমঝোতা হয়েছে।

গতকাল বুধবার সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার সম্ভাবনার কথাও জানিয়েছেন। তবে আলোচনায় বসার আগে তেহরানের কয়েকটি শর্ত বাস্তবায়ন করতে হবে।

গালিবাফের ভাষ্য, ইরান কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে তাদের সাতটি শর্ত জানিয়ে দিয়েছে। এখন ওয়াশিংটনের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান।

হরমুজ প্রণালি নিয়ে গালিবাফ দাবি করেছেন, সেখানে কোনো মুক্ত জলসীমা বা আন্তর্জাতিক জলসীমা নেই। ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশনও এই প্রণালির ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে দাবি তার।

তিনি উল্লেখ করেছেন, হরমুজ প্রণালির নিয়মকানুন নির্ধারিত হবে এর তীরবর্তী দুই দেশ ইরান ও ওমানের আইনে।

তার ভাষ্য, গুরুত্বপূর্ণ এই জলপথের তদারকির বিষয়ে দুই দেশ একটি সমঝোতায় পৌঁছেছে। ফলে যুদ্ধের আগের অবস্থায় হরমুজ আর ফিরবে না।

গালিবাফ জানিয়েছেন, কাতারের এক মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে শান্তি আলোচনার বিষয়ে স্পষ্ট জবাব দিয়েছে ইরান। সেই জবাবে সাতটি শর্ত তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে।

ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার। ইরানের জব্দ করা অর্থ ছাড় দেওয়ার দাবিও সেখানে রয়েছে। পাশাপাশি সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ এবং যুদ্ধের সমাপ্তির স্পষ্ট ঘোষণা চেয়েছে তেহরান।

গালিবাফ জানিয়েছেন, জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের অংশ এসব দাবি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগে এগুলো বাস্তবায়ন জরুরি বলে মনে করছে ইরান।

তার ভাষ্য, যুক্তরাষ্ট্র যদি আগে যা সম্মত হয়েছে, তার মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং অতিরিক্ত দাবি না তোলে, তাহলে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব।

ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধেও সতর্ক করেছেন তিনি। তার দাবি, এমন হামলা হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবারও পরাজয়ের মুখোমুখি হতে হবে। জানুয়ারিতে দায়িত্ব নেওয়া নতুন কংগ্রেস থেকেও রাজনৈতিক চাপের মুখে পড়তে পারেন তিনি।

গালিবাফের ভাষ্য, ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চায় ইরান। এজন্য টেকসই প্রতিরোধ সক্ষমতা গড়ে তোলার ওপর জোর দিয়েছেন তিনি। এর মধ্যে সামরিক সক্ষমতা বাড়ানোর কথাও রয়েছে।

সূত্র : আলজাজিরা

ইরানযুক্তরাষ্ট্রহরমুজ প্রণালি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা