Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ছে হাম, এ বছরে আক্রান্ত ৫১৮২

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৪:২৮
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ছে হাম, এ বছরে আক্রান্ত ৫১৮২

টানা এক বছরের বেশি সময় হাম ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের ‘হাম নির্মূল’ মর্যাদা বাতিল করেছে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পাহো)। প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রে আবারও উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়ছে হাম। চলতি বছরের গত বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে ৫ হাজার ১৮২ জন  হামে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের এই সংখ্যা গত বছরের মোট সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

এরই মধ্যে টানা এক বছরের বেশি সময় হাম ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের ‘হাম নির্মূল’ মর্যাদা বাতিল করেছে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পাহো)।

ওয়াল স্ট্রিট জার্নাল গতকাল শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে এসব তথ্য। হাম নির্মূলের মর্যাদা ফিরে পেতে প্রথমে দেশটিকে ভাইরাসের সংক্রমণ বন্ধ করতে হবে। এরপর অন্তত ১২ মাস কোনো প্রাদুর্ভাব ছাড়া থাকতে হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রে তিন দশকেরও বেশি সময়ের মধ্যে হাম আক্রান্তের সংখ্যা এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ২০২৫ সাল থেকে এখন পর্যন্ত দেশটিতে প্রায় ৭ হাজার ৫০০ জন হামে আক্রান্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ১৩ জন।

একই সময়ের মধ্যে দেশটিতে টিকাদানের হার কমেছে। বেড়েছে টিকা নিতে অনীহাও। মার্কিন স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ. কেনেডি জুনিয়র দীর্ঘদিন ধরে বৈজ্ঞানিক প্রমাণ ছাড়াই হামের টিকার নিরাপত্তা নিয়ে সন্দেহ ছড়িয়েছেন বলে উল্লেখ করা হয়েছে ওয়াল স্ট্রিট জার্নালের ওই প্রতিবেদনে।

যুক্তরাষ্ট্রের হাম নির্মূলের মর্যাদা পর্যালোচনার সময় দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) দেওয়া মহামারি ও পরীক্ষাগারসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেছে পাহো।

এর আগে কানাডা, স্পেন ও যুক্তরাজ্যও ডব্লিউএইচও বিশেষজ্ঞদের পর্যালোচনার পর হাম নির্মূলের মর্যাদা হারিয়েছে।

যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বেরিয়ে গেলেও পাহোর সদস্য হিসেবে রয়েছে। পাহো ডব্লিউএইচওর আমেরিকা অঞ্চলের একটি শাখা।

সিদ্ধান্ত ঘোষণার আগে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সিডিসির পরিচালক ডা. এরিকা শোয়ার্টজ জানিয়েছিলেন, হাম নির্মূলের মর্যাদা হারালেও সংস্থাটির কার্যক্রমে কোনো পরিবর্তন আসবে না। রাজ্যগুলোর সঙ্গে কাজ করে মানুষকে টিকা নিতে উৎসাহিত করার উদ্যোগ অব্যাহত থাকবে।

সিডিসির তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার পর্যন্ত ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের ৪৫টি অঙ্গরাজ্য, নিউইয়র্ক সিটি ও ওয়াশিংটন ডিসিতে ৫ হাজার ১৮২ জনের হাম শনাক্ত হয়েছে।

গত বছর দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ২৮৯। ফলে চলতি বছরের পরিস্থিতি কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুতর প্রাদুর্ভাবগুলোর একটিতে পরিণত হয়েছে।

নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য অধ্যাপক নোয়েল ব্রিউয়ার বলেছেন, হাম সম্পূর্ণভাবে প্রতিরোধযোগ্য একটি রোগ। এত মানুষের আক্রান্ত হওয়াকে তিনি অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন।

ব্রিউয়ার হামবিষয়ক একটি স্বাধীন পরামর্শক প্যানেলের সভাপতিও। গত মঙ্গলবার তিনি সিডিসির হাম পরিস্থিতি নিয়ে তৈরি প্রতিবেদন এবং তার দলের মূল্যায়ন পাহোর কাছে উপস্থাপন করেন।

তবে প্রতিবেদনটি এখনো গোপন রাখা হয়েছে। তবে সিডিসির তথ্যের সঙ্গে পরিচিত একটি সূত্র জানিয়েছে, সংস্থাটি যুক্তরাষ্ট্রে টানা ১২ মাস হাম ভাইরাসের সংক্রমণের প্রমাণ পেয়েছে।

এর আগে, যুক্তরাষ্ট্র ২০০০ সালে হাম নির্মূলের মর্যাদা অর্জন করেছিল। একটি দেশে ৯৫ শতাংশ মানুষ টিকা নিলে হার্ড ইমিউনিটি তৈরি হয়। এতে টিকা নিতে অক্ষম ব্যক্তিরাও সুরক্ষা পান।

হামের টিকার দুটি ডোজ সংক্রমণ ও ভাইরাসের বিস্তার রোধে ৯৭ শতাংশ সুরক্ষা দেয়। এ রোগে অন্ধত্ব, বধিরতা, মস্তিষ্কের ক্ষতি এমনকি মৃত্যুও হতে পারে।

জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের মহামারি বিদ্যার অধ্যাপক উইলিয়াম মস মনে করেন, হাম নির্মূলের মর্যাদা হারানো জনস্বাস্থ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তির জন্য বড় ধাক্কা।

তার ভাষ্য, এতে অন্য দেশগুলোও নিরুৎসাহিত হতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে বড় ধরনের হাম প্রাদুর্ভাব চলতে থাকবে। যা সাধারণ মানুষকে অসুস্থতা, হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ঝুঁকিতে ফেলতে পারে।

সূত্র : রয়টার্স


আরও পড়ুন

একদিনে হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, শনাক্ত ১৪৬৬

২৬ অক্টোবর ২০২৬

আরও পড়ুন

হাম আক্রান্ত ৭৮ শতাংশের দেখা দেয় নিউমোনিয়া

১৬ সেপ্টেম্বর ২০২৬


যুক্তরাষ্ট্রহাম উপসর্গমৃত্যুউপসর্গ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    মাধবপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

    মাধবপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার