Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রবাস

যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি

  • ১৭ ফেব্রুয়ারি মামলার রায়
  • হতে পারে ৩ বছর জেল
মনোয়ারুল ইসলাম, যুক্তরাষ্ট্র থেকে
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ২১:৪৭
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি

প্রতীকী ছবি

অভিবাসী পাচারের অভিযোগে মার্কিন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা বাংলাদেশি সাইফুল ইসলাম। মামলাটি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে বিচারাধীন। এ মামলায় আগামী ১৭ ফেব্রুয়ারি রায় ঘোষণার দিন ধার্য রয়েছে বলে জানিয়েছেন মার্কিন বিচার বিভাগের ক্রিমিনাল ডিভিশনের সহকারী অ্যাটর্নি জেনারেল এ টাইসেন ডুভা ও টেক্সাসের সাউদার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অ্যারন রেইটজ।

তারা জানিয়েছেন, এ মামলায় সাইফুলের অন্তত তিন বছরের কারাদণ্ড হতে পারে। সাজা সংক্রান্ত নির্দেশিকা ও আইনের অন্যান্য বিষয় বিবেচনা করে ফেডারেল আদালতের বিচারক সাজা নির্ধারণ করবেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা ও মেক্সিকো হয়ে বহু অভিবাসীকে যুক্তরাষ্ট্রে পাচারের একটি চক্রে যুক্ত ছিলেন সাইফুল। অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে তিনি অন্য পাচারকারীদের সহায়তা করতেন।

পাচারের শিকার কয়েকজনকে কলম্বিয়ার উপকূলীয় এলাকা দিয়ে বিপজ্জনক নৌযানে করে নেওয়া হতো। এসব নৌযানের চালকদের কেউ কেউ মদ্যপ অবস্থায় থাকতেন। কয়েকজনকে ডারিয়েন গ্যাপের দুর্গম এলাকা পায়ে হেঁটে পাড়ি দিতে হয়েছে। আবার কারও পরিচয় গোপন করতে অন্য ব্যক্তির পরিচয়পত্র দেওয়া হয়েছিল।

পরে এসব অভিবাসীকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে নিয়ে যাওয়া হতো। সেখান থেকে রিও গ্রান্দে নদী সাঁতরে অথবা সীমান্তের বেড়া টপকে যুক্তরাষ্ট্রে প্রবেশের নির্দেশ দেওয়া হতো। কয়েকজন অভিবাসীকে যুক্তরাষ্ট্রে পাচারের জন্য সাইফুল হাজার হাজার ডলার নিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচার করে থাকে এমন একটি চক্রকে ধরতে ২০১৯ সালের ৩১ অক্টোবর ব্রাজিলে এক অভিযান পরিচালনা করা হয়। তাতে সাইফুল ইসলাম ও সাইফুল্লাহ আল—মামুনসহ সাত বাংলাদেশি গ্রেপ্তার হন। তাদের মধ্যে সাইফুল্লাহ আল—মামুনকে গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের লরেডো ফেডারেল কোর্টে সোপর্দ করা হয়।

এর আগে এপ্রিলে ব্রাজিল থেকে সাইফুল ইসলামকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয় জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে অভিবাসী ঢোকানোর ষড়যন্ত্রের একটি এবং বাণিজ্যিক সুবিধা ও ব্যক্তিগত আর্থিক লাভের উদ্দেশ্যে অভিবাসী প্রবেশ করানোর দুটি অভিযোগে স্বীকারোক্তি দিয়েছেন তিনি। পাচারের শিকার ব্যক্তিদের কাছ থেকে আদায় করা অর্থ বাজেয়াপ্ত করতেও সম্মত হয়েছেন সাইফুল।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের উদ্যোগ জেটিএফএ এ মামলার তদন্ত ও বিচারকাজে সহায়তা করেছে। আন্তর্জাতিক মানবপাচার নেটওয়ার্কের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার জন্য যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করে থাকে মার্কিন বিচার বিভাগের ‘জয়েন্ট টাস্ক ফোর্স আলফা (জেটিএফএ)’।

তথ্যসূত্র: ডব্লিউওএআই সান আনটনিও,অফিস অব পাবলিক এফেয়ার্স, ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস

মানব পাচারযুক্তরাষ্ট্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি